অগ্রবর্তীদের সর্বপ্রধান পুরস্কার স্বরূপ উল্লেখ করা হয়েছে যে, ‘তারা আল্লাহর ঘনিষ্ঠতম ৷' তার পরে উল্লেখ করা হয়েছে জান্নাতের কথা । কেননা, নেয়ামতে পরিপূর্ণ সব কটি বেহেশৃত একত্রিত হয়েও আল্লাহর নৈকট্যের সমান হতে পারে না। এখানে তাদের পরিচয় দেয়া হয়েছে। এই নৈকট্যলাভকারী কারা? বলা হয়েছে যে, তারা হচ্ছে, প্রথম সময়কার একদল এবং শেষের দিককার মুষ্টিমেয় কিছু লোক ।'’ অর্থাৎ তারা সীমিত ংখ্যক' উৎকৃষ্টতম ব্যক্তি । প্রথম দিককার লোকদের মধ্যে তাদের সংখ্যা বেশী এবং পরবর্তীদের মধ্যে কম । এই ‘প্রথম দিককার’ ও ‘শেষের দিককার’ লোক কারা, সে সম্পর্কে মতভেদ রয়েছে। প্রথম মত এই যে, ‘প্রথম দিককার লোক’ হলো পূর্ববর্তী নবীদের উশ্মতদের মধ্যকার প্রথম ঈমান প্রথম ইসলাম গ্রহণকারী ও কঠিন অগ্নুপরীক্ষায় নিপতিত ব্যক্তিবর্গ । দ্বিতীয় মত এই যে, প্রথম ও শেষ ব্যক্তিরা মোহাম্মদ (স.)-এর উম্মতেরই প্রথম যুগের ও শেষ যুগের লোকজন ইবনে কাসীরের মতে শেষোক্ত মতই অগ্রগণ্য । তিনি এই মতের পক্ষে হাসান ও ইবনে সিরীনের বক্তব্যও উদ্ধৃত করেছেন। তিনি বর্ণনা করেছেন, হাসান এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেছেন, ‘সাবেকৃন' ঝা অগ্রবর্তীরা তো অতীত হয়েই গেছে। এখন আমাদের প্রার্থনা এই যে, হে আল্লাহ তায়ালা, আমাদের ডান দিকের লোকদের অন্তর্ভুক্ত করো । অপর বর্ণনা অনুযায়ী হাসান বলেছেন, প্রথম দিককার লোকেরা বলতে এই উম্মাতের অতীত ব্যক্তিদেরকে বুঝানো হয়েছে। আর ইবনে সিরীন বলেছেন, পূর্ববর্তী লোকেরা সবাই 'প্রথম দিককার’ শ্রেণীর অন্তর্ভুক্ত হবার আশা পোষণ করতো । অতপর তাদের জন্যে নির্ধারিত পুরস্কারের বিবরণ দেয়া হয়েছে, যা স্বভাবতই কল্পনার আওতাভুক্ত, কিন্তু এ ছাড়া আরো কিছু পুরস্কার রয়েছে, যা অকল্পনীয় এবং বেহেশতে গিয়েই তারা তার কথা জানতে পারবে। সেগুলো এত উন্নতমানের যে, তা ইতিপূর্বে কেউ দেখেওনি, শোনেওনি এবং কল্পনাও করেনি। “মূল্যবান ধাতব পদার্থ খচিত খাটের ওপর তারা থাকবে । তার ওপর হেলান দিয়ে মুখোমুখি বসে থাকবে!’ তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না, নেয়ামতের প্রাচ্যের মধ্যে তারা আনন্দে বিভোর থাকবে, সেসব নেয়ামত কখনো কমবে না বা শেষ হবে না, পরস্পরের মুখোমুখি হয়ে তারা গল্পগুজবে ব্যস্ত থাকবে৷ ‘তাদের সামনে দিয়ে চির তরুণ বালকেরা ঘুরতে থাকবে ৷’ অর্থাৎ সময়ের আবর্তনে তাদের যৌবন ও সৌন্দর্য ব্যাহত হবে না । ‘পানপাত্র, সুরাহী ও পেয়ালাসমূহ নিয়ে’ অর্থাৎ চমৎকার স্বচ্ছ মদে পরিপূর্ণ পাত্র নিয়ে তারা ঘুরবে এবং তা পান করাবে। “যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং তারা বিকারণগ্রস্তও হবে না’ বস্তুত তারা এই আনন্দ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না এবং তা কখনো ফুরিয়ে যাবে না। সেখানে সব কিছু চিরস্থায়ী । ‘তাদের পছন্দমতো ফুল নিয়ে ও রুচিমতো পাখির গোশত নিয়ে তারা ঘুরবে ৷’ বস্তুত সেখানে কোনো কিছু নিষিদ্ধ থাকবে না এবং রুচি বহির্ভূত কোনো খাদ্য বা পানীয় সরবরাহ করা হবে না। ‘সেখানে থাকবে আনতনয়না একদল হুর আবৃত মুক্তার ন্যায়।' অর্থাৎ কেউ তাদের দিকে কখনো তাকায়ওনি এবং কেউ তাদের স্পর্শও করেনি। এ দ্বারা এই হুর কতো উৎকৃষ্ট সেটাই বুঝানো হয়েছে। আর এসবই ‘তাদের কাজের প্রতিদান স্বরূপ ৷’ অর্থাৎ এসবই তাদের সৎ কাজের পুরস্কার ৷ দুনিয়ার সব নেয়ামতেই ক্রটিবিচ্যুতি ও অসম্পূর্ণতা থাকতো, কিন্তু আখেরাতের এসব নেয়ামত সৰ্বাংগীণ সুন্দর ও উৎকৃষ্টতম । এরপর তারা পরম শাস্তিতে বসবাস করতে থাকবে | ৫৬ সূন্মা আল ওয়াকেয়াহ (৪৩১) পারা ২৭ মনযিল ৭ | www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।