উপরোক্ত হাদীসে হযরত ওমরের প্রতিবেশীর বক্তব্য থেকে বুঝতে পারি । হযরত ওমর (রা.) যখন জিজ্ঞেস করলেন, গাসসানীরা এসে গেলো নাকি? তখন সে প্রতিবেশী বললেন, ব্যাপারটা তার চেয়েও সাংঘাতিক । গাসসান ছিলো সিরিয়ার অভ্যন্তরে আরব উপদ্বীপের সীমান্ত ঘেষে অবস্থিত রোম সাম্রাজ্যের ক্রীড়নক একটি রাষ্ট্র । এই রাষ্ট্রের আক্রমণ সে সময়ে অত্যন্ত বিপজ্জনক ব্যাপার ছিলো, কিন্তু অপর ব্যাপারটি ছিলো মুসলমানদের কাছে অধিকতর গুরুতর ৷ মুসলমানরা উপলব্ধি করতো যে, মহানবীর হৃদয়ের স্থিরতা ও তার গৃহের শান্তি সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ । তার গাসসানীদের আক্রমণের চেয়েও মারাত্মক । বস্তুত মুসলমানদের এই বিবেচনা ও উপলব্ধি আল্লাহর বিবেচনার সাথে সমধ্বিত ছিলো এবং তা সম্পূর্ণ সঠিক ও নির্ভুল ছিলো। অনুরূপভাবে পরবর্তী আয়াতের তাৎপর্য, রসূল (স.) তার বর্তমান স্ত্রীদের তালাক দিলে তাদের স্থলে আল্লাহ তায়ালা তাকে নতুন যে স্ত্রীদের দিতে পারেন, তাদের গুণ-বৈশিষ্ট্যের বিবরণ এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট মাত্র দু'জন থাকলেও সকল স্ত্রীদের হুমকির আওতাভুক্ত করা থেকে বুঝা যায় যে, রসূল (স.)-এর পারিবারিক শান্তি ও স্থিতিশীলতার যে অপরিসীম গুরুত্ব মুসলমানরা উপলব্ধি করেছিলেন, তাতে বিন্দুমাত্রও ভুল ছিলো না । পরবর্তী আয়াতের ভাষা দেখুন, তোমাদের চেয়েও উত্তম স্ত্রীদের দান করবেন, যারা হবে আল্লাহ তায়ালা ও রসূলের আদেশের অনুসারী, ঈমানদার, বিনয়ী, তাওবাকারিণী, এবাদাতকারিণী, ভ্রমণকারিণী, কুমারী ও অকুমারী ।' এই গুণাবলী অর্জনের জন্যে পরোক্ষভাবে ও ইংগিতে রসূলের স্ত্রীদের আহ্বান জানানো হয়েছে। প্রথমটি হচ্ছে ইসলাম ৷ অর্থাৎ ইসলামের বিধানের অনুসরণ ও আনুগত্য ৷ দ্বিতীয়টি হচ্ছে ঈমান, যা মানুষের হৃদয়কে সংগঠিত ও সজীব করে। এই গুণটি পূর্ণতা ও বিশুদ্ধতা অর্জন করলে তা থেকেই ইসলামের জন্ম হয়। তৃতীয় গুণটি হলো ‘কুনুত’, অর্থাৎ বিনয় । এ দ্বারা হৃদয়ের আনুগত্য বুঝানো হয়েছে। চতুর্থ গুণ তাওবা ৷ তাওবা হলো নিজের গুনাহের জন্যে অনুতপ্ত হওয়া ও আল্লাহর অনুগত্যের দিকে প্রত্যাবর্তন করা । পঞ্চম গুণ এবাদাত । এটি হলো আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার উপকরণ এবং তার দাসত্বের অনুভূতি প্রকাশের মাধ্যম । আর ৬ষ্ঠ গুণ হলো ভ্রমণ ৷ এ দ্বারা বুঝানো হয়েছে, আল্লাহর সৃষ্টির রাজ্যে বিচরণ তথা আল্লাহর অতুলনীয় সৃষ্টিজগত নিয়ে চিন্তাভাবনা ও ধ্যান করা । আর এ সব গুণসহ তারা কুমারী এবং অকুমারীও হতে পারে, যেমন বর্তমান স্ত্রীরা উভয় প্রকারের রয়েছে। এটা বর্তমান স্ত্রীদের প্রতি হুমকিস্বরূপ ৷ তাদের চাতুর্যপূর্ণ কলাকৌশলের দরুন রসূল (স.)-এর মনে যে বিরূপ প্রভাব পড়েছিলো, তা দূর করার জন্যে এ হুমকির প্রয়োজন ছিলো । অন্যথায় রসূল (স.) কোনো ক্ষুদ্র কারণে রেগে যাওয়ার পাত্র ছিলেন না৷ এ আয়াতগুলো নাযিল হওয়ার পর তাকে ও তার পরিবার পরিজনকে লক্ষ্য করে এতে যে কথাগুলো বলা হয়েছে, তার ফলে রসূল (স.)-এর মন শান্ত হয়। মুসলমানদের সর্বাধিক ভক্তিভাজন এই পরিবারটিতে সাময়িক দুর্বিপাকের পর শাস্তি ও স্থিতি ফিরে আসে । এ দ্বারা আসলে এই পরিবারকে বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে, আল্লাহর যমীনে তার বিধান কায়েমে [৬৬ স্না আত আহকীল কট) লন ২৮ সলিল ন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।