জলজপ্রাণী হয়ে থাকে। এই উপাংগসমূহ যখনই শিকারের সংস্পর্শে আসে, তৎক্ষণাত তা অসাড় হয়ে পড়ে এবং তার সাথে যুক্ত হয়। তখন উপাংগগুলো গুটিয়ে আসে এবং মুখের কাছে ঝুঁকে পড়ে । এই সময় শিকার মানুষের অন্ননালী সদৃশ সংকীর্ণ নালীর মাধ্যমে ভেতরে চলে যায় । এই প্রাণীটির বিপুল বংশ বৃদ্ধি ঘটে থাকে। এর অসংখ্য প্রজনন কোষ বাইরে এসে ডিম্বাণুগুলোকে সন্তানপ্রসূ বানায় । অতপর সেগুলো সন্তানের আকারে জন্য নিয়ে পাথর বা লতাপাতাকে জাপটে ধরে আশ্রয় খহণ করে এবং তা স্বতন্ত্র জীবনে পরিণত হয়। তবে তা আসল প্রাণীর মতোই বাড়তে থাকে । আল্লাহর অপার সৃজনী ক্ষমতার অন্যতম নিদর্শন স্বরূপ প্রবাল আরো একটি প্রক্রিয়ায় আপন বংশের বিস্তৃতি ঘটিয়ে থাকে। সেটা হচ্ছে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে বৃহৎ আকার ধারণ । এভাবে প্রবালের বৃক্ষ তৈরী হয়, যার কান্ড খুবই মযবুত ও শক্ত হয়ে থাকে । এর শাখা-প্রশীখাও খুবই মযবুত । প্রবাল বৃক্ষের উচ্চতা প্রায় ত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে । সমুদ্রের অভ্যন্তরে অনেক রং-বেরংয়ের প্রবাল দ্বীপ দেখা যায়। কোনোটা কমলা হলুদ, কোনোটা লাল খয়েরী, কোনোটা নীল যমররদ রংয়ের, আবার কোনোটা ধূসর রংয়ের হয়ে থাকে। লাল প্রবাল হচ্ছে এই প্রাণীর জীবন্ত অংশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর যে কঠিন অংশটি টিকে থাকে, তার নাম । এর পাথুরে কাঠামোগুলো দ্বারা চমকপ্রদ বসত গঠিত হয় । এই সব বসতির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রবাল পর্বতমালা, যাকে বৃহৎ প্রবাল প্রাচীর নামে আখ্যায়িত করা হয়। এই পর্বতমালার দৈর্ঘ এক হাজার ৩৫০ মাইল ও প্রস্থ ৫০ মাইল ৷ এই অতি ক্ষুদ্রকায় প্রাণী দ্বারা উক্ত প্রাচীর গঠিত !' (আল্লাহ ও আধুনিক বিজ্ঞান, আরবী সংস্করণ, পৃঃ ১০৬-১০৭) মুক্তা ও প্রবাল থেকে বহ্ু মূল্যবান গহনাপত্র বানানো হয়ে থাকে। তাই আল্লাহ এই দুটি জিনিসকে তার বিশেষ অবদান হিসাবে উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘অতএব তোমরা এরপর সমুদ্রে চলাচলকারী পাহাড়ের মত কতো বড় বড় জাহাজের উল্লেখ করে বলা হয়েছে, ‘আর তার জন্যে রয়েছে সমুদ্রে চলাচলকারী জাহাজসমূহ, যা পাহাড়ের মতো ।' এই সকল নৌযানকে ‘আল্লাহর জন্যে' বলে অভিহিত করা হয়েছে। কেননা, এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই চলাচল করে থাকে । সমুদ্রের অথৈ পানি ও উত্তাল তরংগমালা থেকে একমাত্র তিনিই এগুলোকে রক্ষা করে থাকেন । তিনিই এগুলোকে সমুদ্র পৃষ্ঠে ভাসমান রাখেন। তাই এগুলো তার, এগুলো বান্দাদের ওপর আল্লাহর বৃহত্তম নেয়ামতগুলোর অন্তর্ভুক্ত । কেননা, এ দ্বারা তাদের জীবিকা উপার্জন, পরিবহন, ভ্রমণ ও কল্যাণমূলক কাজ এতো বেশী পরিমাণে সম্পন্ন হয়ে থাকে যে, তা উল্লেখ করার মতো এবং কেউ তা অস্বীকার করতে পারে না। এগুলো এতো বড় ও স্পষ্ট নেয়ামত যে, তা অস্বীকার করা খুবই কঠিন। ‘সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন্ নেয়ামতকে অস্বীকার করবে?’ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।