তোমাদের তালাক দিয়েছেন? সে বললো, জানি না। তিনি এই তো এই পানকক্ষে আমাদের সংগ বর্জন করে অবস্থান করছেন। সংগে সংগে আমি এক কৃষ্ণকায় তরুণের কাছে এলাম ৷ তাকে বললাম, ওমরের জন্যে অনুমতি চাও (অর্থাৎ রসূলের কাছ থেকে সাক্ষাতের অনুমতি এনে দাও)। তরুণ ভেতরে প্রবেশ করলো । অতপর বেরিয়ে এসে বললো, আপনার কথা রসূলের কাছে বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি । আমি তখন মসজিদে নববীর মেম্বরের কাছে গেলাম । দেখলাম, সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে বসে আছে। তাদের কেউ কেউ কাদছে। আমি সেখানে কিছুক্ষণ বসলাম, কিন্তু আমার ভেতরকার আবেগ উত্তেজনা আমাকে অস্থির করে তুললো । আমি তাই পুনরায় সে তরুণটির কাছে এলাম এবং আবারো বললাম, ওমরের জন্যে অনুমতি এনে দাও । এবারও সে ভেতরে গিয়ে ফিরে এসে জানালো, রসুলুল্লাহ (স.) তার সাক্ষাতের অনুমতি দানের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন। আমি আবারও মেম্বরের কাছে গিয়ে কিছুক্ষণ বসে কাটালাম । অতপর আবেগ উত্তেজনার বশে আবারো সে তরুণের কাছে গেলাম এবং অনুমতি চাইতে অনুরোধ করলাম । এবারও সে আগের মতো জানালো, রসূলুল্লাহ (স.) নীরবতা অবলম্বন করেছেন। আমি অগত্যা ফিরে যেতে উদ্যত হলাম । আমি রওনা হতেই পেছনে থেকে উক্ত তরুণ ডাক দিলো। সে বললো, আপনাকে অনুমতি দেয়া হয়েছে। ভেতরে যান। আমি ভেতরে গেলাম এবং রসূলুল্লাহ (স.)-কে সালাম করলাম । দেখলাম তিনি একটি বালুভর্তি বিছানায় শুয়ে আছেন এবং সে জন্যে তার শরীরে দাগ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, 'ইয়া রাসূলাল্লাহ (স.) আপনি স্ত্রীদের তালাক দিয়েছেন? তিনি মাথা তুলে আমাকে বললেন, না। আমি বললাম, আল্লাহু আকবার! ইয়া রাসূলাল্লাহ, আমরা কোরায়শ বংশীয়রা নারীদের ওপর পুরুষদের কর্তৃত্ব বজায় রাখতাম, কিন্তু মদীনায় এসে দেখলাম, এখানকার পুরুষদের ওপর তাদের স্ত্রীদের কর্তৃত্ব বিরাজ করছে। এখানকার মহিলাদের দেখাদেখি আমাদের মহিলারাও কর্তৃত্ব ফলানো শিখেছে। একদিন আমার স্ত্রীর ওপর আমি রাগ করেছিলাম । সে আমার সাথে তর্ক জুড়ে দিলো। আমি তার তর্ক করায় বিরক্তি প্রকাশ করলাম । সে বললো, আমার তর্ক করায় তুমি বিরক্ত হচ্ছো কেন! আল্লাহর কসম, রসূলের স্ত্রীরাও তার সাথে তর্ক করে। এমনকি তাদের কেউ কেউ তার সাথে সকাল থেকে রাত পর্যন্ত কথা বন্ধ রাখে । এ কথা শুনে আমি বললাম, যে মহিলা এমন কাজ করে তার সর্বনাশ হবে। তোমরা কি ভাবো না যে, আল্লাহর রসূলের ক্রোধের কারণে তোমাদের ওপর আল্লাহ তায়ালা ক্রুদ্ধ হতে পারেন এবং এতে তোমাদের সর্বনাশ হয়ে যেতে পারে? এ কথার পর রসূলুল্লাহ (স.) মুচকি হাসলেন | আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি হাফসার কাছে গিয়েছিলাম, তাকে বলেছি যে, তোমার কোনো সতিন যদি তোমার চেয়ে বেশী সুন্দরী হয় এবং রসূলের কাছে তোমার চেয়ে বেশী প্রিয় হয়, তাহলে তুমি মনোক্ষুণ হয়ো না । রসূলুল্লাহ (স.) আবারও মুচকি হাসলেন । আমি বললাম, আমি কি আশ্বস্ত হতে পারি ইয়া রাসূলাল্লাহ?' তিনি বললেন, হা । তখন আমি বসলাম । আমি ঘরের ভেতরে চতুর্দিকে তাকালাম । সেখানে রসূল (স.)-এর গান্তার্যপূর্ণ অবস্থান ছাড়া আর কোনো দর্শনীয় বস্তু আমার চোখে পড়লো না । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। আল্লাহ তায়ালা তো পারস্য ও রোম সাম্রাজ্যকেও সচ্ছলতা দান করেছেন। অথচ তারা আল্লাহর এবাদাত করে না। এ সময় রসূলুল্লাহ (স.) ওঠে [তত সন আত্হকগম _ ক লন সলিল ন | www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।