যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এ দায়িত্বই অর্পণ করা হয়েছে ‘হে মোমেনরা তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাচাও’- এই কথাটা বলার মধ্য দিয়ে । সুসল্িম ন্রাদের অপরিহার্ফ্য আদ্শ যারা মানুষকে ইসলামের দিকে ডাকেন, এ বিষয়টি তাদের খুব ভালোভাবে হৃদয়ংগম করা দরকার । এ ব্যাপারে প্রথম চেষ্টা নিয়োজিত করতে হবে নিজ গৃহের প্রতি তথা নিজের স্ত্রী, মাতা পিতা, সন্তান সন্ততি ও সকল আত্মীয়-স্বজনের প্রতি ৷ মুসলিম নারীকে মুসলিম পরিবার গঠনের সর্বাত্মক সুযোগ দিতে হবে। আর যে ব্যক্তি মুসলিম পরিবার গঠন করতে চাইবে, তাকে সর্বপ্রথম নিজের জন্যে খাঁটি মুসলমান শ্রী খুঁজতে হবে। নচেৎ মুসলিম সমাজ গঠনের কাজ অনেক বেশী বিলম্বিত হয়ে যাবে এবং মুসলিম সমাজরূপী দুর্গের প্রাচীরে প্রচুর ফাটলের সৃষ্টি হবে। ইসলামের সূচনাকালে ইসলামী পরিবার গঠন করার কাজটি এ যুগের চেয়ে অনেক বেশী সহজ ছিলো । কেননা, মদীনায় একটা ইসলামী সমাজ বিদ্যমান ছিলো এবং সে সমাজের ওপর ইসলামের নিরংকুশ কর্তৃত্ব বিরাজ করতো । মানব জীবন সম্পর্কে ইসলামের যে স্বচ্ছ ও পরিচ্ছন্ন চিন্তাধারা রয়েছে এবং সেই চিন্তাধারা থেকে যে আইন কানুন ও বিধিবিধান রচিত হয়, তার নিয়ন্ত্রণাধীন ছিলো গোটা সমাজ ব্যবস্থা । নারী পুরুষ নির্বিশেষে গোটা জাতির কেন্দ্রবিন্দু ছিলেন আল্লাহ তায়ালা ও তীর রসূল এবং আল্লাহ তায়ালা ও রসূলের নির্দেশ ৷ ওহীর মাধ্যমে যে সিদ্ধান্ত নাযিল হতো, সেটাই হতো সর্বশেষ, চূড়ান্ত ও অকাট্য সিদ্ধান্ত । এই সমাজ বিদ্যমান থাকা এবং তার চিন্তাধারা ও মতাদর্শ মানব জীবনে প্রতিষ্ঠিত প্রচলিত থাকার কারণে নারীর পক্ষে ইসলামের বিধান অনুসারে নিজের জীবন গড়া সহজ ছিলো । পুরুষের পক্ষেও স্ত্রী ও সন্তানদের ইসলামের বিধান অনুসারে পরিচালিত করা এবং তদনুসারে জীবন যাপন করার উপদেশ দেয়া সহজ ছিলে৷। অধীনে জীবন যাপন করছি। এ সভ্যতার অধীন সমাজ, সংস্কৃতি, আইন, নৈতিকতা, চালচলন, আচার আচরণ সব কিছুই জাহেলিয়াত থেকে উদ্ভূত । এই জাহেলী সমাজের সাথেই তাল মিলিয়ে চলতে হচ্ছে আজকের নারী সমাজকে । যখনই কোনো নারী ইসলামী নীতি ও আদর্শের অনুসরণ করতে চায়, তখন সে এই জাহেলী সমাজের পক্ষ থেকে দুঃসহ চাপের সম্মুখীন হয়! চাই সে স্বতস্কুর্তভাবে ইসলামের প্রেরণায় উজ্জীবিত হোক, অথবা তার স্বামী, ভাই বা পিতা তাকে ইসলামের দিকে পথনির্দেশ করে থাকুক । সেকালে নারী পুরুষ নির্বিশেষে গোটা সমাজ ইসলামের অনুসারী ছিলো । আর আজকের যুগে . পুরুষরা এমন এক আদর্শের অনুসরণ করে, যার কোনো অস্তিত্ব বাস্তব জগতে নেই (অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের আকারে যে ইসলামের অস্তিত্ব নেই তার অনুসরণ করে)। আর এই আদর্শের কট্টর বিরোধী সমাজের চাপের মুখে নারী সমাজ দিশাহারা বস্তুত সমাজ ও তার প্রচলিত কৃষ্টির চাপ পুরুষের কাছে যতো প্রবল ও তীব্রভাবে অনুভূত হয়, নারীর কাছে অনুভূত হয় তার চেয়ে বহুগুণ বেশী । এ কারণে এ সমাজ পুরুষের দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। প্রথমত তার দায়িত্ব দোযখ থেকে নিজেকে বাচানো, অতপর তার পরিবার পরিজনকে বাচানো। তাই তাকে এই দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করতে হবে । তাহলে প্রথম মুসলিম সমাজে একজন পুরুষ এই দায়িত্‌ পালন করার জন্যে যতোটা চেষ্টা সাধনা করতো, সে তার চেয়ে বহুগুণ বেশী চেষ্টা সাধনা করবে, আর ঠিক তখনই যে ব্যক্তি ইসলামী পরিবার গঠনে ইচ্ছক, তার কর্তব্য হবে | ৬৬ সূন্থা আত্‌ তাহুরীম (২৯৪১) পান্না ২৮ মনযিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।