যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

যে সমাজে দোযখের আগুন থেকে বাচা ও বাচানোর সাধনা চলে, সে সমাজকে বাইরে থেকে আগ্রাসী কাফেররা ও ভেতর থেকে গৃহশক্র বিভীষণ মোনাফেকরা অন্যায়ভাবে ধ্বংস করে দেবে, সেটা হতে দেয়া যায় না। এ সমাজকে তাই অত্যাচারী ও নৈরাজ্যবাদীদের আক্রমণ থেকে রক্ষা করা অপরিহার্য । লক্ষণীয় যে, আয়াতে কাফের ও মোনাফেকদের একই সমতলে সমবেত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করা ও কঠোরতা প্রয়োগ করার আদেশ দেয়া হয়েছে। কারণ, ইসলামী শিবিরকে হুমকি দেয়া, ধ্বংস করা ও ছিন্নভিন্ন করার ব্যাপারে তারা একই রকম ভূমিকা পালন করে থাকে। সুতরাং তাদের বিরুদ্ধে জেহাদ পরিচালনা দোযখের আগুন থেকে বাচার সংগ্রামেরই পর্যায়ভুক্ত এবং রসূল (স.) ও মোমেনদের পক্ষ থেকে দুনিয়ার জীবনে নিষ্ঠুর কঠোর আচরণ পাওয়া তাদের প্রাপ্য নগদ শাস্তি, আর আখেরাতে তাদের শাস্তি হলো জাহান্নাম । এভাবে সূরার এ অংশটির আয়াতগুলো যেমন পরস্পরের সাথে সুসমত্বিত, তেমনি তা পূর্ববর্তী অংশের সাথেও সার্বিকভাবে সমন্বিত । কাফেরদের পরিবারে সুসন্পমান এবৎ সুসন্পমানদেকরস পরিবারে ক্াফ্ের স্ত্রী এরপর শুরু হচ্ছে সূরার তৃতীয় পর্ব । মনে হয়, এটি সরাসরি প্রথম পর্বেরই উপসংহার । কেননা, এই পর্বে নবীর পরিবারে কাফের স্ত্রী এবং কাফের পরিবারে মোমেন স্ত্রীর প্রসংগ আলোচিত হয়েছে৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ কাফেরদের উদাহরণ দিয়েছেন নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দ্বারা । তারা আমার দু'জন সৎ বান্দার অধীন ছিলো । অতপর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো ’ এখানে বিশ্বাসঘাতকতার তাফসীর প্রসংগে বর্ণিত হয়েছে যে, নবীর দাওয়াতী কাজের বিরোধিতা করার মাধ্যমে তারা বিশ্বাসঘাতকতা করেছিলো- ব্যভিচারের মাধ্যমে নয়। নূহের স্ত্রী নূহের প্রতি ঠাট্টা বিদ্রপ করতো তৎকালীন কাফের জনগোষ্ঠীর মতোই । আর লূতের স্ত্রী তার জাতির চরিত্র জানা সত্তেও তাদের লূতের কাছে আগত অতিথিদের সংবাদ জানাতো। ফেরাউনের স্ত্রী সম্পর্কে বর্ণিত আছে, তিনি ফেরাউনের প্রাসাদে বসেই ঈমান এনেছিলেন। সম্ভবত তিনি হযরত মূসার পূর্ববর্তী অন্য কোনো নবীর দাওয়াতে ঈমান আনয়নকারী জাতির অবশিষ্টাংশেরই অন্তর্ভুক্ত ছিলেন। ইতিহাসে এ কথাও লিপিবদ্ধ আছে যে, সম্রাট চতুর্থ আমনাহুনাব- যিনি মিসরে একক উপাস্য প্রতিষ্ঠা করেন, তার প্রতীক হিসাবে সূর্যের প্রতিকৃতি স্থাপন করেন এবং নিজেকে ‘ইখনাতুন’ নামকরণ করেন, তার মাতা সাধারণ মিসরীয়দের থেকে আলাদা ধর্মের অনুসারী ছিলেন । আলোচ্য আয়াতে আল্লাহ এই মহিলার দিকেই ইংগিত করেছেন, না তিনি মূসা (আ)-এর সমকালীন ফেরাউনের স্ত্রী এবং এই ফেরাউন উক্ত আমনাহুনাব ছাড়া অন্য কেউ কিনা, তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। জরুরী নয়। কোরআন এখানে একটি স্থায়ী তত্ত্বের উল্লেখ করেছে, যা ব্যক্তি পরিচয়ের উর্ধ্বের জিনিস । ব্যক্তি এখানে উক্ত তত্ত্বের উদাহরণ মাত্র । নিজেকে ও পরিবার পরিজনকে দোযখ থেকে রক্ষা করার নির্দেশদানের পর ব্যক্তিগত দায়দায়িত্ব সংক্রান্ত তত্ব বর্ণনা এখানে উদ্দেশ্য । অন্য কথায় বলা যায়, রসূল (স.)-এর স্ত্রীদের বিশেষভাবে ও মুসলমানদের স্ত্রীদের সাধারণভাবে এ কথাই বলা হয়েছে যে, সবার আগে তারা যেন নিজেদের দোযখ থেকে রক্ষা করেন। তারা সর্বাগ্রে তাদের নিজেদের সম্পর্কেই দায়ী, নবীর www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।