জীবনমাত্রেরই উৎপত্তি যে মিষ্টি পানির ওপর নির্ভরশীল, তারও বিবরণ দেয়া হয়েছে। এই পানি আল্লাহর একক ইচ্ছা ও ক্ষমতার ওপর নির্ভরশীল । তিনি মেঘমালা থেকে এই পানি বর্ষাণ । ইচ্ছা করলে তিনি এই পানিকে এমন লবণাক্ত ও বিস্বাদ বানিয়ে দিতে পারতেন, যা থেকে কোনো জীবনেরই উদ্ভব হয় না এবং যা জীবনের অনুকূল ও উপযোগী নয়। এখানে দেখানো হয়েছে আগুনের দৃশ্যও ৷ মানুষের ব্যবহৃত এ আগুনের উৎস হচ্ছে বৃক্ষ । আগুনের উল্লেখ হওয়া মাত্রই মানুষের অনুভূতি সচকিত হয়ে ওঠে এবং আখেরাতের সেই আগুনকে তাদের মনে পড়ে যায়, যা নিয়ে তারা সন্দিহান ছিলো । এ সবই মানুষের নিত্যকার সুপরিচিত জিনিসের বাস্তব দৃশ্য । এগুলো তাদের হৃদয়কে স্পর্শ করে এবং তারা এ সবের পশ্চাতে আল্লাহর হাত রয়েছে বলে অনুভব করে। এ সব জিনিস আল্লাহই সৃষ্টি করেন এবং তিনিই এগুলোর তদারক করেন। এই পর্বে কোরআন নিয়েও আলোচনা করা হয়েছে। এই কোরআনই তাদের কেয়ামতের ঘটনা অবহিত করে। কাফেররা কেয়ামতের সত্যতায় যখন সন্দেহ পোষণ করে, তখন সে নক্ষত্রের অবস্থান স্থলসমূহের শপথ করে। এই শপথ যে অত্যন্ত গুরুতর তাও সে জানায়। শপথ করে সে জানায় যে, কোরআন অত্যন্ত মহিমাখ্বিত গ্রন্থ, যাকে পবিত্র ব্যক্তিরা ছাড়া স্পর্শ করতে পারে না এবং তা বিশ্ব প্রভুর নাযিল করা গ্রন্থ । সবার শেষে মৃত্যু উপস্থিত হওয়ার সময়কার দৃশ্য তুলে ধরা হয়েছে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় । মানুষের আত্মা যখন কণ্ঠনালীতে এসে পৌছে, মৃত্যুমুখী মানুষ যখন পার্থিব জীবনের শেষ প্রান্তে পদার্পণ করে, তখন সবাই অসহায় দর্শক হয়ে তার পাশে অবস্থান করে। তারা না পারে তার কোনো সাহায্য করতে, না পারে তার ভেতরে ও বাইরে কী হচ্ছে তা জানতে ৷ একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর সে নির্ভরশীল হয়ে পড়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে । একমাত্র সেই দেখতে পায় তার গন্তব্যের পথ। সে যা দেখতে পায় তা সম্পর্কে কাউকে কিছু বলা তো দূরের কথা, ইংগিতও সে করতে পারেনা। অতপর ওহীর গুণের অকাট্যতা পুনরায় ঘোষণা ও মহান সৃষ্টা আল্লাহর তাসবীহের মধ্য দিয়ে সূরার সমাপ্তি টানা হয়েছে। এভাবে সূরার সূচনা ও সমাপ্তির মধ্যে পূর্ণতম যোগসূত্র স্থাপিত হয়েছে। | তাফসীর আয়াত ১৯-৩৮ এবার সূরার তাফসীরে মনোনিবেশ করা যাক। আল্লাহ তায়ালা বলেন, ‘যখন কেয়ামতের ঘটনা ঘটবে, যে ঘটনার সত্যতায় কোনোই সন্দেহ নেই, যে ঘটনা নীচু করবে ও উঁচু করবে, যখন পৃথিবী প্রবল জোরে কম্পিত হবে, পাহাড় পর্বত চূর্ণবিচূর্ণ হয়ে যাবে, অতপর তা ধূলিকণায় পরিণত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে !' সূরাটা এভাবে শুরু করার উদ্দেশ্য যে এই ভয়াবহ ঘটনা সম্পর্কে ভীতি প্রদর্শন, তা সুস্পষ্ট । বিশেষত এতে এমন একটা বাচনভংগি ব্যবহৃত হয়েছে, যা এই ভীতি প্রদর্শনের উদ্যোগকে আরো শাণিত করে তোলে এবং তাকে সুরার বক্তব্যের সাথে অধিকতর সমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ করে তোলে । সূরার প্রারম্ভিক ছয়টি আয়াতে দুবার করে ‘যখন’ অব্যয়টি ব্যবহৃত হয়েছে, অথচ এরপর ‘তখন’ কী হবে, সেটা বলা হয়নি । বলা হয়েছে, ‘যখন কেয়ামতের ঘটনা ঘটবে'..... কিন্তু কেয়ামতের ঘটনা ঘটার সময় কী হবে, তা না বলে পুনরায় একই অব্যয় ব্যবহার করে বলা [ত ন্না আল এগাকেনাহ __ নেত লাকা ছন লিল ৭ যিলাল ২৩তস ৬ *w.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।