যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত মানুষের সৃষ্টি প্রক্রিয়ায় তার নিজের ভূমিকা এর চেয়ে বেশী কিছু নয় যে, সে নিজের বীর্য কোনো নারীর জরায়ুতে গচ্ছিত রাখে । এরপর তার নিজেরও কিছু করার থাকে না, সেই স্ত্রীলোকেরও না । মহান সৃষ্টার কুশলী হাত সম্পূর্ণ এককভাবে এই তুচ্ছ পানি নিয়ে কাজে নিয়োজিত হয়। তিনি একাই একে সৃষ্টি করেন, এর বৃদ্ধি ও বিকাশ সাধন করেন, তার দেহ নির্মাণ করেন ও তাতে আত্মা ফুঁকে দেন। এই প্রক্রিয়ার সূচনালগন থেকে প্রতিটি মুহূর্তে এক একটা অলৌকিক কান্ড ঘটতে থাকে আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ এই অলৌকিক কর্মকান্ড ঘটায় না । এই সৃষ্টিকৰ্মের রহস্য, স্বরূপ, এবং পদ্ধতি- এর কোনোটাই মানুষের জানা নেই, এতে অংশ গ্রহণ করা তো দূরের কথা! এই মামুলী বিষয়টি প্রত্যেক মানুষই উপলব্ধি করতে পারে। আর এটুকু উপলব্ধি করাই এই অলোৌকিক ব্যাপারটি অনুধাবন করার জন্যে যথেষ্ট, কিন্তু বীর্যপাতের পর যে একটি মাত্র কোষ জরায়ুতে আশ্রয় গ্রহণ করে, তার পরবর্তী কার্যক্রম তথা তার বিবর্তন ও বিকাশের ব্যাপারটা কল্পনারও বহির্ভূত । এটি এতো বিস্ময়কর যে, এটি যদি বাস্তবে সংঘটিত না হতো এবং তা প্রত্যেক মানুষ প্রত্যক্ষ না করতে পারতো, তাহলে বিবেক এটিকে বিশ্বাস করতে সক্ষম হতো না। এই একক কোষটি জরায়ুতে আশ্রয় নেয়ার পর শুরু হয় তার বিভাজন ও সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া । ফলে কিছুদিনের মধ্যে তা পরিণত হয় লক্ষ কোটি কোষে এসব কোষের এক একটি সমষ্টি বা কোষপুঞ্জ অন্যান্য কোষপুঞ্জ থেকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী ৷ কেননা, যে মানুষটিকে সৃষ্টি করা হতে যাচ্ছে, তার শুধু অংশবিশেষ নির্মাণ করাই এক একটি কোষপুঞ্জের অর্পিত দায়িত্ব । কোনো কোষ পুঞ্জ দিয়ে হাড়, কোনো কোষপুঞপ্তী দিয়ে শিরা উপশিরা, কোনো কোষপুঞ্জ দিয়ে চামড়া এবং কোনো কোষপুঞ্জ দিয়ে স্নায়ুমন্ডলী তৈরী হয়। শুধু এখানেই শেষ নয়। এরপর এক একটি অংগের কর্মক্ষমতা সৃষ্টির জন্যেও রয়েছে এক একটি কোষপুঞ্জ । কোনোটি চোখের কাজ, কোনোটি জিহ্বার কাজ, কোনোটি কানের কাজ এবং কোনোটি গ্রন্থির কাজ নিশ্চিত করে। এগুলো পূর্বোক্ত কোষপুঞ্জের তুলনায় অধিকতর সীমিত ও নির্দিষ্ট দায়িত্বসম্পন্ন । এদের প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্র কোথায় তা জানে ফলে একটি কোষপুঞ্জ তার নির্দিষ্ট কর্মক্ষেত্র ভুলে গিয়ে অন্যত্র গিয়ে কাজ করবে না। যেমন চোখের কোষপুঞ্জ পেটে বা পায়ে নেমে গিয়ে কাজ করবে না । তা যদি করতো, তাহলে নির্দিষ্ট জায়গার পরিবর্তে পেটে বা পায়ে চোখ তৈরী করে ফেলতো। এ সব কোষ আল্লাহর ইলহামী নির্দেশে কাজ করে। তাই ভুল করে না । অনুরূপভাবে কানের কোষপুঞ্জ পায়ে নেমে গিয়ে সেখানে কান বানিয়ে দেয় না। এভাবে এই সকল কোষ আল্লাহর প্রত্যক্ষ তদারকিতে নিজের কোনো ভূমিকা নেই । (সূরা নাজমের ৪৫ ও ৪৬ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য) এ তো হলো সৃষ্টির সূচনা । কিন্তু এর অবসান তথা বিলুপ্তি বা মৃত্যু ও ধ্বংসের প্রক্রিয়াও কম বিস্ময়কর নয়। এটিও মানুষের চোখে দেখা ঘটনা ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তোমাদের জন্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমি অক্ষম নই !' মৃত্যু প্রত্যেক প্রাণীর অবধারিত পরিণতি । কিন্তু প্রশ্ন, মৃত্যু জিনিসটা কী? কিভাবে তা সংঘটিত হয়! মৃত্যুর এত শক্তি কেন যে, তাকে কেউ ঠেকাতে পারে না! বস্তুত এটা আল্লাহর নির্ধারিত বিষয়, তাই কেউ এ থেকে নিস্তার পায় না এবং কেউ একে পেছনে ফেলে যেতে সক্ষম নয়। মৃত্যু মূলত সৃষ্টি প্রক্রিয়ার একটি পরিপূরক ঘটনা । [৫৩৬ সূন্থা আল ওয়াকে্্লোহ (৫১১) ___________ পাল্থা ২৭ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।