মানব জাতির কাছেও তা পৌছিয়ে দিয়েছেন ও হস্তান্তর করেছেন। ফলে রসূল (স.)-এর দৈনন্দিন জীবনের ছোট-বড় কোনো ঘটনাই লিপিবদ্ধ হওয়া ও হস্তান্তরিত হওয়া থেকে বাদ পড়েনি । রসূল (স.)-এর জীবন বা রসূলের জীবনে ইসলামী আদর্শের সকল খুঁটিনাটির বাস্তবায়ন এভাবে লিপিবদ্ধ করা আল্লাহর গৃহীত সিদ্ধান্তেরই একটা অংশ ছিলো। তাই বলা যায়, কোরআনে ও | এক অনন্য ও চির স্থায়ী সম্পদ ৷ এ সম্পদ কেয়ামত পর্যন্ত অক্ষুণু থাকবে । | আলোচ্য সূরার শুরুতে রসূল (স.)-এর ঘরোয়া জীবনের একটি অংশ তার মহান সহ্ধর্মিণীদের পারস্পরিক সম্পর্ক ও তাদের সাথে স্বয়ং রসূল (স.)-এর পারস্পরিক সম্পর্কের কিছু | উত্তেজনাপূর্ণ দিক এবং রসূলের ও মুসলিম জাতির জীবনে এসব উত্তেজনার প্রভাব তুলে ধরা হয়েছে। অধিকন্তু রসূল (স.)-এর ঘরোয়া জীবনে ও তার স্ত্রীদের মধ্যে সংঘটিত ঘটনাবলীর আলোকে মুলসলিম জাতিকে প্রদত্ত সাধারণ নির্দেশাবলীতেও তার যে প্রতিফলন ঘটেছে, তাও এই সূরায় আলোচিত হয়েছে। এই সূরায় যে ঘটনাবলীর প্রতি ইংগিত দেয়া হয়েছে, তার সঠিক সময়কাল নিরূপণ করা সম্ভব নয়। তবে এ সংক্রান্ত রেওয়ায়াতসমূহ পর্যালোচনা করলে অন্তত এটুকু নিশ্চিতভাবে জানা যায় যে, এসব ঘটনা ঘটেছে যয়নব বিনতে জাহশের সাথে রসূল (স.)-এর বিয়ে হওয়ার পর । এই প্রসংগে রসূল (স.)-এর স্ত্রীদের ঘটনাবলী ও তার ঘরোয়া জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দিলে তা এই সূরায় বর্ণিত উক্ত ঘটনাবলী সংক্রান্ত উক্তিসমূহ উপলব্ধি করতে সহায়ক হবে এই সংক্ষিপ্তসার তুলে ধরার ব্যাপারে আমি ইমাম ইবনে হাযমের গ্রন্থ ‘জাওয়ামেউস্ সীরাহ’ ও ইবনে হেশাম প্রণীত সীরাত সংক্রান্ত গ্রন্থের ওপর নির্ভর করেছি । তবে উদ্ধৃতির মাঝে মাঝে সংক্ষিপ্ত মন্তব্যও করেছি । রসূল (স.)-এর প্রথমা স্ত্রী হচ্ছেন খাদীজা বিনতে খুওয়াইলেদ (রাঃ) । তীর সাথে রসূল (স.)-এর বিয়ে হয় রসূলের বয়স যখন ২৫ (মতাস্তরে ২৩ বছর) ৷ খাদীজার বয়স তখন ৪০ বছর বা তারও বেশী । তিনি হিজরতের তিন বছর আগে ইন্তেকাল করেন তার জীবদ্দশায় রসূল (স.) আর কাউকে বিয়ে করেননি । মৃত্যুকালে খাদীজার বয়স ৫০ ছাড়িয়ে গিয়েছিলো ৷ খাদীজা (রা.)-এর ইন্তেকালের পর রসূল (স.) সওদা বিনতে যামআকে বিয়ে করেন। তিনি তেমন রূপবতীও ছিলেন না, বয়সেও যুবতী ছিলেন না। তিনি আবিসিনিয়ায় হিজরতকারী ও সর্বাগ্রে ইসলাম গ্রহণকারীদের অন্যতম সাকরাত বিন আমরের স্ত্রী ছিলেন এবং স্বামীর ইন্তেকালের পর বিধবা অবস্থায় তার সাথে রসূল (স.)-এর বিয়ে হয় । এরপর হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর কন্যা আয়েশাকে বিয়ে করেন। তিনি ছিলেন অপ্রাপ্তবয়স্কা। তাই হিজরতের পরে ছাড়া তার সাথে রসূল (স.) দাম্পত্য জীবন শুরু করেননি ৷ রসূলের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কুমারী এবং অন্য সকল স্ত্রী অপেক্ষা তাঁকেই তিনি বেশী ভালোবাসতেন । বর্ণিত আছে যে, বিয়ের সময় তার বয়স ছিলো ৯ বছর এবং রসূল (স.)-এর সাথে তিনি দাম্পত্য জীবন কাটান ৯ বছর ৫ মাস । এরপর রসূল (স.) ইন্তেকাল করেন। [তত সলআভহকল হৈল নন চট সলক্ল ন WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।