স্ত্রীদের কাছ থেকে তিনি আনন্দ উপভোগ করতেন এবং তাদেরও আনন্দ দিতেন। তার সম্পর্কে হযরত আয়েশা (রা.) বলেন, রসূল (স.) যখন তার স্ত্রীদের কাছে একান্তে মিলিত হতেন, তখন তিনি হতেন সবচেয়ে কোমল, বিনয় ও উদার মানুষ, তিনি থাকতেন সদা হাসিমুখ ৷ তবে তিনি যে তাদের আনন্দ দিতেন এবং আনন্দ পেতেন, সেটা ছিলো নেহাতই তার হৃদয় থেকে উদ্ভূত, তীর সুন্দর স্বভাব ও সদাচারজনিত এবং তাঁর উদার সদয় ও মহৎ আচরণই ছিলো তার উৎস ৷ তাদের বৈষয়িক জীবনে কিন্তু ভোগবিলাসের চিহ্নমাত্র ছিলো না; বরং তা ছিলো অনেকাংশে নিছক মৌলিক প্রয়োজন পূরণের মধ্যে সীমাবদ্ধ । এমনকি যখন বিজয়ের পর বিজয় অর্জিত হতে থাকে এবং মুসলমানরা ‘গনীমত’ (যুদ্ধলন্প সম্পদ) এবং 'ফায়* (বিনা যুদ্ধে বিজিত অঞ্চলে অধিকৃত সহায় সম্পদ) দ্বারা বিপুলভাবে সমৃদ্ধশালী হয়, তখনো এরূপ অবস্থা অব্যাহত ছিলো। ইতিপূর্বে সূরা আহযাবে বর্ণিত হয়েছে যে, রসূলের স্ত্রীরা তার কাছে সংসারের ব্যয়নির্বাহে আরো একটু প্রশস্ততা ও সচ্ছলতার আবেদন জানিয়েছিলেন, কিন্তু এই আবেদনের ফলে তারা এক অভাবনীয় সংকটে পড়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে তাদের দুটো জিনিসের মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করার নির্দেশ দেয়া হয়। একদিকে আল্লাহ তায়ালা তার রসূল ও আখেরাতের সুখ, অপরদিকে পার্থিব ভোগের উপকরণ ও রসূলের আশ্রয় থেকে বঞ্চিত হওয়া, কিন্তু রসূলের সহধৰ্মিণীরা আল্লাহ তায়ালা, রসূল ও আখেরাতকেই গ্রহণ করে নেন। তবে রসূল (স.)-এর পরিবারের সেই নবুয়ত-প্রভাবিত পরিবেশে জীবন যাপনের উদ্দেশ্য এটা ছিলো না যে, তার অথবা তীর স্ত্রীদের মন থেকে যাবতীয় মানবীয় আবেগ-অনুভূতির বিলোপ সাধন করতে হবে। বস্তুত এরূপ পরিস্থিতিতে কোনো পরিবারের স্ত্রীদের মধ্যে যে ধরনের প্রতিদ্বন্দিতার মনোভাব থাকা স্বাভাবিক, তা তাদের মধ্যেও ছিলো। ইতিপূর্বে হযরত আয়েশার এ বর্ণনা আমি উদ্ধৃত করেছি যে, জুয়ায়রিয়াকে দেখে তার রূপগুণে রসূলুল্লাহ (স.) মুগ্ধ হয়ে যেতে পারেন এই আশংকায় আয়েশা দেখামাত্রই তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়েছিলেন। কার্যতও তার আশংকা সত্য প্রমাণিত হয়েছিলো। অনুরূপভাবে, আয়েশা সফিয়ার সাথে সম্পৃক্ত তার একটি ঘটনাও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একদিন আমি রসূলুল্লাহ (স.)-কে বললাম, ‘সফিয়ার যা অবস্থা!" 'অর্থাৎ তার বেঁটে আকৃতি সম্পর্কে টিপ্ননী কেটেছিলাম । রসূল (স.) বললেন, তুমি এমন একটা কথা বলেছো, ‘যা সমুদ্রের বিশাল পানিরাশিতে মিশিয়ে দিলেও তা দূষিত হয়ে যাবে ৷' হযরত আয়েশা আরো বর্ণনা করেছেন, সূরা আহযাবের এ আয়াত যখন নাযিল হল, যাতে রসূলের স্ত্রীদের দুটি জিনিসের একটি গ্রহণের আহবান জানানো হয়েছে, তখন তিনি আল্লাহ, তার রসূল ও আখেরাতকে গ্রহণ করে নিলেন এবং রসূল (স.)-কে অনুরোধ করলেন যেন তিনি যা গ্রহণ করেছেন তার কথা অন্যান্য স্ত্রীকে না জানান। এই অনুরোধের উদ্দেশ্য কি তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। রসূল (স.) বললেন, ‘আল্লাহ তায়ালা আমাকে ধিক্কারদাতা হিসাবে পাঠাননি। আমাকে পাঠিয়েছেন সহজভাবে যাবতীয় শিক্ষা দেয়ার জন্যে । কোনো স্ত্রী যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে, তুমি কোন্টি গহণ করেছো, তাহলে আমি তাকে এই খবরটি জানিয়ে দেবো ৷’ নিজের সম্পর্কে বর্ণিত হযরত আয়েশার এই বর্ণনাগুলো তাঁর অন্তর্নিহিত সত্যনিষ্ঠা ও ইসলামী শিক্ষার প্রেরণা থেকে উদ্ভূত । এগুলো অন্যান্য মহিলাদের জন্যেও দৃষ্টান্ত স্বরূপ এবং এরূপ আদর্শ পারিবারিক জীবনেও যে মানবিক পরিবেশ অনিবার্যভাবে বিরাজ করে তা ফুটিয়ে তোলে। এ ৬৬ সূরা আত্ তাহরীস (২৮১১) পারবা ২৮ মনখিল ৭ wWwWw.bolkitab.blocspot.com যিনশলানল ২০তম ত৬ SSP
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।