যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃতির ন্যায় কোরআনেও ক্ষুদ্র থেকে বৃহত কিছুতে উত্তরণের প্রক্রিয়া লক্ষণীয় । দৈনন্দিন পর্যবেক্ষণাধীন সাধারণ ও নগণ্য পদার্থসমূহকে কোরআন বিশালতম ইসলামী আকীদা বিশ্বাস ও প্রশস্ততম প্রাকৃতিক ধারণা সৃষ্টির কাজে ব্যবহার করে । প্রত্যেক মানুষই প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলেছে প্রাণীর বংশবৃদ্ধি, বৃক্ষ, ফসল ও ফলমূলের জন্য, পানি ও আগুনের ব্যবহার এবং মৃত্যুর দৃশ্য । ভূপৃষ্ঠে বসবাসকারী এমন কোন্‌ মানুষটি আছে, যে এসব দৃশ্য অবলোকন করে না! এমনকি কোনো গিরিগুহায়ও যদি কেউ বাস করে, তবে সেও কোনো না কোনো শিশুর ভূমিষ্ঠ হওয়া, কোনো না কোনো গাছের চারার জন্য নেয়া, পানির বর্ষণ, আগুনের প্রজ্বূলন ও দহন এবং কোনো না কোনো জীবের মৃত্যু বরণের দৃশ্য পর্যবেক্ষণ না করে পারে না । প্রতিটি মানুষের পর্যবেক্ষণ করা এসব দৃশ্য থেকেই কোরআন মানুষের মনমগযে আল্লাহ্‌ তায়ালা, আখেরাত ও রেসালাত বিষয়ক আকীদা বিশ্বাস গঠন করে। কেননা সে সকল মানুষকে সকল পরিবেশেই সম্বোধন করে থাকে । আর এসব সাধারণ ও মামুলী দৃশ্যাবলীতে রয়েছে প্রকৃতির সবচেয়ে মূল্যবান তত্ত্ব ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ এশী রহস্য । এসব প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এক পর্যায়ে নক্ষত্রমন্ডলীর অবস্থানের উল্লেখও যুক্ত হয়েছে । এসব সহজ সরল জিনিস প্রত্যেক মানুষের সহজাত বিবেক ও চেতনাকে সম্বোধন করে। আর এগুলো পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত বড় বড় বৈজ্ঞানিকের চিন্তা গবেষণার খোরাক যোগাতে থাকবে । উদাহরণ স্বরূপ বলা যায়- নক্ষত্ৰমন্ডলীর অবস্থান অর্থ মহাজাগতিক প্রকৌশল । মানব জীবনের উন্মেষ হচ্ছে সবচেয়ে দুৰ্ভেদ্য রহস্য । উদ্ভিদ জীবনের উন্মেষ প্রাণী জীবনের মতোই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা । পানি হচ্ছে জীবনের উৎস । আর আগুন হচ্ছে মানব সভ্যতার বিনির্মাণকারী অলৌকিক বস্তু । আকীদা বিশ্বাস গঠনের ক্ষেত্রে এ হচ্ছে আল্লাহর অনুসৃত পদ্ধতি ও প্রক্রিয়া । প্রাকৃতিক পদার্থসমূহের মধ্য থেকে প্রাথমিক পদার্থগুলোকে প্রথমে উল্লেখ করা, অতপন্ন তা থেকে সহজ ও সাবলীল ভংগিতে ইসলামী আকীদা বিশ্বাস গড়ে তোলা । জগত সৃষ্টিতেও আল্লাহ তায়ালা এই প্রক্রিয়া অনুসরণ করেন ৷ প্রকৃতির প্রাথমিক পদার্থগুলো দিয়ে গোটা জগতকে সৃষ্টি করেন । কিন্তু মানুষ আকীদা-বিশ্বাস গড়ে তোলার কাজে এই পদ্ধতি অনুসরণ করে না। সে এ কাজ করতে গিয়ে প্রাথমিক পদার্থসমূহের দিকে ভ্রক্ষেপ করে না। আর করলেও এমন সহজ সরল ও সাবলীল ভংগিতে করে না; বরং বিষয়টিকে একটি জটিল দার্শনিক তত্ত্বের রূপ দিয়ে ফেলে । ফলে এ পদ্ধতি একটি বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া সর্বসাধারণের সাথে বলার যোগ্য থাকেনা । উভয় ক্ষেত্রে কারিগরির নমুনা একই এবং তা সুস্পষ্ট । অথচ উভয়ের মধ্যে কতো প্রভেদ! প্রথম ও ছিতীয় সৃষ্টি ‘আমিই তোমাদের সৃষ্টি করেছি । তবু কি তোমরা বিশ্বাস করবে না?! ........... (আয়াত ৫৭ থেকে ৬২ পর্যন্ত দ্রষ্টব্য) এ হচ্ছে প্রথম সৃষ্টি ও তার অবসানের প্রক্রিয়া, জন্ম ও মৃত্যুর পর্যায়ক্রমিক আবর্তন । মানব জীবনে এটা একটা বাস্তব ও সুপরিচিত ব্যাপার এবং সার্বজনীন চাক্ষুষ অভিজ্ঞতা ৷ মানুষ কিভাবে বিশ্বাস না করে পারে যে, আল্লাহ তায়ালাই তাকে সৃষ্টি করেছেন? বস্তুত ‘আমিই তোমাদের সৃষ্টি কোছ ৯% ’ এই অকাট্য সত্য মানুষের স্বভাব প্রকৃতির ওপর যতোটা চাপ সৃষ্টি করতে সক্ষম, মানবসত্ব্বা এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিলে ততটা চাপ সৃষ্টি করতে সক্ষম হতো না। ‘তোমরা যে বীর্যপাত করো, তার কথা কি ভেবে দেখেছো? ওটা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি?’ [ত সুনা আল ওনাকমাহ কত) লনা ন সলিল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।