যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এরপর রসূল (স.) বিয়ে করেন হযরত ওমরের কন্যা হাফসাকে ৷ তিনি কুমারী ছিলেন না। হযরত ওমর প্রথমে তাকে আবু বকর ও পরে ওসমানের সাথে বিয়ে দিতে ছিয়েছিলেন, কিন্তু তারা উভয়ে অসম্মতি জানান । এ সময় রসূল (স.) ওমরকে প্রতিশ্রুতি দেন যে, তার মেয়ের জন্যে তিনি আবু বকর ও ওসমানের চেয়েও উত্তম বর জুটিয়ে দেবেন । অতপর তিনি নিজেই তাকে বিয়ে করেন। এরপর তিনি বিয়ে করেন যয়নব বিনতে খোযায়মাকে ৷ তার প্রথম স্বামী হারেস বিন আবদুল মোত্তালেবের পুত্র ওবায়দা বদর যুদ্ধে নিহত হয়। তিনি রসূল (স.)-এর জীবদ্দশায় মারা যান । কারো কারো মতে, রসূল (স.)-এর পূর্বে তার স্বামী ছিলেন আবদুল্লাহ বিন জাহশ আল আসাদ- যিনি ওহুদ যুদ্ধে শহীদ হন । সম্ভবত এটি সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য । ওহুদ যুদ্ধে আহত ও পরে সে কারণে শাহাদাত বরণকারী আবু সালামার বিধবা স্ত্রী উম্মে সালামাকেও রসূল (স.) বিয়ে করেন তিনি আবু সালামার পরিত্যক্ত সন্তানদেরও নিজ পরিবারের অন্তর্ভুক্ত করে নেন। আপন ফুফাতো বোন পরমা সুন্দরী যয়নব বিনতে জাহশকেও রসূল (স.) বিয়ে করেন। ইতিপূর্বে তিনি তাকে নিজের মুক্ত গোলাম ও পালক পুত্র যায়দ বিন হারেসার সাথে বিয়ে দেন। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় যায়দ তাকে তালাক দেন। ২২তম পারায় সূরা আহযাবে আমি তার ঘটনা বর্ণনা করেছি । এই মহিলা রসূল (স.)-এর নিকটাত্মীয় ও পরমা সুন্দরী ছিলেন বিধায় হযরত আয়েশা তাকে নিজের কিছুটা প্রতিদ্বন্বী মনে করতেন। অতপর তিনি হিজরী ৬ষ্ট সালের মাঝামাঝির দিকে বনুল মোস্তালেক যুদ্ধের পর পরাজিত ইহুদী গোত্র বনুল মোস্তালেকের সরদার হারেসের কন্যা জুয়ায়রিয়াকে বিয়ে করেন। ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে হযরত আয়েশা বলেন, রসূল (স.) যখন বনুল মোস্তালেকের যুদ্ধবন্দীদের সাহাবীদের মধ্যে বন্টন করেন, তখন জুয়ায়রিয়া সাবেত ইবনে কায়স ইবনে শাম্মাস অথবা তার এক চাচাতো ভাইয়ের ভাগে পড়েন ৷ জুয়ায়রিয়া তার মনিবের কাছ থেকে মুক্তিপণের বিনিময়ে নিজের মুক্তির পক্ষে সম্মতি আদায় করেন। রূপে গুণে অসাধারণ এই মহিলাকে যেই দেখতো, সেই মুগ্ধ ও অভিভূত হয়ে যেতো । তিনি নিজের মুক্তির জন্যে মুক্তিপণ সংগ্রহে সাহায্য চাইতে রসূল (স.)-এর কাছে আসেন । হযরত আয়েশা বলেন, এই মহিলাকে আমার ঘরের দরজার ওপর দাড়ানো দেখামাত্রই আমি তাকে অবাঞ্চিত মনে করেছিলাম । ভেবেছিলাম, তার মধ্যে যে চিত্তাকর্ষক রূপ-গুণ আমি দেখছি, রসূল (স.)-ও তা দেখবেন । যা হোক, মহিলা রসূল (স.)-এর সাথে সাক্ষাত করলেন এবং বললেন, হে রসুলুল্লাহ! আমি গোত্রপতি হারেস বিন আবী সেরারের কন্যা । আমি কী বিপদে আছি তা আপনার অজানা নয়। আমি তো সাবেত বিন কায়সের ভাগে পড়েছিলাম । কিন্তু তাকে আমি মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিতে সম্মত করেছি । এই মুক্তিপণ সংগ্রহে আপনার সাহায্য চাইতে এসেছি । রসূল (স.) বললেন, এর চেয়ে উত্তম কোনো প্রস্তাবে তুমি কি আগ্রহী? তিনি বললেন, সেটি কী? রসূল (স.) বললেন, আমি তোমার মুক্তিপণ দিয়ে দেবো এবং তোমাকে বিয়ে করবো । ভুয়ায়রিয়া বললেন, হে রসূলুল্লাহ! আমি রাযি । রসূল (স.) বললেন, মুক্তিপণ আমি দিয়ে দিয়েছি। www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।