স্ত্রী হওয়া বা কোনো নেককার মোমেন বান্দার স্ত্রী হওয়ার কারণে তাদের ব্যক্তিগত দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে না । নূহের স্ত্রী ও লূতের দ্ত্রীর কথাই ধরা যাক । ‘তারা আমার বান্দাদের মধ্য থেকে দু'জন সৎ বান্দার অধীনে থাকতো । কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো । কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি থেকে তারা অব্যাহতি পেলো না । তাদের বলা হলো, যারা যারা দোযখে প্রবেশ করছে, তাদের সাথে তোমরাও প্রবেশ করো!” সুতরাং ঈমান ও কুফরের ব্যাপারে এবং আদর্শের সাথে বিশ্বাসঘাতকতার ব্যাপারে কোনো আপোষ, সুপারিশ বা সন্মান প্রদর্শনের অবকাশ নেই, এমন কি নবীদের স্ত্রীদের ক্ষেত্রেও নয়। অপরদিকে রয়েছে ফেরাউনের স্ত্রীর উদাহরণ । ফেরাউনের প্রাসাদে কুফুর এবং আল্লাহদ্রোহিতার সয়লাবও তাকে নিজের মুক্তির পথ খুঁজে পাওয়া থেকে ফিরিয়ে রাখতে পারেনি । তিনি ফেরাউনের প্রাসাদে বাস করেও তার গোমরাহী থেকে আত্মরক্ষা করেছেন এবং নিজের বসবাসের জন্যে আল্লাহর কাছে চেয়েছেন জান্নাতের একটি ঘর । তিনি ফেরাউনের সাথে নিজের সম্পর্ক অগ্রাহ্য করে তার কবল থেকে আল্লাহর কাছে নিষ্কৃতি চেয়েছেন। তার অতি ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার কারণে তার কার্যকলাপ দ্বারা তিনি কোনোভাবে প্রভাবিত হয়ে বসেন কিনা সেই আশংকা তার কার্যকলাপ থেকে অব্যাহতি চেয়েছেন। ফেরাউনের গোটা জনগোষ্ঠী থেকেও তিনি নিষ্কৃতি চেয়েছেন, যদিও তাদের মধ্যেই তাকে অবস্থান করতে হতো । ফেরাউনের স্ত্রীর দোয়া ও তার বলিষ্ঠ নীতি দুনিয়ার সবচেয়ে জাকজমকপূর্ণ বিত্তবৈভবের মোহত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত । তখনকার দিনে ফেরাউনের স্ত্রী দুনিয়ার সকল রাজা মহারাজার চেয়েও এশর্যশালিনী ছিলেন। ফেরাউনের প্রাসাদে তিনি যা চাইতেন তাই ভোগ করতে পারতেন, কিন্তু তিনি তার ওপর ঈমানকে অগ্রাধিকার দিয়েছেন। এই বিপুল বিত্তবৈভবকে তিনি শুধু যে ত্যাগ করেছেন তাই নয়; বরং তাকে নোংরা ও অপবিত্র জিনিস ভেবে তা থেকে আল্লাহর পানাহ এবং নিষ্কৃতি চেয়েছেন। তিনি ছিলেন এক দোর্দন্ড প্রতাপশালী বিশাল সাম্রাজ্যের একজন মহীয়সী নারী । আর এটা আল্লাহর আর একটি অতি বড় অনুগ্রহ । কেননা, আমি আগেই বলেছি যে, সমাজে প্রচলিত রীতিনীতি ও ধ্যানধারণা সম্পর্কে নারী অপেক্ষাকৃত অধিক সচেতন ও স্পর্শকাতর হয়ে থাকে। তবে এই মহিলা একেবারেই একাকিনী বিরাজমান সমাজ, রাজপ্রাসাদ, রাজা, রাজকীয় পারিষদবর্গ এবং রাজকীয় প্রতাপ সব কিছুর চাপ অগ্রাহ্য করে একমাত্র আল্লাহর দিকে মুখ তুললেন এবং এই আগ্রাসী কুফরী শক্তির পতন কামনা করলেন । এত সব বাধাবিপত্তি, চাপ ও বন্ধন অগ্রাহ্য করে আল্লাহর প্রতি সম্পর্ক ও আনুগত্যকে একনিষ্ঠ ও অটুট করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা অত্যন্ত উঁচুস্তরের দৃষ্টান্ত । এ কারণেই আল্লাহর এই অমর ও অক্ষয় গ্রন্থে তার নাম স্থান পেয়েছে। এটি সেই গ্রন্থ যার প্রতিটি শব্দ মহান আল্লাহর কাছ থেকে নাযিল হয়ে মহাবিশ্বের কোণে কোণে ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে থাকে । ‘আৱ ইমরানের কন্যা মারইয়াম'.......... তিনিও আজন্ম আল্লাহর একনিষ্ঠ অনুগত বাদী । তার কাহিনী আল্লাহর অন্যান্য সূরায় বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তায়ালা তাঁর চারিত্রিক পবিত্রতা ও সতীত্বের উল্লেখ করেছেন এই বলে যে, ‘যে নিজের লঙজ্জাস্থানকে সুরক্ষিত করেছে ।' অর্থাৎ পাপিষ্ঠ ইহুদীরা তার ওপর যে অভিযোগ আরোপ করেছে, তা থেকে তিনি নিজেকে মুক্ত প্রমাণিত করেছেন। ‘অতপর আমি তার মধ্যে নিজের আত্মার একাংশ ফুঁকে দিলাম ৷’ ঈসা (আ.) ৬৬ সূরা আত্ তাহরীম (২৯৭১) পারা ২৮ মনবিল ৭ www.boikitab. blogspot.com যিন্শলান্স ২০তম ৩৮
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।