গুরুত্বপূর্ণ নয় এবং তা তার কোনো স্থায়ী উপাদানও নয় । স্থায়ী উপাদান হচ্ছে এর তাৎপর্য ও ফলাফল ৷ আল্লাহ তায়ালা বলেন, স্মরণ করো , যখন নবী তার জনৈকা স্ত্রীকে একটি কথা গোপনে বললেন ৷’ একমাত্র কোরআনের উক্তি থেকেই আমরা জানতে পারি, মানব জাতির ইতিহাসের সে বিস্ময়কর মুহূর্তটির একটি দৃষ্টান্ত সম্পর্কে । সেই মুহূর্তটিতে মানুষ নিছক আল্লাহর সাথে একান্তে মিলিত হয়, আর আল্লাহ তায়ালা তার কাজে প্রকাশ্যে ও সবিস্তারে হস্তক্ষেপ করেন। আমরা এ থেকে আরো জানতে পারি যে, আল্লাহ তায়ালা তার নবীকে তার দুই স্ত্রীর মাঝে তার সেই গোপন কথা সম্পর্কে যে সলাপরামর্শ হয়েছে, তা জানিয়ে দিয়েছেন এবং রসূল (স.) যখন সেই স্ত্রীর কাছে প্রত্যাবর্তন করেছেন, তখন শুধু সে কথাটার একাংশের প্রতি ইঙ্গিত দেয়াই যথেষ্ট মনে করেছেন। বিস্তারিত বিবরণ দেয়ার প্রয়োজন মনে করেননি । আর তিনি উক্ত স্ত্রীকে তার জ্ঞানের আসল উৎস কি তা জানিয়ে দিয়েছেন, ‘অতপর যখন সে স্ত্রী তা ফাস করে দিলো......... সে বললো, আমাকে জানিয়েছেন মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ তায়ালা । আল্লাহর সীমাহীন জ্ঞান ও অবগতির উল্লেখ এখানে গোপন ফন্দিফিকির এবং সলাপরামর্শের বেলায় অত্যন্ত কার্যকর ও তাৎপর্যময় ইংগিত । এ দ্বারা প্রশ্বকারীকে এই পরম সত্যের কথা স্বরণ করিয়ে দেয়া হয়েছে, যা হয়তো সে ভুলে গিয়েছিলো অথবা তা থেকে উদাসীন হয়ে গিয়েছিলো । এ ইংগিত দ্বারা মানুষের মনকে সাধারণভাবেও এই সত্যটির বিষয় স্মরণ করিয়ে দেয়া হয়েছে, যা প্রতিবার কোরআন পাঠ করার সময় তার সামনে উদ্ভাসিত হয়। অআুসন্পিম নারীদের গুণ বৈশিষ্ট্য পরবর্তীতে আয়াতে সম্পূর্ণ নতুনভাবে বক্তব্য রাখা হয়েছে। অতীতে সংঘটিত একটি ঘটনার বিবরণদান থেকে বক্তব্যের ধারা পরিবর্তন করে উভয় মহিলাকে এমনভাবে সম্বোধন করা হয়েছে যেন এটা বর্তমানের কোনো ব্যাপার । ‘আল্লাহর দিকে তোমাদের উভয়ের মন বুকে যাওয়ার কারণে তোমরা যদি আল্লাহর কাছে তাওবা করো, তা হলে তো ভালোই ৷ আর যদি নবীর বিরুদ্ধে বিদ্রোহ করো, তা হলে জেনে রেখো, আল্লাহ তায়ালা, জিবরীল ও সৎকর্মশীল মোমেনরা তার বন্ধু। তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী ৷” এই আয়াতের শুরুতে রয়েছে উক্ত উভয় শ্ত্রীকে তাওবার দিকে আহ্বান- যাতে তাদের অন্তর আল্লাহর দিকে প্রত্যাবর্তিত ও আকৃষ্ট হয়, যা কিনা আল্লাহ তায়ালা থেকে দূরে সরে গিয়েছিলো । আর এই আহ্বানের পরেই রয়েছে এক ভয়ংকর হুশিয়ারী ও প্রচন্ড আক্রমণাত্মক বক্তব্য । এই প্রচন্ড আক্রমণাত্মক বক্তব্য থেকে বুঝা যায়, রসূল (স.)-এর অন্তরে এ ঘটনা কতো গভীরভাবে রেখাপাত করেছিসো, যার কারণে রসূলের সহায়ক ও অভিভাবক হিসাবে আল্লাহ তায়ালা এবং জিবরীল, সৎকর্মশীল মোমেনদের ও সাধারণ ফেরেশতাদের দেখানোর প্রয়োজন হয়ে পড়েছিলো, যাতে রসূল (স.)-এর মন সাস্তূনা ও প্রশান্তি লাভ করে এবং সে ব্ব্রিতকর ঘটনার প্রভাব থেকে মুক্ত হয়। নিসন্দেহে ঘটনাটা রসূল (স.)-এর অনুভূতিতে এতো প্রবল প্রভাব বিস্তার করেছিলো যে, আয়াতের এই হুশিয়ারী ও আক্রমণাত্মক বক্তব্য তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিলো। এটা কিরূপ প্রভাব বিস্তার করেছিলো তা হয়তো আমরা এই আয়াতের ভাষা থেকে এবং [তত সনা আত্ জহুক্লীম কনে লাক্স আত সলিল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।