তাফসীর ফী যিন্দালিল কোরআন এরপর কোরআন দুনিয়ার জীবনের কথা এমনভাবে উল্লেখ করছে, যাতে মোশরেকদের উপরোক্ত প্রশ্রের উত্তর হয়ে যায় । ‘তুমি বলো, পূর্ববর্তীরা ও পরবর্তীরা সবাই একটি নির্দিষ্ট দিনের নিদিষ্ট সময়ে একত্রিত হবে ।' বস্তুত এই শেষোক্ত দিনটিই কোরআনের ভাষায় বর্তমান ও দৃশ্যমান দিন। অতপর কাফেরদের জন্যে যে আযাব অপেক্ষা করছে, ‘কারআন পুনরায় তার বর্ণনা দিচ্ছে এবং ভোগবিলাসীদের আযাবের পূর্ণাংগ দৃশ্য তুলে ধরছে! ‘অতপর হে বিভ্রান্ত অবিশ্বাসীদের গোষ্ঠী, তোমরা যাক্ধুম গাছ ভক্ষণ করবে!’ যাক্ধুম গাছ কি, তা তো কেউ জানে না । অন্য একটি সূরায় আল্লাহ তায়ালা বলেছেন, যাক্ধুম গাছ শয়তানের মাথার মতো, কিন্তু শয়তানের মাথা কেউ দেখেনি । তবে অনুভব করা যায় যে, তা ভালো নয় । তা ছাড়া যাক্ধুম শব্দের ধ্বন্যাত্মক ব্যঞ্জনা থেকেও অনুভব হয়, এটা এতো কন্টকাকীর্ণ ও কষ্টদায়ক যে, কণ্ঠনালী তো দূরের কথা, তা স্পর্শ করতে গেলে হাত পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যাবে। অথচ এর বিপরীতে রয়েছে মোমেনদের জন্যে বদরিকা ও তালহ বৃক্ষ ৷ যাক্ধুম শয়তানের মাথার মতো জিনিস হওয়া সত্তেও তাদের তা ভক্ষণ করতে হবে এবং পেট পুরে ভক্ষণ করতে হবে। কেননা, প্রবল ক্ষুধা ও অসহনীয় কষ্ট তাদের তা ভক্ষণ করতে বাধ্য করবে । আর কাটার যন্ত্রণা তাদের গলা ভিজিয়ে মসৃণ করা ও পিপাসা মেটানোর জন্যে পানির কাছে যেতে বাধ্য করবে । অথচ এই পানি হবে এমন গরম যে, তা পিপাসা নিবৃত্ত করবে না। এই পানি তারা পান করবে সেই বিশেষ রোগে আক্রান্ত উটের মতো, যা কোনোক্রমেই পিপাসা নিবৃত্ত হতে দেয় না। ‘এ হচ্ছে কর্মফল দিবসে তাদের আপ্যায়ন ।' আপ্যায়নে মানুষ তৃপ্তি ও প্রশান্তি বোধ করে, কিন্তু বাম দিকের লোকেরা এতে তৃপ্তি ও প্রশান্তি বোধ করবে না। যে দিন সম্পর্কে তারা সন্দেহ পোষণ করতো, জিজ্ঞাসাবাদ করতো এবং কোরআনের এ সংক্রান্ত সংবাদে বিশ্বাস করতো না । অনুরূপভাবে তারা আল্লাহর সাথে শেরেকে লিপ্ত থাকতো এবং কেয়ামতের দিনে এ জন্যে যে আযাব ভোগ করার হুমকি দেয়া হয়েছে তাকে ভয় পেতো না । এখানে এসে কেয়ামতের দিনের বিবরণ দেয়া শেষ হয়েছে। সেই সাথে সমাপ্ত হয়েছে সূরার প্রথম পর্ব । হ্ে মানবজ্ঞাতি : চোখ মেন্দে একটু তাকাও সূরার দ্বিতীয় পর্বে সামগ্রিকভাবে ইসলামী আকীদা গঠনের ওপর জোর দেয়া হয়েছে। তবে বিশেষভাবে জোর দেয়া হয়েছে আখেরাত ও কেয়ামতের ওপর । এখানে দেখানো হয়েছে মানুষের বিবেককে কোরআন কিভাবে সম্বোধন করে, কিভাবে ঈমানের সপক্ষে অকাট্য যুক্তি প্রদর্শন করে এবং কোমল ও সহজবোধ্য ভাষায় কিভাবে মানুষের অন্তরে ইসলামের গুরুত্বপূর্ণ আকীদাগুলোকে বদ্ধমূল করে। মানুষের সুপরিচিত নৈমিত্তিক বড় বড় প্রাকৃতিক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ মানুষকে কি শিক্ষা দিতে চান এবং বিশ্বজগত সম্পর্কে তার মধ্যে কী পূর্ণাংগ ধ্যান ধারণা ও বিশ্বাস গড়ে তুলতে চান, সেটাই কোরআন স্পষ্ট করে দেয়। এ থেকে সে মানুষকে চিন্তা ও দৃষ্টির একটা পদ্ধতি শেখায়, তার আত্মা ও মনের জন্যে জীবনীশক্তি জে” যর এবং তার আবেগ অনুভূতিকে প্রেরণা ও চেতনায় উজ্জীবিত করে। যে প্রকৃতিকে প্রতিনিয়ত দেখেও মানুষ তার নিদর্শন ও বৈশিষ্ট্যগুলো উপলব্ধি করতে পারে না, তার ব্যাপারে কোরআন মানুষকে সচেতন করে দেয় । সে মানুষকে তার আপন সত্বা সম্পর্কে এবং সেখানে যে বিস্ময়কর ও অলৌকিক কার্যাবলী সংঘটিত হয়, সে ব্যাপারেও চকিত করে তোলে। [কত আল ভকতক গৈ লাক আব শলব্ষল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।