LSS MH USE LIS LS 6 U5535 Ct GE LAG Net Ee OPO £ পড় হল hd Ace BDA ee AD ABA ly ৩ ES ন oe lle 5S wf ৭১. আগুন- যা (প্রতিদিন) তোমরা লেক কা সাম কলা দেখেছো? ৭২. তার রর (জ্বালানো) গাছটি কি তোমরা সৃষ্টি করেছো না আমি এর স্্টাঃ ৭৩. (মূলত) আমিই একে (সভ্যতার) নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজন পূরণের সামান বানিয়ে দিয়েছি। ৭৪. অতপর (হে নবী, এসব কিছুর জন্যে) তুমি তোমার মহান মালিকে 7 নামের মাহাত্ম্য ঘোষণা করো। ভাফসীর আয়াত ৩৯-৭৪ এই ডান দিকের লোকেরা আবার দুই শ্রেণীতে বিভক্ত ‘প্রাথমিক শ্ৰেণী ও পরবর্তী শ্রেণী ৷’ এই দুই শ্রেণীর মিলিত সংখ্যা প্রথম ইসলাম গ্রহণকারী আল্লাহর ঘনিষ্ঠ জনদের চেয়ে বেশী । এর কারণ ইতিপূর্বে এই শব্দদ্বয়ের ব্যাখ্যায় উল্লেখ করেছি। ব্বাম হাতে আমন্সনামা প্রাপ্তদের কক্ষণণ পরিণতি এরপর প্রসংগ আসছে বাম দিকের লোকদের । সূরার শুরুতে এদের “দুর্ভাগা দল’ বলে উল্লেখ করা হয়েছে। ‘বাম দিকের লোকেরা । কারা বামদিকের লোকেরা? তারা থাকবে প্রখর বালচ্পে ও উত্তপ্ত পানিতে ......’ (8১ নং থেকে ৫৭ নং আয়াত পর্যন্ত) একদিকে ডান দিকের লোকদের জন্যে রয়েছে দীর্ঘ ছায়া এবং প্রবহমান পানি । অপরদিকে বাম দিকের লোকদের জন্যে রয়েছে বাষ্প ও উত্তপ্ত পানি । তাদের জন্যে গোটা বায়ুমন্ডলই থাকবে উত্তপ্ত, যা লোমকৃপ দিয়ে ভেতরে ঢুকে দেহকে ভাজা ভাজা করে ফেলবে । সেখানকার পানি থাকবে সর্বোচ্চ পর্যায়ের গরম ৷ যা শরীরকে ঠান্ডাও করবে না, পিপাসাও নিবৃত্ত করবে না । বাম দিকের এই গোষ্ঠীর জন্যেও ছায়া আছে, তবে তা শ্বাসরোধক ধোয়ার ছায়া । আসলে এটা তামাশার ও বিদ্রপাত্মক ছায়া, যা ঠান্ডাও নয়, আরামদায়কও নয়।’ অর্থাৎ এটা এক ধরনের প্রাণহীন উত্তপ্ত ছায়া । এটা তাদের কৃতকর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানানসই কর্মফল । “নিশ্চয় তারা ইতিপূর্বে খুবই ভোগবিলাসী ছিল।' ভোগবিলাসীদের জন্যে এই উত্তপ্ত পরিবেশ যে কী যন্ত্রণাদায়ক, তা ভাষায় বর্ণনা করা যায় না। ‘তারা ভয়ংকর অংগীকার ভংগের কাজে পুন পুন লিপ্ত হতো ৷’ অংগীকার ভংগ করা একটা গুনাহ । এ দ্বারা এখানে আল্লাহর সাথে শরীক করা বুঝানো হয়েছে। বান্দাদের আত্মার কাছ থেকে আল্লাহ তায়ালা যে তার প্রতি ঈমান আনয়নের এবং তার একত্ব বিশ্বাসী থাকার অংগীকার নিয়েছিলেন, এখানে সেই দিকে ইংগিত করা হয়েছে। ‘তারা বলতো, আমরা মরে মাটি ও হাডিডতে পরিণত হওয়ার পরও কি পুনরুজ্জীবিত হবো আর আমাদের প্রাচীন পূর্বপুরুষেরাও হবে?’ ‘তারা বলতো’ এই বাক্যটিতে কোরআন অতীতকালের ক্রিয়া ব্যবহার করেছে। এটাই কোরআনের বাচনরীতি । যে দুনিয়ার জীবনে অবস্থানকালে বান্দাদের সাথে কথা বলা হচ্ছে, তা যেন শেষ হয়ে গেছে, তাই অতীতে পরিণত হয়েছে। আর বর্তমান হচ্ছে এই আযাব ও এই দৃশ্যপট ৷ দুনিয়া যেন অতীতের ফেলে আসা স্মৃতি । আর বৰ্তমানই হচ্ছে আখেরাত । WWW. Boiktab. blogspot.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।