| হুমকি ও শাসানি যে, মানুষ কিংবা অন্য কোনো সৃষ্টির পক্ষে এর ভয়াবহতা কল্পনা করাও দুসাধ্য । কোরআনে এ হুমকির দৃষ্টান্ত খুবই কম । যেমন, ‘আমাকে ছেড়ে দাও, বিত্তশালী অস্বীকারকারীদের দেখে নেই’, ‘আমার সৃষ্টি করা বান্দাকে ও আমাকে একাকী ছেড়ে দাও !' কিন্তু এ সব শাীসানির মধ্যে ‘আমি অচিরেই তোমাদের জন্যে সকল ব্যস্ততামুক্ত হবো’ কথাটা সবচেয়ে জোরদার, সবচেয়ে ভয়াবহ ও সবচেয়ে কঠিন শাসানি ৷ এখান থেকে সুরার শেষ অবধি কেয়ামতের প্রাকালের প্রাকৃতিক বিপর্যয় ও প্রলয় কান্ত, আখেরাতের দৃশ্যসমূহ এবং আযাব ও পুরস্কারের দৃশ্যসমূহ তুলে ধরা হয়েছে। এই দৃশ্যসমূহের শুরুতেই একটি প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে, যা সূরার প্রথম দিককার উক্তিসমূহ ও সেগুলোর প্রাকৃতিক প্রেক্ষাপটের সাথে সংগতিপূর্ণ। ‘যখন আকাশ বিদীর্ণ হবে তখন তা রক্ত বর্ণের চামড়ার মতো হয়ে যাবে। বস্তুত তখন আর অস্বীকার করার ক্ষমতা থাকবে না। ‘সেদিন কোনো ভ্রিন ও মানুষকে জিজ্ঞেস করা হবে না। এটি সেই কেয়ামতের দিনের বহু রকমের অবস্থার মধ্যে একটি বিশেষ অবস্থা । কখনো বান্দাদের জিজ্ঞেস করা হবে, কখনো কিছুই জিজ্ঞেস করা হবে না, কখনো বা লোকেরা নিজেদের ব্যাপারে ঝগড়ায় লিপ্ত হবে। কখনো কোনো কাজের ফলাফল তাতে যারা যারা অংশ নিয়েছে তাদের সকলের ওপর চাপিয়ে দেয়া হবে, আবার কখনো বা টু শব্দটি করতে এবং বিন্দুমাত্র ঝগড়া-তর্ক করতে দেয়া হবে না । কেয়ামতের দিনটি হবে একটি দীর্ঘস্থায়ী দিন এবং তার প্রতিটি অবস্থাই হবে এক একটি মারাত্মক অবস্থা । এখানে আরো একটা অবস্থা লক্ষণীয় । কোনো মানুষ ও জ্বিনিকে তখনই জিজ্ঞেস করা হবে না, যখন প্রতিটি ব্যক্তির চরিত্র ও কাজ জানা যাবে এবং মুখমন্ডলের হাবভাব দেখেই বুঝা যাবে। খারাপ চরিত্রের লক্ষণ কালো রং এবং ভালো চরিত্রের লক্ষণ সাদা রংয়ের আকারে মুখমন্ডলে প্রকাশ পাবে। এ অবস্থায় আল্লাহর নেয়ামত অস্বীকার করার অবকাশ কোথায়? ‘অতএব তোমরা তোমাদের প্রভুর কোন্ নেয়ামত অস্বীকার করবে?’ ‘অপরাধীদের তাদের মুখমন্ডল দেখেই চেনা যাবে, ফলে তাদের কপালের চুল ও পা ধরে এটি একটি চরম নিষ্ঠুরতা ও লাঞ্ছনাময় দৃশ্য। পাগুলো মাথার সাথে মিলিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমতাবস্থায় আল্লাহর নেয়ামত অস্বীকার করার উপায় আছে কী? এই দৃশ্য উপস্থাপন এবং পা ও কপাল একত্রে বেধে দোযখে নিক্ষেপের দৃশ্য তুলে ধরার পর বলা হচ্ছে, ‘এই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা অস্বীকার করে থাকে। তারা তাতে ফুটন্ত তরল পদার্থের মাঝে ঘুরতে থাকবে ।' এই পানি এত চরম পর্যায়ের উত্তপ্ত হবে, যেন তা দোযধে রান্না করা খাবার । তারা জাহারাম ও এই তরল পদার্থের মাঝে ঘুরবে । আয়াতের ভাষা থেকে মনে হয় যেন তারা এখনই ঘুরছে। | ৫৫ সূরা আকব্ রহমান (৩৩) পান্না ২৭ মনযিল ৭ LH SESE www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।