যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মাঝে সমন্বয় সাধন ও ভারসাম্য স্থাপন করেছেন। আর এ কাজ এমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, যাতে পার্থিব জীবনে অবস্থান করেই আত্মা আখেরাতের সুখ সম্ভোগের যোগ্যতা অর্জন করে এবং নশ্বর পৃথিবীতে বসেই পারলৌকিক জগতের অবিনশ্বর জীবনের প্রস্তুতি গহণ করতে পারে। আল্লাহ তায়ালা যখন তীর নাযিল করা জীবন ব্যবস্থাকে এরূপ বৈশিষ্ট্যে মন্ডিত করার ফয়সালা করলেন, তখন তিনি নিজের রসূল হিসাবেও এমন একজন মানুষকে মনোনীত করার সিদ্ধান্ত নিলেন যিনি এই জীবন ব্যবস্থার যাবতীয় গুণ বৈশিষ্ট্যের অধিকারী ও মূর্ত প্রতীক ৷ যার মধ্যে সকল মানবীয় ক্ষমতা ও প্রতিভা পূর্ণতা লাভ করেছে, যার শারীরিক গঠন সুদৃঢ় ও নিখুঁত, যার চেতনা সদা জাগ্রত, যার অনুর্ভূতি নির্ভুল এবং যিনি সকল অনুভবযোগ্য জিনিসকে সুষ্ঠুভাবে ও পূৰ্ণাংগভাবে অনুভব করেন । একই সাথে যিনি প্রগাঢ় দয়া, সহানুভূতি, স্নেহ, মমতা ও ভালোবাসার অধিকারী, যিনি অত্যন্ত জীবন্ত ও সরস মেযাজের অধিকারী, তীব্র সংবেদনশীল, সৌন্দর্যবোধসম্পন্ব, উদার ও দৃঢ়চেতা, যিনি আপন প্রবৃত্তির গোলামী করার পরিবর্তে প্রবৃত্তির ওপর প্রভুত্ব করেন, তাকে বশে রাখেন । সর্বোপরি যিনি এমন একজন নবী, যার অন্তরাত্রা মহাজাগতিক জ্যোতিতে উদ্ভাসিত, যার হৃদয় মেরাজের শক্তিতে শক্তিমান, আকাশ থেকে যাকে সম্বোধন করা হয়, যিনি মহান আল্লাহর জ্যোতি দেখতে পান এবং বাহ্যিক আকৃতিসমূহের আড়াল থেকে যার স্বভাব বিশ্ব চরাচরের অন্যান্য বস্তুর স্বভাবের সাথে একাকার হয়ে যায়, ফলে পাথরও তাকে সালাম করে, খেজুরের মৃত ডালও তার কাছে কাদে এবং তার পায়ের তলে পড়ে ওহুদ পর্বতও কাপে । অতপর তীর সত্বায় এই সকল শক্তি ভারসাম্যপূর্ণভাবে অবস্থান গ্রহণ করে। ফলে তার সত্বা ঠিক সেই আদর্শের ন্যায় ভাবসাম্যপূর্ণ হয়ে যায়, যে আদর্শ তার জন্যে মনোনীত করা হয়েছে। অতপর আল্লাহ তায়ালা তার এই রসূলের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে তার উম্মত এবং সমগ্র মানব জাতির জন্যে একটা উন্ুক্ত গ্রন্থে পরিণত করেছেন। এই উন্ক্ত গ্রন্থে উক্ত আদর্শের আকৃতি ও তার বাস্তব প্রয়োগ দেখতে পাওয়া যায় । তাই রসূলের জীবনে তিনি কোনো গুপ্ত রহস্য লুকায়িত রাখেননি; বরং তার বিভিন্ন দিক তিনি কোরআনে তুলে ধরেন । সাধারণ মানুষের জীবনে যেসব জিনিস সচরাচর পরস্পর থেকে লুকিয়ে রাখা হয়, তাও প্রকাশ করে দেন। এমনকি মানবীয় দুর্বলতার সেই দিকগুলোও আল্লাহ তায়ালা প্রকাশ করে দেন, যা নিয়ে অন্য মানুষ ঘাটাঘাটি করার কোনোই প্রয়োজন বোধ করে না । তথাপি আল্লাহর রসূলের জীবনের এসব দিক জনসাধারণের কাছে তুলে ধরার ইচ্ছাটাই যেন পরিলক্ষিত হয় কোরআনের বিভিন্ন সূরায় । আসলে রসূলের ব্যক্তিত্বে কোনো গোপনীয় জিনিসই নেই । তার গোটা জীবন, গোটা সত্বা, গোটা ব্যক্তিতূই তো ইসলামের দাওয়াত ও আন্দোলনের জন্যে । সুতরাং তার জীবনের একটা দিক তিনি কেনই বা লুকিয়ে রাখবেন, আর কেনই বা তা লুকিয়ে থাকবে? রসূলের জীবন হচ্ছে ইসলামী আকীদা ও আদর্শ বাস্তবায়নের নিকটতম দৃশ্যমান ক্ষেত্র । তিনি পৃথিবীতে এসেছেনই এজন্যে যে, নিজের সত্তবায় ও জীবনে এই আদর্শ প্রয়োগ করে দেখিয়ে দেবেন, যেমন তিনি নিজের কথা ও নির্দেশাবলীর মাধ্যমে তা প্রচার করে থাকেন। এটাই ছিলো রসূলের আগমন ও আবির্ভাবের উদ্দেশ্য । রসূল (স.)-এর সাহাবীদের আল্লাহ তায়ালা এজন্যে উত্তম পুরস্কার দান করেন যে, তারা রসূলের জীবনের সুস্মাতিসূন্্ম খুঁটিনাটি ঘটনাবলী শুধু সংরক্ষণই করেননি; বরং অনাগতকালের ৬৬ সন্থা আত্‌ তাহরীম ৫২৭৭ পান্না ২৮ মনযিশল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।