যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্ব প্রকৃতির সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন আর কিছুই বাকি থাকবে না। একমাত্র মহিমান্বিত আল্লাহর সত্বা চিরঞ্জীব ও চিরস্থায়ী থাকবে । এই সত্যকে কোরআন একটি নেয়ামত হিসাবে জ্বিন ও মানব জাতির সামনে উপস্থাপন করছে এবং একইভাবে প্রশ্ব তুলে ধরছে যে, ‘অতপর তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামত তোমরা অস্বীকার করবে?’ এটি আসলেই একটি নেয়ামত; বরং প্রকৃতপক্ষে এটি সকল নেয়ামতের ভিত্তি ও উৎস । কেননা, চিরঞ্জীব সত্ত্বা আল্লাহ তায়ালাই সৃষ্টি করেছেন এই সমগ্র জগত, তার যারতীয় নিয়ম বিধি, স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য । তিনিই নির্ধারণ করেছেন এই বিশ্ব নিখিলের রীতিনীতি, পরিণতি ও কর্মফল ৷ সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্ববাই সব কিছু সৃষ্টি করেন, রক্ষা করেন ও তত্ত্বাবধান করেন। তিনিই সব কিছুর হিসাব নেন, কর্মফল দেন এবং তিনিই চির স্থায়িত্ব ও অমরত্বের সুউচ্চ শিখর থেকে ধ্বংসশীল জগত প্রত্যক্ষ ও পর্যবেক্ষণ করেন । কাজেই চিরস্থায়িত্বের তত্ব থেকেই সকল নেয়ামতের উৎপত্তি হয়ে থাকে । বিশ্বজগত এই তত্ত্বের ও বাস্তবতার ওপর ভর করেই অস্তিত্ব লাভ করে এবং নির্ভুলভাবে পরিচালিত হয়। অন্য কথায় বলা চলে, নশ্বরতা ও ধ্বংসশীলতার আড়ালেই রয়েছে চির স্থায়িত্ব, চিরঞ্জীবতা ও অবিনশ্বরতার অমোঘ সত্য । আর এই সত্য থেকে নির্গত হয় আরেকটি সত্য ৷ সেটা হলো এই যে, প্রত্যেক নশ্বর সৃষ্টি আপন অস্তিত্বের চাহিদা পূরণে চিরঞ্জীর, চিরস্থায়ী ও অভাবহীন মহান আল্লাহর মুখাপেক্ষী এবং তার দরবারে ধর্ণা দিতে বাধ্য । - ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা তার কাছে প্রার্থনা করে, তিনি তো প্রতিদিনই কোনো না:কোনো ব্যস্ততায় নিয়োজিত থাকেন। অতএব তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতকে অস্বীকার করবে?’ আকাশ ও পৃথিবীর সকলে সব কিছু তার কাছেই তো সব কিছু চায় । প্রার্থনা, আবেদন, নিবেদন একমাত্র তার কাছেই তো করা যায়। অন্য কারো কাছে চাওয়া যায় না। কেননা, অন্য সবাই মরণশীল ৷ তাদের কাছে ৮৷ওয়ার প্রশ্নই ওঠে না । সকল সৃষ্টি কেবল তীর কাছেই চায়, আর তিনি একাই সকলের প্রার্থনা মঞ্জুর করেন এবং দেন। তার কাছে যে চায় সে কখনো বিফল হয় না। তার কাছে ছাড়া অন্য কারো কাছে যে চায়, সে ব্যর্থ হতে বাধ্য । এক মরণশীল আর এক মরণশীলকে কী দিতে পারে? এক মুখাপেক্ষী আর এক মুখাপেক্ষীকে কী দেয়ার ক্ষমতা রাখে! মহান আল্লাহ প্রতিদিনই কোনো না কোনো ব্যস্ততায় থাকেন । এই সীমাহীন ও কুলকিনারাহীন প্রতিটি ব্যক্তি, প্রতিটি বস্তু, প্রতিটি কণা, প্রতিটি অণু পরমাণু, প্রতিটি অংগ প্রত্যংগ, প্রতিটি কোষ তারই নির্দেশে ও ব্যবস্থাপনায় চলে, এত্যেককে তিনি সৃষ্টি করেন, প্রত্যেককে তিনি কাজে নিয়োজিত করেন এবং প্রত্যেকের কাজ তিনি তদারক করেন। প্রতিটি উদ্গাত উদ্ভিদ, গাছের ডাল থেকে ভূপাতিত প্রতিটি পাতা, পৃথিবীর অন্ধকারময় স্থানে বিরাজমান প্রতিটি বীজ, প্রতিটি শুকনো কিংবা ভিজা পদার্থ, পানি, প্রতিটি মাছ, ভূগর্ভের প্রতিটি পোকা মাকড়, ঝোপ জংগলের প্রতিটি পশু, গাছের ডালে বাসায় অবস্থানকারী প্রতিটি পাখি, প্রতিটি পাখির ডিম ও ছানা, প্রতিটি পাখা, পালক এবং প্রতিটি জীবন্ত প্রাণীর দেহের প্রতিটি কোষ তীরই একচ্ছত্র পরিচালনা ও কর্তৃত্বের অধীন । যিনি একচ্ছত্র পরিচালক ও সর্বময় কর্তা, তিনি কখনো এক কাজে ব্যস্ত হয়ে আরেক কাজ ভুলে থাকেন না । তার জ্ঞানের আড়ালে থাকে না কোনো গোপন বা প্রকাশ্য বিষয় ৷ ক সুনাআলনহনমল ভৈ লন হন আলমিল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।