যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সর্ব প্রথমে এই দুর্গের প্রহরী হিসাবে এমন একজন উপযুক্ত মহিলাকে খুঁজে বের করা, যার | চিন্তাধারা ইসলামেরই হুবহু অনুসারী । আর এটা করতে গেলে তাকে অনেক ত্যাগ ও কোরবানী দিতে হবে। তাকে সমাজের চোখ ধাধানো সংস্কৃতি এবং আধুনিকা নারীর মিথ্যা ছলনা বিসর্জন দিয়ে ধর্মপ্রাণ নারীর সন্ধান করতে হবে, যে তাকে ইসলামী পরিবার গঠনে ও ইসলামের দুর্গ নির্মাণে সাহায্য করবে। আর মুসলিম পিতারা যদি ইসলামের পুনরুজ্জীবন চান, তবে তাদের এবং নিজেকে ও পরিবারকে দোযখ থেকে বাঁচানোর জন্যে আল্লাহ তায়ালা যে আহবান জানিয়েছেন তাতে সাড়া দান। এই প্রসংগে একটি কথার পুনরাবৃত্তি করতে চাই এবং তা হচ্ছে এই যে, ইসলামের স্বাভাবিক দাবী হলো এমন একটি দল বা সমাজ গঠন করা, যা হুবহু ইসলামের অনুগত হবে এবং যে সমাজে ইসলামের বাস্তব অস্তিত্ব প্রচলিত ও প্রতিফলিত হবে। ইসলাম রচিতই হয়েছে এই উদ্দেশ্যে যে, একটি দল বা সমাজ এমন প্রতিষ্ঠিত হবে, যার আকীদা, মতবাদ ও মতাদর্শ, আইন ও বিধান এক কথায়, তার গোটা জীবনের বিধানই হবে ইসলাম আর এমন একটি সমাজই ইসলামী আদর্শকে ইসলাম বিরোধী সমাজের আক্রমণ থেকে রক্ষা করে। । (সূরা সাফফের তাফসীর দ্রষ্টব্য) ইসলামী সমাজের গুরুত্ব কতোখানি, উপরোক্ত বক্তব্যের আলোকে তা পরিষ্কার হয়ে, যায় । এই সমাজেই মুসলিম নারী ও মুসলমান তরুণী বসবাস করে। ইসলামের নিরাপত্তা বেষ্টনীর কল্যাণেই সে বিদ্যমান জাহেলী সমাজের চাপ থেকে রক্ষা পায় । ইসলামী মতাদর্শের দাবী এবং প্রতিষ্ঠিত জাহেলী সমাজের রীতিনীতির টানাপড়েনে তার আবেগ-উদ্দীপনা হারিয়ে যায় না। তাকে জীবনসংগিনী হিসাবে পেয়ে মুসলিম যুবক ইসলামের দুর্গ গড়ে তুলতে সক্ষম হয় এবং সেই দুর্গের ভিত্তিতে গঠন করে ইসলামী শিবির । বস্তুত এমন একটি ইসলামী সমাজ বা সংগঠন সৃষ্টি হওয়া অত্যন্ত জরুরী, যার সদস্যরা ইসলামের আনুগত্যের জন্যে পরস্পরকে উপদেশ দিতে ও সাবধান করতে থাকে, যে সমাজ ও সংগঠন ইসলামের চিন্তা চেতনা, নীতি ও চরিত্র, ধ্যান ধারণা ও চালচলনের লালন, বিকাশ সাধন ও সংরক্ষণ করে এবং তার দিকে বিভ্রান্ত জাহেলী সমাজকে ইসলামের বাস্তব নমুনা দেখিয়ে আহবান জানায়, যাতে সে অন্ধকার থেকে ইসলামের আলোতে আসার প্রেরণা পায় এবং শেষ পর্যন্ত একদিন আল্লাহর ইচ্ছায় ইসলামের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী বংশধর জাহেলিয়াত থেকে রক্ষা পাওয়ার জন্যে ইসলামের ছায়ার নিচে আশ্রয় নেয় । প্রথমে মুসলিম সমাজকে রক্ষা করার স্বার্থেই রসূল (স.)-কে ইসলামের ও মুসলমানদের ‘হে নবী, কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং তাদের ওপর কঠোরতা প্রয়োগ করো । তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এবং তা নিকৃষ্ট ঠিকানা ।' ইতিপূর্বে মোমেনদেরকে যে নিজেদের ও তাদের পরিবার পরিজনকে দোযখের আগুন থেকে ও কাফেরদের বিরুদ্ধে সংগ্রামের নির্দেশ তাৎপর্যবহ ৷ পূর্বের আয়াতে যে খাঁটি তাওবার নির্দেশ দেয়া হয়েছে, যা তাদের গুনাহ মাফ করাতে ও জার্নবাতে প্রবেশ করাতে সক্ষম, তার পরিপ্রেক্ষিতেও এ আদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ | ৩৬৩৬ সুক্মা আত্‌ তাহরীস ২৯৫১) পারা ২৮ মনখিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।