যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ক্বী যিল্লালিল্ ক্টোর আন বেহেশতে ৷ কোনো রকমের শোরগোল তাদের কানে আসবে না, কোনো বাদানুবাদ, ঝগড়াঝাটি বা তর্কবিতর্ক কিছুই নয়। ‘তারা সেখানে কোনো বাজে কথা বা গুনাহর কথা শুনবে না, কেবলই শুনবে শাস্তি শান্তি ।' বস্তুত সেখানে তাদের গোটা জীবনই শান্তিতে পরিপূর্ণ থাকবে। ফেরেশতা তাদের সালাম দেবে। নিজেরাও সালামের আদান প্রদান করবে। আল্লাহও সালাম দেবেন। এভাবে গোটা পরিবেশে বিরাজ করবে অনাবিল সর্বাত্মক শান্তি । সাধারণ নাজাতপ্রাপ্তদের পুরস্কার আল্লাহর নির্বাচিত দলটি অর্থাৎ প্রথম ঈমান আনয়নকারী আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তিদের দলটি সম্পর্কে আলোচনার পর তার পরবর্তী দল অর্থাৎ ডান দিকের দল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ‘ডান দিকের লোকেরা । ডান দিকের লোকেরা কারা? তারা থাকবে কাটাবিহীন বদরিকা বৃক্ষে’ (২৭ নং থেকে ৪০ নং আয়াত পর্যন্ত) সূরার শুরুতে যে ডান দিকের লোকদের কথা সংক্ষেপে আলোচিত হয়েছে, এখানে তাদের বিষয়ই বিস্তারিতভাবে আলোচিত হচ্ছে। তাদের জন্যে কী কী নেয়ামত নির্দিষ্ট রয়েছে, সেটা আল্লাহর ঘনিষ্ঠজনদের পরেই এখানে বিশদ আলোচিত হচ্ছে। এখানে তাদের সম্পর্কে একইভাবে কৌতূহল, বিস্ময় ও গুরুত্ব বুঝাবার জন্যে প্রশ্ন করা হচ্ছে, ‘ডান দিকের লোকেরা কারা?’ এদের জন্যে ইন্দ্রিয়খাহ্য বস্তুগত নেয়ামত নির্দিষ্ট রয়েছে। এই নেয়ামতের যে বিবরণ এখানে দেয়া হয়েছে, তাতে কিছুটা বেদুইন জীবনসুলভ রূঢ়তা বিদ্যমান । বেদুইনরা নিজেদের অভিরুচি ও অভিজ্ঞতা অনুসারে সুখ, আনন্দ ও ভোগবিলাস সম্পর্কে যে ধারণা পোষণ করে, সেই ধারণা অনুসারে তাদের চাহিদা পূরণ করা হয়েছে। থাকে, কিন্তু এখানে তাকে কাটামুক্ত গাছ হিসাবে দেখানো হয়েছে । এবং কাটাহীন ‘তালহ' বৃক্ষে । ‘তালহ’ হেজাযের এক ধরনের কাটাযুক্ত গাছ। কিন্তু এটি এখানে অনায়াসে খাওয়ার যোগ্য করে দেখানো হয়েছে। ‘আর দীর্ঘ ছায়ায় এবং প্রবহমান পানিতে’- এখানে যে কয়টির উল্লেখ করা হলো, এর সব কয়টিই বেদুইনদের কাছে আরামদায়ক, আনন্দদায়ক, পছন্দনীয় ও আকাংখিত | ‘আর বহু ফলমূল, যা কখনো বন্ধ ও নিষিদ্ধ হবার নয় ।' বেদুইনদের পরিচিত কতিপয় জিনিস নির্দিষ্টভাবে উল্লেখ করার পর অনির্দিষ্টভাবে ফলমূলের উল্লেখ করা হয়েছে। এ থেকে সর্বপ্রকারের ফলমূল বুঝানো হয়েছে। ‘উচু উঁচু বিছানাসমূহ'- বিছানা স্বর্ণখচিত বা মসৃণ কিনা সেটা বলা হয়নি । কেননা, বেদুইন অভির্ুচি অনুসারে বিছানা উচু হওয়াই যথেষ্ট । উঁচু হওয়াটা দু'রকমের হতে পারে। বস্তুগত ও আধ্যাত্মিক । তবে এ দুটির একটি অপরটির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত । অবস্থানের দিক দিয়ে উঁচু এবং গুণগতভাবে পবিত্র পরিচ্ছন্ন ও কলুষমুক্ত হলে উভয় দিক দিয়েই তা উঁচু হয়ে যায়। কেননা, ভূপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত জিনিস ভুপৃষ্ঠের ময়লা আবর্জনা থেকে অধিকতর মুক্ত হয়। আর আধ্যাত্মিকভাবে উঁচু হলে তা অপবিত্রতা থেকে অধিকতর নিরাপদ হয়। এ জন্যে বিছানার উল্লেখের অব্যবহিত পরই এ বিছানার অধিবাসী স্ত্রীদের কথা উল্লেখ করা হয়েছে, ‘আমি তাদের যথাযথভাবে সৃষ্টি করেছি ৷' প্রাথমিকভাবে সৃষ্ট স্ত্রীরা হচ্ছে হুর । আর পুনঃসৃষ্ট স্ত্রী হলো যুবতীরূপে পুনরুথিত দুনিয়ার পুণ্যবতী স্ত্রীরা । ‘আমি তাদের কুমারী বানিয়েছি ।' অর্থাৎ কেউ কখনো তাদের স্পর্শ করেনি । আমি তাদের স্বামী সোহাগিনী ও সমবয়সিনী তরুণী বানিয়েছি। তারা ডান দিকের লোকদের জন্যে নির্দিষ্ট, যাতে উঁচু উঁচু বিছানার সাথে সংগতিশীল হয় । www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।