এরপর হোদায়রিয়ার সন্ধির পর রসূল (স.) আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবীবাকে বিয়ে করেন। তিনি মুসলমান হয়ে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তার স্বামী আবদুল্লাহ ইবনে জাহশ ইসলাম ত্যাগ করে খৃষ্টান হয়ে যায় ও তাকে ত্যাগ করে। রসূল (স.) তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং আবিসিনিয়ার রাজা নাজ্জাশী রসূল (স.)-এর পক্ষ থেকে তাকে মোহরানা দিয়ে দেন। অতপর তিনি সেখান থেকে মদীনায় চলে আসেন । খায়বর বিজয়ের পর তিনি বিয়ে করেন বনু নযীরের সরদার হুওয়াই ইবনে আখতাবের কন্যা সুফিয়াকে ৷ তিনি ছিলেন কেনানা ইবনে আবিল হাকীকের স্তরী। এই ব্যক্তিও বিশিষ্ট ইহুদী নেতা ছিলো। এই মহিলার সাথে রসূল (স.)-এর বিয়ের পটভূমি বর্ণনা প্রসঙ্গে ইবনে ইসহাক বলেন, সুফিয়া ও অপর এক যুদ্ধবন্দিনীকে রসূল (স.)-এর কাছে আনা হয়। তারা উভয়ে যখন নিহত একদল লাশের কাছে যাচ্ছিলো তখন সফিয়ার সহযাত্রী মহিলাটি মাথায় ধূলো ছিটিয়ে মুখ চাপড়িয়ে চিৎকার করে কাদা শুরু করলো । তা দেখে রসূল (স.) বললেন, ‘তোমরা এই শয়তান মহিলাটিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাও। আর সফিয়াকে তার পেছনে রাখতে বললেন এবং তার গায়ের ওপর নিজের চাদর রাখলেন তা দেখে সাহাবীরা বুঝতে পারলেন, রসূল (স.) সফিয়াকে নিজের জন্যে পছন্দ করেছেন। উক্ত ইহুদী মেয়েটিকে দেখে রসূল (স.) বেলালকে বললেন, হে বেলাল! এই দুই মহিলার সাথে তুমি যখন তাদের গোত্রের নিহত লোকদের লাশের স্তূপ দেখছিলে, তখন কি তোমার ভেতর থেকে দয়ামায়া ছিনিয়ে নেয়া হয়েছিলো? এরপর তিনি বিয়ে করেন মায়মুনা বিনতুল হারেসকে। তিনি খালেদ ইবনুল ওয়ালীদ ও আবদুল্লাহ ইবনে আব্বাসের খালা । রসূল (স.)-এর পূর্বে তার স্বামী ছিলো আবু রুহম বিন আবদুল উষ্যা । এই মহিলাই রসূল (স.)-এর সর্বশেষ স্ত্রী । এভাবে দেখা যায় যে, প্রত্যেক স্ত্রীর সাথে রসূল (স.)-এর বিয়ের পেছনে একটা সুনির্দিষ্ট ঘটনা ও কারণ ছিলো যয়নব বিনতে জাহ্শ ও জুয়ায়রিয়া বিনতুল হারেস ব্যতীত অন্য স্ত্রীরা বয়সে যুবতীও ছিলেন না কিংবা তেমন আকর্ষণীয় রূপবতীও ছিলেন না । হযরত আয়েশা (রা.) রসূল (স.)-এর প্রিয়তমা স্ত্রী ছিলেন৷ তিনি ছাড়া যে দু'জন স্ত্রী যুবতী ও রূপবতী ছিলেন (যয়নব ও জুয়ায়রিয়া), তাদের নিজেদের পেছনে অন্য একটি মনস্তাত্বিক কার্যকারণ সক্রিয় ছিলো। অবশ্য তাদের দু'জনের মধ্যে যে চিত্তাকর্ষক উপাদানটি ছিলো তা আমি অস্বীকার করছি না। এ ধরনের মানবীয় উপাদানগুলো রসূল (স.)-এর জীবনে যে থাকতে পারে সে কথা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই । এ সব উপাদান কোনো দৃষণীয় জিনিস নয় যে, রসূল (স.)-এর জীবনে তার উপস্থিতির কথা অস্বীকার করে রসূলের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হবে, আর রসূলের দুশমনদের জন্যে তার উপস্থিতির অভিযোগ তোলা আনন্দদায়ক হবে রসূল (স.)-কে তো মানুষ হিসাবেই মনোনীত করা হয়েছে। তবে উচ্চতর ও মহ্ত্তর মানুষ হিসাবে। বস্তুত তিনি আসলেই উচ্চতর ও মহত্তর মানুষ ছিলেন এবং তীর মধ্যে ও তার স্ত্রীদের মধ্যে যাবতীয় মানবীয় ভাবাবেগ মাত্রাভেদে বিদ্যমান ছিলো । নিজ গৃহে নিজ স্ত্রীদের সাথে তিনি রসূল ও মানুষ হিসাবেই জীবন যাপন করেছেন। এভাবেই তিনি সৃজিত হয়েছেন এবং তাকে অকুষ্ঠভাবে একথা বলার নির্দেশ দেয়া হয়েছে যে, ‘আমার প্রতিপালক মহা পবিত্র । আমি একজন মানুষ ও রসূল ছাড়া তো আর কিছু নই ৷! [৬ আলা আত তাহকীম হত লাক ছ৮ সলিল ন www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।