যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু রসূল (স.) তাকে জবাব দিলেন, ‘মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ তায়ালা আমাকে অবহিত করেছেন ।' অর্থাৎ আমি সেই উৎস থেকে এ তথ্য জেনেছি, যে উৎস সব কিছুই জানেন। এ দ্বারা রসূল (স.) এ কথাই বুঝাতে চেয়েছেন যে, যে স্ত্রীর সাথে রসূল (স.) কথা বলেছেন, শুধু সেই স্ত্রী নয়, বরং রসূল নিজেও তাদের গোপন সলাপরামর্শ ও পরবর্তী সংলাপের কথা পুরোপুরি জানেন। এই ঘটনা ও এর মাধমে যে গোপন সলাপরামর্শের তথ্য উদঘাটিত হলো, তার ফল দাঁড়ালো এই যে, রসূল (স.) রেগে গেলেন। রেগে গিয়ে কসম খেয়ে বললেন যে, এক মাসের মধ্যে কোনো স্ত্রীর কাছেও ঘেঁষবেন না । এই সময়ে মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, রসূল (স.) তার স্ত্রীদের সকলকে তালাক দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর এই পাঁচটি আয়াত নাযিল হয়। রসূল (স.)-এর ক্রোধ প্রশমিত হয় এবং রসূল (স.) স্বীয় স্ত্রীদের কাছে ফিরে যান। তবে এ সম্পর্কে আরো বিশদ বিবরণ রয়েছে, যা বর্ণনা করার পূর্বে আমি এ সংক্রান্ত অপর হাদীসটির উল্লেখ করতে চাই । হযরত আনাস (রা.) থেকে নাসাঈ বর্ণনা করেন, রসূল (স.)-এর একজন দাসী ছিলো, যার সাথে তিনি মাঝে মাঝে রাত্র যাপন করতেন হযরত আয়েশা ও হাফসা তার বিরুদ্ধে রসূল (স.)-কে এতো ক্ষেপিয়ে তোলেন যে, শেষ পর্যন্ত তিনি উক্ত দাসীকে নিজের ওপর হারাম করে নেন। এ কারণেই নাযিল হয়, ‘হে নবী, তুমি নিজের স্ত্রীদের খুশী করার জন্যে হালালকে. হারাম করছো কেন?’ ইবনে জারীর ও ইবনে ইসহাক বর্ণনা করেন, রসূল (স.) হাফ্্‌সার গৃহে স্বীয় পুত্র ইবরাহীমের মাতা মারিয়ার সাথে রাত্রি যাপন করেন। এতে হাফ্‌সা এতো রেগে যান যে, মারিয়াকে অপমান করতে উদ্যত হন। তখন রসূল (স.) হাফসাকে প্রতিশ্রুতি দেন ও শপথ করেন যে, তিনি মারিয়াকে পরিত্যাগ করবেন। কিন্তু এ বিষয়টি কারো কাছে প্রকাশ না করার জন্যে হাফসাকে আদেশ দেন । কিন্তু হাফসা বিষয়টি আয়েশার কাছে ফাস করে দেন। এ বিষয়টি আলোচ্য সূরায় বৰ্ণিত হয়েছে। উল্লিখিত হাদীস দুটি বর্ণিত উভয় ঘটনাই সত্য হয়ে থাকতে পারে। তবে সম্ভবত শেষোক্ত ঘটনাটাই আলোচ্য আয়াত কয়টির ভাষার সাথে অধিকতর সংগতিশীল। রসূল (স.)-এর এতো বেশী রেগে যাওয়া যে, তার পরিণামে স্ত্রীদের সকলকে একযোগে তালাক দিতে উদ্যত হয়ে যাওয়া পর্যন্ত গড়াতে পারে, এর সাথে এই শেষোক্ত ঘটনাই অধিকতর সামঞ্জস্যপূর্ণ । নাযুকতা ও স্পর্শকাতরতার বিচারে এই ঘটনাই এতোটা গুরুতর রূপ ধারণ করার কথা । তবে প্রথমোক্ত বর্ণনা অধিকতর নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত। বাস্তবে এটা সংঘটিত হওয়াও অসম্ভব নয় এবং রসূল (স.)-এর পরিবারে বিদ্যমান জীবন মানের আলোকে এই ঘটনা এরূপ গুরুতর আকার ধারণ করা বিচিত্র কিছু নয় । প্রকৃত ব্যাপার কী ছিলো, তা আল্লাহই ভালো জানেন । এরপর আলোচনায় আসা যাক ‘ঈলা'’ অর্থাৎ স্ত্রীদের কাছে না যাওয়ার ব্যাপারে রসূলের শপথ গ্রহণ প্রসংগে ৷ হযরত ইবনে আব্বাস থেকে ইমাম আহমাদ যে হাদীস বর্ণনা করেন, তাতেই এ ঘটনার চিত্র স্পষ্ট হয়ে ওঠে । এ হাদীসে ইসলামী সমাজের একটি দিকের চিত্রও ফুটে ওঠে । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রসূল (স.)-এর যে দুই স্ত্রী সম্পর্কে সূরা তাহরীমের এ আয়াত নাযিল হয়েছিলো যে, ‘তোমাদের উভয়ের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ার কারণে তোমরা যদি | ৬৬ সূক্া আত্‌ তাহুরীম (২৮৩১) পান্না ২৮ অনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।