‘এহসানের প্রতিদান কি এহসান ছাড়া আর কিছু হতে পারে!’ প্রতিটি নেয়ামতের বর্ণনা দিয়ে যথারীতি জিজ্ঞেস করা হয়েছে, ‘তোমাদের প্রভুর কোন্ নেয়ামতকে তোমরা অস্বীকার করবে?’ এবার অপর দুটি জান্নাতের অধিবাসী সম্পর্কে বক্তব্য রাখা হচ্ছে, ‘এ দুটি উদ্যান ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে।’ আর এ দুটি উদ্যান পূর্ববর্তী দুটি উদ্যানের চেয়ে সামান্য নিকৃষ্ট মানের । ‘এ দুটি উদ্যান ঈষৎ কালচে সবুজ ।' কেননা এগুলোতে ঘাস রয়েছে। ‘এতে দুটি উদ্বেলিত ঝর্ণা আছে ৷’ অর্থাৎ স্বল্প স্বোত বিশিষ্ট ৷ ‘এখানে ফলমূল, খেজুর ও আংগুর আছে ।' আর পূর্বোক্ত উদ্যান দুটিতে সর্বপ্রকারের ফলের দুটি করে জোড়া আছে। সেখানে উত্তম সুন্দরীরা রয়েছে ।' ‘তীবুতে অবস্থানকারী হুররাও রয়েছে ৷' এখানে তাবু শব্দটার ব্যবহার দ্বারা মনে হয়, তারা কিছুটা বেদুইন পর্যায়ের মহিলা এবং বেদুইন শ্রেণীর পুরুষদের মনের মতো । এদের গুণ বর্ণনা করা হয়েছে ‘তাবুতে অবস্থানকারিণী ৷ আর পূর্বোক্ত উদ্যান দুটির মহিলাদের গুণ বর্ণনা করা হয়েছে ‘আনতনয়না' বলে। ‘তাদের ইতিপূর্বে কোনো জ্বিন বা মানুষ স্পর্শ করেনি ।' অর্থাৎ সতীত্বে এরা ও পূর্বোক্ত উদ্যানের নারীরা সমান । আর এই দুই উদ্যানের অধিবাসীদের আমরা দেখতে পাই, ‘তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে ৷’ রফরফ অর্থ বিছানা । এগুলোকে ‘আবকার’ নামক ভ্বিনদের এলাকার তৈরী জিনিস হিসাবে উল্লেখ করে আবরদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। আরবরা যে কোনো উৎকৃষ্ট মানের জিনিসকে ‘আবকারের’ তৈরী বলতো । তবে পূর্বোক্ত উদ্যান দুটির হেলান দেয়ার জিনিস মোটা মখমলের রেশম দিয়ে তৈরী বিছানা । আর সেখানে গাছের ফলগুলো ঝুঁকে থাকবে । এ দুটি বৈশিষ্ট্য শেষোক্ত উদ্যানে অনুপস্থিত । কাজেই বুঝা যাচ্ছে, পূর্বোক্ত উদ্যান অপেক্ষাকৃত উৎকৃষ্টতর । এখানেও প্রত্যেক নেয়ামতের বিবরণ দেয়ার পর যথারীতি ‘কোন্ নেয়ামতকে তোমরা অস্বীকার করবে’ বলে প্রশ্ব রাখা হয়েছে। সূরার শেষে তথা আল্লাহর নেয়ামতসমূহের বিস্তারিত বিবরণ দেয়ার পর মহান আল্লাহর গুণগানপূর্বক উপসংহার টানা হয়েছে, ‘তোমার মহিমান্বিত ও পরম সম্মানিত প্রতিপালকের নাম কল্যাণময় হোক ৷' বস্তুত সূরা রাহমানের জন্যে এটাই সবচেয়ে উপযুক্ত ও মানানসই উপসংহার । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।