মধ্যে এ আলো দ্বারা তারা পথের সন্ধান পাবে এবং পরিশেষে এ আলো তাদের সামনে ও ডানে চলতে চলতে জান্নাতে গিয়ে পৌছবে। প্রতিপালক, আমাদের আলোকে পূর্ণতা দান কর এবং আমাদের তুমি রক্ষা করো। নিশ্চয় তুমি সকল বিষয়ে ক্ষমতাবান ৷’ সেই কঠিন দিনে যখন মুখ নিব্কি ও অন্তর নিস্তব্ধ হয়ে যাবে, তখন তাদের এই দোয়া শেখানো প্রকৃতপক্ষে দোয়াটি কবুল হওয়ারই আলামত ৷ আল্লাহ তায়ালা মোমেনদের এ দোয়া শেখাবেন এই জন্যে যে, তিনি এ দোয়া কবুল করবেন বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সারকথা এই যে, আল্লাহ তায়ালা মোমেনদের যে সম্মান ও আলো দান করবেন, তার ওপর এই দোয়া তার একটি বাড়তি নেয়ামত ও অনুগ্রহ । যে মোমেন এতো সব নেয়ামত ও অনুগ্রহে সিক্ত হবে, তার আবার মানুষ ও পাথরের জ্বালানি দ্বারা প্রজ্বলিত দোযখের সাথে কিসের সম্পর্ক? যে পুরস্কার ও শাস্তির উল্লেখ করা হলো, তার উভয়টিই আগুন থেকে নিজেকে ও পরিবার পরিজনকে রক্ষা করার ব্যাপারে মোমেনের দায়িত্ব কতখানি, তা স্পষ্ট করে বলে দেয় ৷ তাকে বেহেশতের অফুরন্ত নেয়ামত লাভের যোগ্য করতেই বা এ দুটির ভূমিকা কী, তাও জানিয়ে দেয় । রসূল (স.)-এর পরিবারে সংঘটিত ঘটনার পটভূমিতে চিন্তা করলে আমরা আলোচ্য আয়াতগুলোর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারি। নিজেকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং নিজের অন্তরকে সংশোধন করার ন্যায় নিজের পরিবার-পরিজনকে সঠিক পথে পরিচালিত করাও মোমেনের দায়িত্ব । সূরা তালাকে যেমন আমি বলেছি, ইসলাম শুধু ব্যক্তির নয়, পরিবারেরও জীবন বিধান তাই পরিবারের প্রতি মোমেনের দায়িত্ব কী, তাও সে নির্ধারণ করে। মুসলিম পরিবার আসলে মুসলিম দল বা সংগঠনের ভিত্তি । এই ক্ষুদ্ৰ প্রতিষ্ঠান ও অন্যান্য ছোট বড় প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয় জীবস্ত ইসলামী সমাজ । এক একটি মুসলিম পরিবার ইসলামের এক একটি দুর্গস্বরূপ । এই দুর্গ ভেতর থেকে অত্যন্ত মযবুত ও দুৰ্ভেদ্য থাকা চাই ৷ তাতে কোথাও যদি ফাক বা ফাটল থেকে থাকে, তবে সে রকম প্রতিটি ফাটলে একজন মুসলমান পাহারাদার থাকা চাই, যাতে কেউ তা ভেদ করতে না পারে। অনুরূপভাবে ভেতর থেকেও যেন কেউ দুর্গের দেয়াল ভাংতে না পারে, তার ব্যবস্থা থাকা চাই । মোমেনের দায়িত্ব ও কর্তব্য এই যে, যেন ইসলামের দাওয়াত সর্বপ্রথম তার পরিবারের কাছে পৌছায় এবং এভাবে ইসলামের এই দুর্গটিকে নিরাপদ করে ও তার ফাটলগুলো বন্ধ করে। এ কাজটি সম্পন্ন করার আগে দূরের কারো কাছে দাওয়াত পৌছানো তার দায়িত্ব নয় । পরিবার নামক এই দুর্গের রক্ষণাবেক্ষণে মুসলিম মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন । শুধ মুসলিম মাতাই এই দুর্গের নিরাপত্তা বিধানে যথেষ্ট নয়। ছেলেমেয়েদের গঠন করতে পিতা ও মাতা উভয়েরই প্রয়োজন । শুধুমাত্র একদল পুরুষ দ্বারা ইসলামী সমাজ গঠনের চেষ্টা বৃথা । এ সমাজে মুসলিম মহিলাদেরও প্রয়োজন রয়েছে। তারাই নতুন প্রজন্মের রক্ষণাবেক্ষণকারিণী। আর এই নতুন প্রজন্ম হচ্ছে ভবিষ্যতের বীজ ও ফল দুটোই । এ জন্যে কোরআন পুরুষ ও মহিলা উভয়ের জন্যেই নাযিল হতো । কোরআন পরিবার গঠন ও ইসলামী বিধানের আলোকে প্রতিষ্ঠিত করতো, আর এ কারণেই মোমেনদের একদিকে যেমন নিজেদে দায়িত্ব অর্পণ করতো, অপর দিকে তেমনি অর্পণ করতো তাদের পরিবারের দায়িত্বও । | ৬৬ সুরা আত তাহুরীম (২৯৩১) পাক্না ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।