যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

য়াকেয় রর ঘটনা.............. এটি সূরার নামও এবং এর আলোচ্য বিষয়ের আভাসদানকারী শিরোনামও। এই মঙ্ধী সূরায় আলোচিত প্রথম বিষয়টি হচ্ছে আখেরাতে পুনরুতথানের ঘটনা । আখেরাতের পুনরুথানে সন্দেহ পোষণকারী মোশরেক ও কোরআন অবিশ্বাসীদের নিমোক্ত উক্তির জবাবে এ বিষয়টির অবতারণা করা হয়েছে, ‘আমরা যখন মারা যাবো এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবো, তখন কি আবার আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা পুনরুজ্জীবিত হবো?’ এ কারণেই কেয়ামতের বিবরণ দিয়ে সূরা শুরু হয়েছে। এখানে কেয়ামতের বিবরণ এমনভাবে দেয়া হয়েছে যে, তা সকল সন্দেহ নিরসন করে, সকল বিবাদ দূর করে এবং এ ব্যাপারে অকাট্য ও সুদৃঢ় মনোভাব ব্যক্ত করে। ‘যখন কেয়ামতের ঘটনাটা ঘটবে, যার বাস্তবতা সম্পর্কে কোনো সন্দেহ নেই ৷........ ’ এখানে এই দিনের ঘটনাবলী থেকে শুধু সেই ঘটনা কয়টির উল্লেখ করা হয়েছে, যা তাকে অন্য সকল দিন থেকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী দিন হিসাবে চিহ্নিত করে। এদিনে মানুষের ধ্যান ধারণা ও পৃথিবীর অবস্থা পাল্টে যাবে, ভয়ংকর আলোড়ন ও বিভীষিকার ফলে পৃথিবীর ভূমির এবং তার সম্পদ ও মূল্যবোধের বিরাট পরিবর্তন ঘটবে । ৩, ৪, ৫, ৬ ও তৎপরবর্তা আয়াতে এই পরিবর্তনের বিবরণ দেয়া হয়েছে। যেমন, ‘এ ঘটনা নীচু করে দেবে, উঁচু করে দেবে, যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী ৷' এরপর তিন শ্রেণীর মানুষের পরিণতি সবিস্তার বর্ণনা করা হয়েছে- অগ্রবর্তীরা, ডান দিকের ও বাম দিকের লোকেরা । এই তিন শ্রেণীর লোকেরা যথাক্রমে যে নেয়ামত ও আযাব ভোগ করবে, তার এতো বিস্তৃত বিবরণ দেয়া হয়েছে যে, ঘটনাটা একেবারে অবধারিত ও সন্দেহাতীতরূপে সত্য বলে মনে হয়। আর তার এই সুূক্মাতিসূক্ষ্ম বিবরণ চাক্ষুষ দর্শনের জন্যে উনুক্ত থাকবে । ফলে অস্বীকারকারীরা নিজেদের পরিণাম ও মোমেনদের পরিণাম স্বচক্ষে দেখতে পাবে। এমনকি তাদের যন্ত্রণাদায়ক আযাবের বিবরণ দেয়ার পর ওখানেই এরূপ বলাবলি করা হবে যে, তারা ইতিপূর্বে সীমালংঘনকারী ছিলো, তারা বার বার প্রতিজ্ঞা ভংগ করতো........ ’ যেন আযাবটাই বর্তমান, আর দুনিয়ার জীবন অতীত, যার উল্লেখ কেবল তাদের দুনিয়ার জীবনকে ঘৃণ্য এবং তাদের কুফরী ও অস্বীকৃতিকে বিকৃত বলে আখ্যায়িত করার জন্যে করা হচ্ছে। এখানে সুরার প্রথম পর্ব সমাপ্ত হয় এবং ইসলামী আকীদা বিশ্বাসের আলোচনা বিশেষত আখেরাত ও পুনরুতথানের আলোচনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। কেননা, আখেরাতই এ ডর ৭ প্রধান আলোচ্য বিষয় । এই পর্বে আখেরাত সংক্রান্ত আলোচনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় করা হয়েছে। মানুষ যে পরিবেশেই থাকুক এবং তার জ্ঞান ও অভিজ্ঞতা যে স্তরেরই হোক, এ পর্বের আয়াতগুলো পড়লে তার কাছে মনে হবে আখেরাতের আলোচিত দৃশ্যগুলো তার অনুভূতি ও চাক্ষুষ অভিজ্ঞতার আওতাধীন ৷ মানুষের প্রথম আবির্ভাবটা দেখানো হয়েছে এক ফোটা বীর্য থেকে, আর তাদের মুত্যু ও তুলে ধরা হয়েছে । দুনিয়ার প্রথম জন্ম ও মৃত্যু কতো সহজ স্বাভাবিক, তা সব মানুষের জানা আছে বলেই এটিকে আখেরাতে তাদের পুনর্জন্মের প্রমাণ হিসাবে দেখানো হয়েছে। এ পর্যায়ে দুনিয়ার কৃষি কাজ ও ফসল উৎপাদনের দৃশ্যও তুলে ধরা হয়েছে। কেননা, এটাও জীবন সৃষ্টির একটা রূপ । আল্লাহর হাতেই জীবন সৃষ্টির একচ্ছত্র ক্ষমতা নিহিত । তিনি ইচ্ছা করলে পৃথিবীতে আদৌ কোনো জীবন সৃষ্টি করতেন না এবং কোনো ফল বা খাদ্য উৎপন্ন হতো না । ত সনা আল ভনগ্াকনাহ ত) লালা ছন সলিল ন www. boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।