নিজেকে ও নিজের পররিবারক্কে আপশুন থেকে বাচাতে হুব্বে মুসলমানদের হৃদয়ে গভীরভাবে রেখাপাতকারী এই ঘটনার আলোকে কোরআন পরবর্তী আয়াতে মোমেনদের তাদের পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা, প্রেরণা ও উপদেশদানের মাধ্যমে পরিবার পরিজনকে দোযখের আগুন থেকে বাচানোর জন্যে নির্দেশ দিয়েছে। সেই সাথে দোযখের কিছু দৃশ্য ও সেখানে কাফেরদের শোচনীয় দুর্দশার কিছু চিত্রও তুলে ধরেছে। আর ইতিপূর্বে নবীর দুজন স্ত্রীকে তাওবার আহবান জানানোর সূত্র ধরে পরবর্তী আয়াতে সাধারণ মুসলমানদেরও তাওবা করার আহ্বান জানিয়েছে এবং তাওবাকারীদের জন্যে অপেক্ষমাণ জান্নাতের দৃশ্য তুলে ধরেছে। অতপর নবী (স.)-কে কাফের ও মোনাফেক উভয় গোষ্ঠীর সাথে জেহাদে লিপ্ত হওয়ার আদেশ দিয়েছে। এসব মিলেই তৈরী হয়েছে সূরার দ্বিতীয় আলোচ্য বিষয় । ‘হে মোমেনরা! তোমরা নিজেদেরকে ও নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে বাচাও তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, যা অত্যন্ত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!” প্রত্যেক মোমেনের ওপর তার নিজের ও তার পরিবার পরিজনের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং গুরুতর দায়িত্ব অর্পিত রয়েছে। তাদের সকলের জন্যেই রয়েছে দোযখের ঝুঁকি । মোমেনের কর্তব্য এই দোযখ থেকে নিজে বাচা ও পরিবার পরিজনকে বাচানো । দোযখে রয়েছে ভয়ংকর লেলিহান আগুন, “যার জ্বালানি হবে মানুষ ও পাথর ৷’ সেখানে মানুষ ও পাথর একই রকম হীনতা, নিকৃষ্টতা ও অবমাননার সাথে নিক্ষিপ্ত ও দগ্ধীভূত হবে, কোনো রকম সুবিবেচনা ও সুদৃষ্টি মানুষের কপালে জুটবে না। এ কথা ব্যাখ্যার অপেক্ষা রাখে না যে, যে আগুন পাথর দিয়ে জ্বালানো হয় তা কতো সাংঘাতিক ও ভয়াবহ আগুন হয়ে থাকে, আর সেই পাথরের সাথে একইভাবে দোযখের জ্বালানি হবে যে মানুষ, সে মানুষ কতো তুচ্ছ ও কতো অপমানিত । আর এই দোযখে বিদ্যমান বা তার সাথে সংশ্লিষ্ট সব কিছুই ভয়ংকর ৷ ‘তার ওপর থাকবে নিষ্ঠুর ও ভয়ংকর ফেরেশতারা ৷’ অর্থাৎ যে ধরনের আযাব দেয়ার দায়িত্ব তাদের ওপর অর্পিত থাকবে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ নির্মমতা হিংস্বতা দিয়েই তাদের সৃষ্টি করা হয়েছে। ‘আল্লাহর আদেশ তারা অমান্য করে না বরং যা আদেশ করা হয় তাই তারা করে।'’ অর্থাৎ আল্লাহর আদেশ মান্য করা যেমন তাদের অন্যতম বৈশিষ্ট্য, তেমনি আল্লাহর আদেশ পালন করার সামর্থও তাদের অপর বৈশিষ্ট্য । তারা তাদের স্বভাবগত নিষ্ঠুরতা ও কঠোরতা সহকারে দোযখের ভয়ংকর আগুন প্রভ্বূলনের দায়িত্বে নিয়োজিত । আর মোমেনের কর্তব্য হলো এই আগুন থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা। এই আগুন থেকে আত্মরক্ষার ও পরিবার রক্ষার সুযোগ তার এখনই । দুনিয়ার জীবন শেষে এ সুযোগ থাকবে না। তখন আর ওযর আপত্তিতে কাজও হবে না, যেমন কাজ হবে না কাফেরদের ওযর আপত্তিতে । ‘হে কাফেররা, আজ ওযর আপত্তি পেশ করো না । আজ তোমাদেরকে তোমাদের কর্মফল ভোগ করানো হবেই ।' কেননা, কেয়ামতের দিন ওযর আপত্তি পেশ করার দিন নয়- ওটা কর্মফল পাওয়ার দিন। কাফেররা দোযখের উপযুক্ত কাজ করে এসেছে বলে দোযখই তাদের অবধারিত ঠিকানা ৷ কিন্তু মোমেনদের কী হবে? তারা কিভাবে দোযখের আগুন থেকে নিজেদের ও নিজেদের আপনজনদের বাঁচাবে? আল্লাহ তায়ালা তাদের এর পথ বাতলে দিচ্ছেন এবং তাদের জন্যে আশার প্রদীপ জ্বালাচ্ছেন এই বলে, | ৬৬ সূরা আত্ তাহক্ীীম (২৯০১) পারা ২৮ মনযিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।