বর্ণনাগুলো থেকে আরো জানা যায় যে, রসূল (স.) তার উম্মতকে যেমন ইসলামের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে রেসালাতের দায়িত্ব পালন করতেন, তিনি তার পরিবারেও তদ্রুপ শিক্ষা ও প্রশিক্ষণ দানের মাধ্যমে রেসালাতের দায়িত্ব পালন করতেন। যে ঘটনা উপলক্ষে সূরা তাহরীমের প্রথমাংশ নাযিল হয়েছে, তা রসূল (স.) ও তার দ্ত্রীদের জীবনে সংঘটিত বহু সংখ্যক ঘটনার অন্যতম । এ ঘটনা সম্পর্কে একাধিক রেওয়ায়াত বর্ণিত আছে, আমি সূরার তাফসীরে যথাস্থানে তা উল্লেখ করবো । এই ঘটনা উপলক্ষে এবং এতে সংশ্লিষ্ট স্ত্রীদ্বয়কে যে তাওবার আহ্বান জানানো হয়েছে, সে উপলক্ষে এ সূরায় সাধারণভাবে তাওবা এবং পরিবার পরিজনকে ইসলামী প্রশিক্ষণ দানের মাধ্যমে দোযখ থেকে বাঁচানোর আহবান জানানো হয়েছে । অনুরূপভাবে দোযখে কাফেররা কিরূপ দুর্দশায় নিপতিত হবে, তারও একটি দৃশ্য এ সূরায় দেখানো হয়েছে। আর সূরার উপসংহার টানা হয়েছে হযরত নূহ ও হযরত লূতের স্তরীদ্বয়কে মুসলিম পরিবারের ভেতর কাফেরের দৃষ্টান্ত এবং ফেরাউনের স্ত্রীকে কাফের পরিবারে মোমেনের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করার মধ্য দিয়ে । অনুরূপভাবে সর্বশেষে উল্লেখ করা হয়েছে ইমরানের স্ত্রী মরিয়মের প্রসংগ- যিনি নিজের পবিত্রতা বজায় রেখেছিলেন, আল্লাহর আত্মা থেকে ফুৎকার লাভ করেছিলেন, আল্লাহর বাণী ও তার গ্রন্থকে সত্য বলে মেনে নিয়েছিলেন এবং যিনি আল্লাহর অনুগত ছিলেন। প্রথম পাঁচটি আয়াত যথা ‘হে নবী, কেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্যে নিজের ওপর হারাম করে নাও যা আল্লাহ তায়ালা তোমার জন্যে হালাল করেছেন কারণ প্রসংগে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। তন্মধ্যে হযরত আয়েশা থেকে ইমাম বোখারী যে হাদীস বর্ণনা করেন তা নিম্নরূপ, হযরত আয়শা বলেন, রসূল (স.) যয়নব বিনতে জাহশের গৃহে মধু পান করতেন এবং তার কাছে রাত্র যাপন করতেন । এ কারণে আমি ও হাফ্সা স্থির করলাম যে, আমাদের দুজনের কারো কাছে যখনই রসূল (স.) আসবেন, অমনি তাকে বলা হবে, আপনি কি “মাগাফীর’ খেয়েছেন। আমি তো আপনার কাছ থেকে মাগাফীরের ঘ্রাণ পাচ্ছি (মাগাফীর সুস্বাদু অথচ দুর্গন্ধযুক্ত এক ধরনের খাদ্যদবব্য)। পরে রসূল (স.) তাদের একজনের কাছে এলে সেই স্ত্রী তাকে উক্তরূপ কথা বললেন ৷ রসূল (স.) জবাব দিলেন, ‘কই, না তো! মাগাফীর নয়, আমি যয়নব বিনতে জাহশের কাছে মধু খেতাম । তবে আর খাবো না। আমি শপথ করেছি, তুমি আর কাউকে এ কথা জানিও না৷’ এভাবে রসূল (স.) একটা হালাল জিনিসকে নিজের ওপর হারাম করে নিলেন। মনে হয় রসূল (স.) যে স্ত্রীকে এ কথা বলেছিলেন, তিনি তার সহযোগী অপর সতীনের কাছে কথাটা ফাস করে দিয়েছিলেন। অতপর আল্লাহ তায়ালা তার রসূলকে বিষয়টা জানিয়ে দিলেন। অতপর রসূল (স.) তার সেই স্ত্রীর কাছে ফিরে গেলেন এবং তিনি তার সতীনের কাছে যা যা বলেছেন, তা খানিকটা উল্লেখ করলেন। নিজের স্বভাবগত ভদ্রতার খাতিরে তিনি সব কথার উল্লেখ করলেন না । কেবল দুই সতীনের আলোচনার সংক্ষিপ্তসার তুলে ধরলেন, যাতে সে স্ত্রী বুঝতে পারেন যে, রসূলুল্লাহ সব কিছু জেনে ফেলেছেন। রসূল (স.)-এর মুখে তাদের দুই সতীনের গোপন সংলাপের বিষয়বস্তু শুনে স্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনাকে কে অবহিত করলো?' সম্ভবত তিনি ভেবেছেন অপর সতীনই তাকে অবহিত করেছেন । | ৬৬ সূরা আত্ তাহরীম (২৮২১) ____ পার্থা ২৮ মনষিল ৭ www.boikitab.blogspot.com
— صفحة ٢٨٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.