যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তার অসংখ্য ব্যস্ততার মধ্যে একটি হচ্ছে পৃথিবীতে জ্বিন ও মানুষের তদারকীজনিত ব্যস্ততা । তাই তিনি এই নেয়ামতটিই জ্বিন ও মানুষের কাছে তুলে ধরে বলেছেন, ‘তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতকে অস্বীকার করবে?’ মানব ও জ্রিন জ্ঞাতিক প্রতি আল্লাহ্‌র সতর্কবাণী ধ্বংস ও নশ্বরতার আড়ালে চিরঞ্জীবতা ও অবিনশ্বরতা এবং এর ফলশ্রুতিতে একমাত্র চিরঞ্জীব ও অবিনশ্বর সত্ত্বার প্রতি সর্বাত্মক মনোনিবেশ, আত্মসমর্পণ এবং আপন বান্দাদের প্রতি অনুগ্রহ, করুণাবশত তাদের ও গোটা সৃষ্টি জগতের পরিকল্পনা, পরিচালনা ও ব্যবস্থাপনায় আল্লাহর ইচ্ছার প্রয়োগ-এই নেয়ামতগুলোর বর্ণনার মধ্য দিয়ে প্রাকৃতিক নেয়ামতের বিবরণ সমাপ্ত করা হয়েছে। এরপর জ্বিন ও মানুষকে সম্বোধন করে আরেকটি নতুন ভাষ্য উপস্থাপন করা হয়েছে। এ ভাষ্যে কঠোর হুমকি ও সতর্কবাণী উচ্চারিত হয়েছে। এটি উচ্চারিত হয়েছে পরবর্তীতে আলোচ্য কেয়ামতের ভয়াবহ বর্ণনার ভূমিকা স্বরূপ । ‘হে জ্বিন ও মানব, আমি অচিরেই তোমাদের জন্যে একাগ্রচিত্ত ও ব্যস্ততামুক্ত হয়ে যাবো।.....’ কী সাংঘাতিক হুমকি! এতো বড় হুমকির মুখে জ্বিন ও মানব, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্ৰ কোনো কিছুই স্থির থাকতে পারে না। সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী আল্লাহ এই দুই দুর্বল সৃষ্টি জ্বিন ও মানবের হিসাব নিকাশ গ্রহণের জন্যে সব ব্যস্ততা পরিত্যাগ করবেন, হিসাব ও প্রতিশোধ নেবেন । এ এক অকল্পনীয় হুমকি ও শাসানি। আল্লাহ তায়ালা প্রকৃতপক্ষে ব্যস্ত থাকেন না যে, ব্যস্ততা মুক্ত হবেন। মানুষ যাতে ব্যাপারটা সহজে বুঝতে পারে, সে জন্যেই এভাবে বলা হয়েছে । তাছাড়া হুমকিটা যাতে খুবই ভয়োদ্দীপক হয় এবং তা কল্পনা করতেও গা শিউরে ওঠে, সেজন্যেই এই বাচনভংগি অবলম্বন করা হয়েছে। নচেত গোটা পৃথিবী যার ‘কুন’ শব্দটি বলাতেই সৃষ্টি হয়ে যায় এবং গোটা বিশ্বকে ধ্বংস করতে যার এক নিমেষের বেশী সময় লাগে না, তার শুধুমাত্র জ্বিন ও মানব- এই দুই জাতিকে শাস্তি দিতে সবল ব্যস্ততা থেকে মুক্ত হবার কী দরকার? অতপর এই ভয়াবহ হুমকি ও শাসানির প্রেক্ষাপটে এই দুই দুর্বল সৃষ্টিকে জিজ্ঞেস করা হয়েছে, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে? এরপর এই হুমকি ও শাসানির কঠোরতা আবারও বাড়িয়ে দেয়া হয়েছে এই মর্মে চ্যালেঞ্জ ৷ দিয়ে যে, তারা যদি পারো তবে আকাশ ও পৃথিবীর সীমানা অতিঞ্ম করে যেন চলে যায়! ‘হে ভ্বিন ও মানুষ গোষ্ঠী! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমা ছাড়িয়ে চলে যেতে পারো, কীভাবে ও কোথায় যাবে? ‘ বিশেষ ক্ষমতা ছাড়া যেতে পারবেনা ৷’ কেননা, যার ক্ষমতা আছে, সে ছাড়া কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারে না । অতপর পুনরায় জানা কথা যে, এর পরে তাদের মনে নিছক মৌখিকভাবেও কোনো নেয়ামত অস্বীকার করার ক্ষমতা থাকতে পারে না, কিন্তু তথাপি এই হুমকি ও শাসানি চরম পর্যায়ে পৌছা পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে। ‘তোমাদের দিকে নিক্ষেপ করা হবে অগ্নিশিখা ও তামা, তখন তোমরা তা প্রতিরোধও করতে পারবে না। অতপর তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামত অস্বীকার করবে!’ এটি এমন চরম পর্যায়ের | ৫৫ সূন্থা আন্ম স্হমান (৩২১) পারা ২৭ মনখিল ৭ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।