বসলেন এবং বললেন, হে খাত্তাবের ছেলে, তুমি কি সন্দেহের মধ্যে আছো? তারা তো এমন জাতি, যাদের দুনিয়ার জীবনেই সকল সুখ শান্তি নগদ দিয়ে দেয়া হয়েছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্যে ক্ষমা চান। ........ রসূল (স.) স্বীয় স্ত্রীদের ওপর এতো বেশী রুষ্ট হয়েছিলেন যে, এক মাসের মধ্যে তাদের কাছে যাবেন না বলে কসম খেয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তায়ালা তাকে তিরস্কার করেন (বোখারী, মুসলিম, তিরমিযী এবং নাসায়ীও যুহরীর সূত্রে একই ভাষায় এই হাদীস বর্ণনা করেছেন) । সীরাত গ্ৰন্থসমূহে এ ঘটনার যে বিবরণ পাওয়া গেছে, তা এখানে বর্ণনা করা হলো। এবার আমি সূরাটির তাফসীরে মনোনিবেশ করছি। তাফসীর আয়াত ১-৭ সূরাটি শুরু হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে তার রসূলকে নিমোক্ত তিরস্কারের মাধ্যমে, ক্লাশ অনুরাগ মিন্সিয্ে স্রীদের সাখে প্রিয় নবীর সম্পর্ক্ক ‘হে নবী! আল্লাহ যে জিনিস তোমার জন্যে হালাল করেছেন, তা নিজের স্ত্রীদের মনস্তুষ্টির কক ৫ ৫ nse ee ee ss. এ অত্যন্ত কার্যকর ও তাৎপর্যময় তিরস্কার । মোমেনের জন্যে এটা বৈধ হতে পারে না যে, আল্লাহর পক্ষ থেকে তার জন্যে যে ভোগ্যদ্রব্য বৈধ করা হয়েছে, তা সে নিজের ওপর অবৈধ করে নেবে। রসূল (স.) অবশ্য মধু অথবা মারিয়াকে শরয়ী পরিভাষা অনুসারে নিজের ওপর হারাম করেননি । কেবল নিজে তা ভোগ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে ওহীযোগে তিরস্কার করে জানিয়ে দেয়া হলো যে, আল্লাহ তায়ালা যে জিনিস হালাল করেছেন, কারো সন্তুষ্টির জন্যে ইচ্ছাকৃতভাবে তা থেকে নিজেকে বঞ্চিত করাও বৈধ নয়৷ ‘আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল’- এ কথা দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, নিজেকে বঞ্চিত করাটা একটা শাস্তিযোগ্য কাজ, যদিও তাকে এ জন্যে দয়া ও ক্ষমা প্রদর্শন করা হয়। এটি একটি সুক্ষ্ম ইঙ্গিত । আয়াতের ভাষা থেকে বুঝা যায়, রসূল (স.) কসম খেয়েছিলেন। তাই বলা হচ্ছে, আল্লাহ তায়ালা এই কসম থেকে নিষ্কৃতি লাভের জন্যে কাফফারা দেয়া ফরয করেছেন। কোনো অন্যায় কাজের কসম খেলে এভাবে কাফফারা দিয়ে তা থেকে ফিরে যাওয়াই উত্তম ৷ ‘তিনি তোমাদের সহায় ও অভিভাবক ।' তাই তিনি তোমাদের দুর্বলতায় ও কষ্টে তোমাদের সাহায্য করেন। আর এ জন্যেই কষ্ট থেকে রেহাই দেয়ার জন্যে কসম থেকে উদ্ধার পাওয়ার বিধান দিয়েছেন । ‘আর তিনি মহাজ্ঞানী ও বিজ্ঞানময়’। সুতরাং তিনি জ্ঞান ও বিজ্ঞানসম্মত আইন বিধান রচনা করেন। তোমাদের শক্তি সামর্থের সাথে যা সামঞ্জস্যপূর্ণ এবং যা তোমাদের জন্যে উপযোগী ও কল্যাণকর, তারই নির্দেশ দিয়ে থাকেন। কাজেই তিনি যা নিষিদ্ধ করেছেন তা ছাড়া আর কোনো কিছু নিজেদের ওপর নিষিদ্ধ করো না। আর তিনি যা হালাল করেছেন তা ছাড়া আর কোনো জিনিস নিজেদের জন্যে হালাল করে নিয়ো না । পূর্ববর্তী নির্দেশের সাথে এ মন্তব্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ৷ এরপর উল্লেখ করা হয়েছে রসূলের সংলাপের কথা । এই সংলাপের বিষয়বস্তু কি ছিলো তারও উল্লেখ এখানে করা হয়নি, আর তার বিস্তারিত বিবরণও দেয়া হয়নি। কেননা, এই বিষয়বস্তু ১৩ সলা আততাহকীল হৈ লক হত সলিল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।