’ এখানেও বলা হয়নি যে, পৃথিবী প্রকম্পিত হওয়ার পর কী হবে। এ দ্বারা এই ধারণা দেয়া হয়েছে যে, এই ভয়ংকর ঘটনার পর যা ঘটবে, তা এতোই ভয়াবহ যে, ভাষায় বর্ণনা করা দুসাধ্য ৷ এই বিশেষ বাচনভংগিটি সূরার প্রারম্ভে অংকিত বিভীষিকাময় দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ । ‘আল ওয়াকেয়া’ শব্দটির গুরুগন্তীর ধ্বনাত্মক ব্যঞ্জনা এবং এর অর্থ প্রত্যেক শ্রোতার মনে এই অনুভূতি বদ্ধমূল করে দেয় যেন একটা প্রকান্ড ভারী বস্তু ওপর থেকে মাটিতে পড়ে থেমে গেলো এবং তা আর গড়ালো না বা দূরে সরে গেলো না। এরপর এই প্রকান্ড ভারী বস্তুর পতন ও অবস্থান থেকে যেন প্রত্যক্ষ করা হয় যে, তার পতন দ্বারা একটা কম্পন ও আলোড়ন সৃষ্টি হবে, তাই পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘যে ঘটনা নীচু করে ও উঁচু করে।' বস্তুত কেয়ামতের ঘটনা এমন বহু জিনিসকে উর্ধ্বে তুলে ধরবে, যা দুনিয়ায় থাকাকালে নীচু ও অধোপতিত ছিলো, আবার এমন বহু জিনিসকে তা অধোপতিত করবে, যা পৃথিবীতে খুবই উঁচু ও উন্নত ছিলো। পৃথিবীতে অনেক কিছুর অবমূল্যায়ন হয়, কিন্তু আল্লাহর দাড়িপাল্লায় তার সঠিক মাপ নির্ণয় করা হবে। এরপর সেই বিভীষিকা নেমে আসে পৃথিবীতে, যা মানুষের অনুভূতি অনুসারে স্থিতিশীল ও অবিচল । সহসা তা কাপতে বা দুলতে আরম্ভ করবে । এই কাপন বা দুলুনি কেয়ামতের ঘটনার সাথে সংগতিপূর্ণ । অতপর পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হতে থাকবে একই কেয়ামতের ঘটনার অংশ হিসাবে এবং তা ধূলিকণার মতো উড়ে যেতে থাকবে । বস্তুত পৃথিবীর এই কাপন ও দোলন এবং পাহাড় পর্বতের চূর্ণ হয়ে উড়ে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্য কেয়ামতের দৃশ্য ছাড়া আর কিছু হতে পারে না। আর আখেরাত অস্বীকারকারীরা এবং আল্লাহর সাথে শরীককারীরা, যারা এই ভয়াবহ দৃশ্যের সন্মুখীন হবে এবং তার আলামত পৃথিবীতে ও পাহাড়ে এভাবে দৃষ্টিগোচর হতে থাকবে, তাদের মতো অজ্ঞ ও গৌয়ার আর কে হতে পারে? সূরার এরূপ সূচনা মানবসত্্বায় শিহরণ তোলে, তার চেতনায় ভীতির সঞ্চার করে এবং যে ঘটনাকে কাফের ও মোশরেকরা অস্বীকার করে তার সম্পর্কে বিশ্বাস গড়ে তোলে । এভাবে কেয়ামতের ঘটনার প্রথম দৃশ্যের সমাপ্তি ঘটে । আমরা তার আলামত দেখতে পাই উত্থান ও পতনে, মানুষের ধ্যান ধারণা ও মূল্যবোধে এবং তাদের সর্বশেষ পরিণতিতে । আল্বাহুর শঘনিমন্ঠতজনদের বিশেষ পুরস্কার ‘আর তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে। ডান পাশের লোকেরা ....’ কোরআনের অন্যত্র যেমন দুই ধরনের লোকের উল্লেখ পাওয়া যায়, এখানে তার বিপরীত তিন ধরনের লোকের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ডান দিকের লোকদের কথা । তবে তাদের বিবরণ না দিয়ে কেবল প্রশ্ব করেই ক্ষান্ত থাকা হয়েছে । অনুরূপ বাম দিকের লোকদের ব্যাপারেও কেবল প্রশ্ব করেই ক্ষান্ত থাকা হয়েছে। অতপর তৃতীয় শ্রেণীটির উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছে অগ্রবর্তা শ্ৰেণী । তাদের কথা উল্লেখ করে তাদের গুণেই তাদের গুণাণ্বিত করা হয়েছে। বলা হয়েছে, ‘অগ্রবর্তীরা অগ্রবর্তীই ৷’ অর্থাৎ তাদের চেনার জন্যে একথা বলাই যথেষ্ট যে, তারা অগ্রবর্তী । তাদের আর কোনো বিশেষণে বিশেষিত করার প্রয়োজন নেই । তাই আল্লাহর কাছে তাদের মর্যাদা কিরূপ, তার বর্ণনা দেয়া হয়েছে এর অব্যবহিত পরেই । বলা হয়েছে, ‘তারা আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ । তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। সেখানে শুধু শান্তি আর শান্তির বাণীই তারা শুনতে পাবে ।' [হত সলা আল ভমাহকমাহ হত লন ছন সলিল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।