কোরআন মানুষকে শুধু নির্দিষ্ট কয়েকটি অলৌকিক ঘটনা নিয়েই চিন্তা ভাবনা করতে বলে না। তাকে নিজের সত্বা থেকে, নিজের নৈমিত্তিক জীবন থেকে এবং তার নিকটবর্তা সুপরিচিত প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অলৌকিক ঘটনাবলী, মোজেযা ও প্রাকৃতিক নিদর্শনাবলী নিয়ে চিন্তা গবেষণা করার নির্দেশ দেয় না, তাকে এমন কোনো জটিল দর্শন, কঠিন বুদ্ধিবৃত্তিক জ্ঞান গবেষণা কিংবা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় নিয়োজিত করে না, যা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। ইসলামী আকীদা ও আদর্শের অনুশীলন এবং এই আকীদা ও আদর্শের ওপর ভিত্তি করে জীবন জগত সম্পর্কে যথার্থ ধ্যান ধারণা গঠনের লক্ষ্যে মানুষকে অনুরূপ কষ্টকর চিন্তা-গবেষণায় নিয়োজিত করার সে পক্ষপাতী নয়। মানুষ নিজে যেমন আল্লাহর সৃষ্টি, তেমনি তার চারপাশের প্রাকৃতিক বস্তুসমূহও আল্লাহর অপার বিশ্ময়কর সৃষ্টি নৈপুণ্যের নিদর্শন । মহান আল্লাহ যা কিছু তৈরী করেন তাতেই নিহিত রয়েছে অলৌকিকত্ব । এই মহাগ্রন্থ কোরআনও তার রচিত গ্রন্থ ৷ তাই এই কোরআন মানুষকে তার | সন্ত্বার অভ্যন্তরে এবং তার পারিপার্শ্বিক সৃষ্টিজগতে বিরাজমান অসংখ্য অলৌকিক জিনিসের কাছে নিয়ে যায়। মানুষের চির পরিচিত এসব অলৌকিক জিনিসকে সে প্রতিনিয়ত দেখলেও তার ভেতরের অলৌকিকত্্ উপলব্ধি করে না । দার্ঘ দিনের পরিচিতির কারণেই প্রকৃতির কোথায় কোথায় অলৌকিক রহস্য রয়েছে, সে ব্যাপারে মানুষ উদাসীন । কোরআন তাকে এ সব জিনিসের অলোৌকিকত্ববের সন্ধান দিতে এবং এ সবের গুপ্ত রহস্য অবলোকন করাতে নিয়ে যায়। মানুষের নিজ সত্তায় এবং বিশ্ব প্রকৃতির পরতে পরতে ও কোণে কোণে যে অকল্পনীয় সৃষ্টি নৈপুণ্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে, যে অভাবনীয় একত্তের রহস্য ও শাশ্বত প্রাকৃতিক বিধানের বার্তা নিহিত রয়েছে, সে সব অবলোকনের জন্যে কোরআন মানুষের চোখ খুলে দেয় । এ সব রহস্য ও নিদর্শনের মধ্যে রয়েছে ঈমান আকীদার প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ । অতপর তা অত্যন্ত নিখুঁতভাবে তার সচেতন সত্ত্বায় ও স্বভাব প্রকৃতিতে সম্প্রসারিত হয় । সূরার এই পর্বে এভাবেই আল্লাহর সৃষ্টির নিদর্শনসমূহ তুলে ধরা হয়েছে। এসব নিদর্শন মানুষের নিজ সনত্ত্বায় যেমন রয়েছে, তেমনি রয়েছে তার কৃষিকার্যে ও কৃষিপণ্যে, তাদের পানীয় পানিতে এবং তাদের ব্যবহৃত আগুনে ৷ মানুষের নিত্য পরিচিত দৃশ্যমান বস্তুসমূহের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে মামুলী জিনিস । সৃষ্টির নিদর্শনাবলী তুলে ধরার পর কিভাবে আবার এগুলোর ধ্বংস সাধিত হবে এবং কিভাবে দুনিয়ার জীবন নিশ্চিহ্ন হয়ে গিয়ে পরকালীন জীবনের সূচনা হবে, সে দৃশ্যও প্রদর্শন করা হয়েছে। পরকালীন জীবনের সূচনার সেই মুহূর্তটি প্রত্যেকের জীবনেই অবধারিত । তাকে এড়িয়ে যাওয়ার কোনো কৌশলই সফল হবে না । সকল প্রাণী সেই নতুন জগতে একত্ৰিত হবে এবং পরস্পরের মুখোমুখি হবে। তাদের অবস্থান করতে হবে সর্বশক্তিমানের সামনে । সেখানে কোনো আড়াল থাকবে না এবং তা এড়িয়ে যাওয়ার জন্যে কোনো চেষ্টা তদবীরেরও সুযোগ থাকবেনা ৷ কোরআন যে বাচনভংগি অবলম্বন করে মানুষের সাথে কথা বলেছে, স্বয়ং সেই বাচনভংগিই কোরআনের উৎসের সন্ধান দেয়। খোদ মহাবিশ্বেরও উৎপত্তি হয়েছে এই একই উৎস থেকে। মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে, বিশ্ব-প্রকৃতি সেভাবেই জন্মলাভ করেছে । প্রকৃতির অতি নগণ্য ও অতি মামুলী উপাদান থেকে সৃষ্টি হয়ে থাকে জটিলতম এবং প্রকাস্ডতম বস্তু ও প্রাণীর । জগত সৃষ্টির মূল উপাদান অণুপরমাণু এবং জীবন সৃষ্টির মূল উপাদান জীবকোষ- এ হচ্ছে এখনকার প্রচলিত ধারণা । এই অণুপরমাণু ও জীবকোষের ক্ষুদ্ৃতাই স্বয়ং একটা অলৌকিক ব্যাপার ও নিদর্শন স্বরূপ । [কতনা আল ওন্দকক্ন্দহ ক লন দন সলিল ও খিলাল ২০তম ৭ 'w.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।