তাওবা করো, তবে তো ভালোই হয়’, সেই দুজন স্ত্রী কে কে, এ কথা আমি হযরত ওমরের কাছে জিজ্ঞেস করার জন্যে অনেক দিন যাবত ব্যাকুল ছিলাম এবং সুযোগের অপেক্ষায় ছিলাম । অবশেষে একবার হযরত ওমর (রা.) হজ্জে গেলেন এবং আমিও তার সাথে হজ্জ আদায় করতে গেলাম ৷ পথিমধ্যে এক জায়গায় তাকে জিজ্ঞেস করলাম, হে আমীরুল মোমেনীন, রসূল (স.)-এর সেই দু'জন স্ত্রী কে কে, যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করেছেন যে, ‘তোমাদের উভয়ের আল্লাহর দিকে ঝুঁকে পড়ার কারণে তোমরা যদি তাওবা করো, তবে তো ভালোই হয়?’ হযরত ওমর (রা.) বলেন, ‘কী আশ্চর্য! হে ইবনে আব্বাস, (যুহরীর মতে, হযরত ওমর তার এই প্রশ্ব অপছন্দ করেছিলেন, তবে তার কাছে কোনো তথ্য গোপন করেননি ।) তারা হচ্ছে আয়েশা ও হাফসা ৷’ এরপর হযরত ওমর পুরো ঘটনা বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা কোরায়শ বংশীয়রা নারীদের ওপর কর্তৃত্ব বজায় রাখতাম, কিন্তু আমরা যখন মদীনায় গেলাম, তখন সেখানে এমন এক সমাজ দেখলাম, যে সমাজে নারীর কর্তৃত্ব চলতো । আমাদের মহিলারাও তাদের কাছ থেকে স্বামীদের ওপর কর্তৃত্ব চালানো শিখতে লাগলো । আওয়ালীতে উমাইয়া ইবনে যায়দের পল্লীতে আমার বাড়ী ছিলো। একদিন আমি আমার স্ত্রীর ওপর রেগে গেলাম । সে আমার সাথে তর্ক করতে লাগলো । আমি তার এরূপ তর্ক করায় খুবই বিরক্তি প্রকাশ করলাম । সে বললো, তর্ক করায় তুমি বিরক্ত হচ্ছো কেন? রসূল (স)-এর স্ত্রীরাও তার সাথে তর্ক করে থাকে এবং তাদের কেউ কেউ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে কথা বলে না। অতপর আমি হাফসার কাছে গেলাম । তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রসূলুল্লাহ (স.)-এর সাথে তর্ক করো এবং তোমাদের কেউ কি তার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বন্ধ করে থাকে? সে বললো, হা । আমি বললাম, এরূপ যে করে সে ধ্বংস হবেই । তোমাদের কেউ কি ভাবেও না যে, আল্লাহর রসূল যার ওপর রাগাণবিত হন, তার ওপর আল্লাহ তায়ালা স্বয়ং রাগান্বিত হতে পারেন এবং সে ধ্বংস হয়ে যেতে পারে? খবরদার, রসূলুল্লাহ (স.)-এর সাথে তর্ক করবে না, তীর কাছে কিছুই চাইবে না, আমার ধন-সম্পদ যা কিছু আছে তা থেকে তোমার যা মনে চায় চেয়ে নিয়ো । তোমার সতিন যদি তোমার চেয়ে বেশী সুন্দরী এবং রসূলুল্লাহ (স.)-এর কাছে বেশী প্রিয় হয়ে থাকে, (হযরত আয়েশার দিকে ইংগিত করে) তবে সে জন্যে মনোহ্ষুধ হয়ো না। আমার একজন আনসারী প্রতিবেশী ছিলো। সেই প্রতিবেশী ও আমি পালাক্রমে রসূলুল্লাহ (স.)-এর কাছে যেতাম ৷ একদিন সে যেতো, একদিন আমি যেতাম এবং যেদিন যে ওহী নাযিল হতো, পালাক্রমে তার খবর সে আমাকে জানাতো আর আমি তাকে জানাতাম ৷ আমরা বলাবলি করতাম, যে, গাসসান গোত্র আমাদের ওপর হামলা করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। একদিন আমার উক্ত প্রতিবেশী রাতের বেলা এসে আমার দরজায় করাঘাত করলো এবং ডাকলো। আমি তার সামনে বেরিয়ে এলাম । সে বললো, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে! আমি বললাম কি হয়েছে? গাসসানীরা এসে গেলো নাকি? সে বললো, না, তা নয়। তবে তার চেয়েও ভয়ংকর ও সাংঘাতিক ব্যাপার । রসুলুল্লাহ (স.) তীর স্ত্রীদের তালাক দিয়েছেন। আমি সংগে সংগে বললাম, হাফসার সর্বনাশ হয়ে গেলো । এ ঘটনা ঘটবে, তা আমি জানতাম । পরদিন ফজরের নামাযের অব্যবহিত পর আমি হাফসার কাছে গেলাম ৷ দেখলাম সে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, রসূল (স.) কি তত ললভ হকন ক লন চট আলনল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।