তাফসীর আয়াত ৪৬-৭৮ এ পর্যন্ত গেলো যন্ত্রণাদায়ক শাস্তির বিবরণ । এবার শুরু হচ্ছে সন্মান ও পুরস্কারের বিবরণ । ‘যে ব্যক্তি তার প্রতিপালকের সম্মুখে উপস্থিতিকে ভয় পায়, তার জন্যে রয়েছে দুটো বাগান ।' কোরআনের সূরাগুলো আমরা যতোই পর্যবেক্ষণ করি, মনে হয়, এই প্রথম বুঝি কোরআনে দুটি জান্নাতের ওয়াদা করা হলো । স্পষ্টতই প্রতীয়মান হয়, এই জান্নাত দুটো কোনো বড় জান্নাতের আওতাধীন । তবে এখানে এ দুটিকে বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্ভবত এই যে, এ জান্নাত দুটি বিশেষ মর্যাদাপূর্ণ । সূরা ‘ওয়াকেয়া'য় আসছে যে, জান্নাতবাসীরা হবে দুইটি বড় বড় গোষ্ঠী । প্রথম ঈমান আনয়নকারী আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তি এবং ডানদিকে অবস্থান খহণকারী ব্যক্তিরা । উভয় গোষ্ঠীই আল্লাহর নেয়ামত লাভ করবে। এখানেও আমাদের মনে হচ্ছে, এই জান্নাত দুটি একটি উচ্চ মর্যাদাবান গোষ্ঠীর জন্যে নির্ধারিত রয়েছে। তারা সূরা ওয়াকেয়ায় বর্ণিত প্রথম ঈমান আনয়নকারী ঘনিষ্ঠ লোকেরাও হতে পারে। এরপর আমরা আরো দুটি জান্নাত দেখতে পাই এবং মনে হয়, এরা পূর্ববর্তী গোষ্ঠীর পরবর্তী গোষ্ঠী । এরা হয়তো ডান পাশে আশ্রয় খহণকারীরা । সে যাই হোক, আমরা প্রথম দুটি জান্নাত একটু পর্যবেক্ষণ করবো এবং তার অভ্যন্তরে কিছু সময় কাটাবো। “(জান্নাত দুটি) ছোট ডালপালা সম্বলিত ৷’ ‘জান্নাত দুটিতে দুটি প্রবাহিত ঝর্ণা রয়েছে ।' ঝর্ণা দুটির পানি চমৎকার ও সাবলীল । ‘জান্নাত দুটিতে প্রত্যেক প্রকারের ফলের দুটি করে জোড়া আছে ।' অর্থাৎ উভয়ের মধ্যে বহু রকমের ফলমূল রয়েছে। আর জার্নাতবাসীর অবস্থা কিরূপ? আমরা তাদের এভাবে দেখতে পাচ্ছি যে, তারা ‘এমন বিছানায় হেলান দিয়ে আছে যার অভ্যন্তরভাগ মোটা মখমলের রেশম দ্বারা তৈরী ।' অভ্যন্তরভাগ যদি এ রকম হয় তাহলে বহির্ভাগ যে আরো কতো বেশী সুন্দর ও আরামদায়ক হবে তা বলাই বাহুল্য । ‘এবং উভয় জান্নাতের উদ্যানের ফল তাদের নিকটে ঝুলন্ত ।' অর্থাৎ হাতের নাগালের মধ্যে এবং ধরতে মোটেই বেগ পেতে হবে না। তবে এ দ্বারা তার আয়েশ ও বিলাসব্যসনের পুরো উল্লেখ করা হলো না। সেখানে আমোদ ‘সেখানে থাকবে আনতনয়না রমণীরা, যাদের কোনো জ্বিন ও মানুষ ইতিপূর্বে স্পর্শ করেনি!” অর্থাৎ দৃষ্টিতে ও চিন্তায় পর্যন্ত তারা সতী সাধবী । তাদের দৃষ্টি তাদের পুরুষ স্বামীরা ব্যতীত আর কারো দিকে যায় না। এরপরও তারা এতো লাবণ্যময়ী ও এতো রূপবতী- ‘যেন তারা প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণী ৷' এ সবই আল্লাহভীরু বান্দার পুরস্কার, যে এমনভাবে আল্লাহর এবাদত করেছে যেন তাকে দেখতে পেতো এবং অনুভব করতো যে, আল্লাহ তায়ালা তাকে দেখছেন। এভাবে তারা এহসানের স্তরে পৌছেছে। বস্তুত রসূল (স.) এহসানের সংজ্ঞা এভাবেই দিয়েছেন। ফলে তারা তাদের এহসানের বিনিময়ে আল্লাহর কাছ থেকেও এহসান তথা বিপুল প্রতিদান পেয়েছে! | ৫৫ সূক্না আক্ স্বহমান (৩৬১) __________পান্থা ২৭ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।