এই পরিবারের ভূমিকার যথাযোগ্য মর্যাদার স্বীকৃতি দেয়া হয়েছে এবং এ পরিবারের সদস্যদের মনোবল বহাল করা হয়েছে । এই হচ্ছে সেই মহান ব্যক্তির পারিবারিক জীবনের একটি দৃশ্য, যিনি একটি জাতি ও একটি রাষ্ট্র গঠনের চেষ্টায় নিয়োজিত ছিলেন, অথচ তার পূর্বে কেউ এ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেনি এবং এ কাজের পদ্ধতি শিখিয়ে দেয়নি, এমন একটি জাতি গঠন করতে তিনি উদ্যোগ নিয়েছিলেন, যে জাতি আল্লাহর বিধান তার সর্বশেষ ও পূর্ণাংগ রূপ সহকারে প্রতিষ্ঠিত করবে এবং এমন একটি আনল্লাহতীরু ও আল্লাহভক্ত সমাজ বাস্তবরূপে প্রতিষ্ঠিত করবে, যা মানব জাতির সকল দুঃখ যন্ত্রণা প্রশমিত করবে। এই ছিলো একজন অতীব মহৎ, উদার, মর্যাদাবান ও মহানুভব মানুষের বাস্তব জীবনের একটি চিত্র, যিনি একই সাথে একজন মানুষ হিসাবে ও একজন নবী হিসাবে জীবন যাপন করে গেছেন। এ দুই ধরনের জীবন যাপনে তার ভেতরে কোথাও কোনো পার্থক্য, ভেদাভেদ, শূন্যতা বা সামঞ্জস্যহীনতার সৃষ্টি হয়নি । কেননা, তিনি একজন মানুষ রসূল হবেন এবং মানব জাতির জন্যে আল্লাহর সর্বশেষ খোদায়ী বিধান বা সর্বশেষ খোদায়ী বার্তা নিয়ে আবির্ভূত হবেন, এটাই ছিলো আল্লাহ তায়ালার সিদ্ধান্ত ৷ এ বিধান ছিলো পূর্ণাংগ বিধান, যা নাযিল হয়েছিলো পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ রসূলের ওপর । এ বিধানের অনুসরণ করলে মানুষ যে প্রকৃত মানুষে পরিণত হয়, তার কোনো গঠনমূলক গুণ, শক্তি বা প্রতিভা ও যোগ্যতা নিস্ছিয় বা অবদমিত হয় না, এটাই এ বিধানের পূর্ণতার লক্ষণ । বরঞ্চ এ বিধান মানুষকে মার্জিত ও পরিশীলিত করে, তাকে সুসভ্য করে এবং তার মনুষ্যত্বের লালন ও বিকাশ সাধন করে, আর তাকে তার উৎকর্ষের উচ্চতর শিখরে আরোহণ করায় । বস্তুত ইসলামকে যারা বুঝে শুনে পালন ও অনুসরণ করেছে, ইসলাম তাদের জীবনকে তার বাস্তব ও জীবন্ত নমুনায় পরিণত করেছে । রসূল (স.)-এর বাস্তব জীবন ছিলো যাবতীয় মানবীয় অভিজ্ঞতা, মানবীয় চেষ্টা সাধনা এবং সহজাত মানবীয় দুর্বলতা ও পূর্ণতার সমাবেশ, কিন্তু এতদসত্তেও তাতে মিশ্রণ ঘটেছিলো আল্লাহর দিকে আহবানের সুমহান বৈশিষ্ট্যের । এ বৈশিষ্ট্যের সংমিশ্রণের বদৌলতে তার সত্ত্বা পূর্ণতার সোপানসমূহ একে একে অতিক্রম করেছিলো, যা তীর পরিবার পরিজন ও নিকটতম মানুষের জীবনে পরিলক্ষিত হয়ে থাকে। রসূলের এই পূর্ণাংগ জীবন ছিলো সফল চেষ্টা সাধনার বাস্তব অনুকরণীয় আদর্শ । যারা তাকে বাস্তব ও সহজ অনুকরণীয় আদর্শ বা নমুনা হিসাবে পেতে চাইতো, তারা তাকে প্রতিনিয়ত দেখতো ও অনুপ্রাণিত হতো । তিনি যদি কোনো অবাস্তব ও কাল্পনিক জগতে বিচরণকারী ব্যক্তিত্ব হতেন, তাহলে তার জীবন কেউ অনুসরণও করতে পারতো না, তা দেখে কেউ অনুপ্রাণিতও হতো না । মানব জাতির জন্যে প্রেরিত আল্লাহর সর্বশেষ বিধানকে এরূপ পূর্ণাংগ ও সর্বাত্মক বিধানে পরিণত করা, এমন এক ব্যক্তিকে রসূল হিসাবে মনোনীত করা, যিনি এ বিধানকে বাস্তব ও কার্যকর বিধানে পরিণত করে দেখিয়ে দেবেন এবং এই রসূলের জীবনকে এমন একটি উন্ুক্ত পুস্তকে পরিণত করা, যাকে সবাই পড়তে পারবে ও এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারবে॥৷এ কাজগুলোর পেছনে নিহিত আল্লাহর মহৎ উদ্দেশ্যসমূহ এভাবেই সার্থকতা লাভ করেছিলো । আত্ তাহকীম (২৮৯) পারা অ৮ মনহিল ৭ fn SER SE www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।