যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এই ফুঁকেরই একটি অংশ ছিলেন। হযরত ঈসার কাহিনী সূরা মারইয়ামে যেখানে সবিস্তার বর্ণনা করা হয়েছে, সেখানে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। যেহেতু আলোচ্য আয়াতটির উদ্দেশ্য মারইয়ামের পবিত্রতা, তার পরিপূর্ণ ঈমান ও আনুগত্যের চিত্র তুলে ধরা, তাই এখানে সে বিষয়টির পুনরাবৃত্তি করছি না। ‘আর সে (মারইয়াম) তার প্রতিপালকের সমস্ত বাণী ও তীর কেতাবগুলোকে সত্য বলে স্বীকার করেছিলো এবং সে ছিলো অনুগতদের অন্তর্ভুক্ত ৷' ফেরাউনের স্ত্রীকে ইমরানের কন্যা মারইয়ামের সাথে বিশেষভাবে উল্লেখ করা দ্বারা বুঝা যায় ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে কতো উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, যার বদৌলতে তিনি মারইয়ামের সাথে উল্লেখের যোগ্যা হয়েছিলেন। আগেই উল্লেখ করেছি যে, তীর এই মহত্ব ও উচ্চ মর্যাদার একমাত্র কারণ তার জীবনের স্বতন্ত্র ঈমানী বৈশিষ্ট্য । এরা দুজন সতী, ঈমানদার, সচ্চরিত্র ও অনুগত মহিলার দৃষ্টান্ত । এ দুজনের দৃষ্টান্তকে আল্লাহ তায়ালা রসূল (স.)-এর স্ত্রীদের সামনে এবং পরবর্তী সকল প্রজন্মের মোমেন নারীদের সামনে তুলে ধরেছেন। সূরার শুরুতে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সেই প্রসংগক্রমেই এ দুই মহীয়সী নারীর দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। উপসংহারে বলতে চাই, শুধু এই সূরাটিই নয়, বরং এই সমগ্র পারাটিই মহানবী (স.)-এর জীবনের একটি জীবস্ত অধ্যায়, যা কোরআন নিজস্ব ভংগিতে তুলে ধরেছে। কোরআনের এই ভংগি স্বয়ং আল্লাহর নির্বাচিত ৷ মানুষের কোনো এতিহাসিক বর্ণনা কোরআনের ন্যায় এমন নিপুণ | ভংগিতে সেই সময়কার শ্টনা তুলে ধরতে পারে না। কোরআনের বর্ণনা অধিকতর ব্যাপকধর্মী । একটি ঘটনা ব্যবহার করে সে এমন একটি নিরেট সত্য তুলে ধরে, যার অবস্থান এ ঘটনা এবং তার স্থান ও কালের অনেক উর্ধ্বে, তার চেয়ে অনেক ব্যাপক, স্থায়ী ও সুদূরপ্রসারী । এটাই কোরআনের বৈশিষ্ট্য । তত নাভ হল কট লাক আস সলাযিল এ] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।