যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীরই একটি হতে পারে আর বাকীগুলোর সঙ্ধান হয়তো কেবল আল্লাহই জানেন। আয়াতে যে ‘মিছলাহুন্বা’ অর্থাৎ ‘অনুরূপ ' শব্দটি রয়েছে, তা দ্বারা এ কথাও বুঝানো হয়ে থাকতে পারে যে, এই পৃথিবী ও আকাশ গঠনে বৈশিষ্ট্যে একই জাতের পদার্থ । তবে সর্বাবস্থায় মনে রাখতে হবে যে, এই আয়াতে যেসব জিনিসের নামোল্লেখ করা হয়েছে, সে সব আমাদের জানা ও পরিচিত জিনিস হতে হবে এমন কোনো কথা নেই । কেননা, এই বিশ্ব নিখিলের সব জিনিস আমাদের জ্ঞানের আওতাভুক্ত নয়। তাই কোনো নির্দিষ্ট জিনিস দেখিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে, কোরআন এই জিনিসটার কথাই বলতে চেয়েছে। গোটা বিশ্বজগতের সূক্মাতিসূক্ষ্ সৃষ্টির রহস্য যদি কখনো মানুষ অকাট্যভাবে ও সুনিশ্চিতভাবে জানতে পারে, তবে তখনই অনুরূপ কথা বলতে পারে, কিন্তু সেরূপ নিশ্চিত জ্ঞান তো কখনো তার আয়ত্তে আসবে না। তবে এই বক্তব্য দ্ধারা আমরা কেবল মনস্তাত্বিকভাবে উপকৃত হতে পারি এবং বিশ্ব নিখিল সম্পর্কে একটা বিশুদ্ধ বিশ্বাস বা ঈমান গড়ে তুলতে পারি। ‘সাতটি আকাশ ও অনুরূপ সংখ্যক পৃথিবী’ কথাটার মধ্য দিয়ে এই মহাবিশ্ব সম্পর্কে যে ইংগিত দেয়া হয়েছে, তাতে হৃদয়কে সৃষ্টার এমন এক বিশাল সৃষ্টির সামনে উপস্থাপন করা হয়েছে, যার বিশালত্বের সামনে এই গোটা পৃথিবীও নিতান্ত ক্ষুদ্র । পৃথিবীতে সংঘটিত তালাক বা বিয়ের মতো তুচ্ছ ও নগণ্য কিছু ঘটনা আর স্বামীর দেয়া কিছু টাকা অথবা স্ত্রীর ছেড়ে দেয়া কিছু টাকার দাবী তার সামনে কিছুই নয়। এই সাত আকাশ ও সাত পৃথিবীর মাঝেই নাযিল হয় আল্লাহর বিধান । তালাক সংক্রান্ত আলোচ্য বিধানও তার আওতাভুক্ত । সুতরাং মানবীয় ধ্যানধারণা মানদন্ডের বিচারেও এই বিধান খুবই গুরুত্বপূর্ণ, আর এ বিধান লংঘন করা সেই মহাজাগতিক বিধান লংঘন করার মতোই গুরুতর, যে বিধান আকাশ, পৃথিবী, আল্লাহর ঘনিষ্ঠতম ফেরেশতারা এবং আকাশ ও পৃথিবীর অপরাপর সৃষ্টিও মেনে চলে । এ বিধান স্বয়ং আল্লাহর রসূল এনেছেন এবং এ দ্বারা পৃথিবীবাসীকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। এ বিধানের বিরুদ্ধাচরণ করা অত্যন্ত অন্যায় ও দুর্ভাগ্যজনক, যা কোনো বুদ্ধিমান মোমেনের কাজ হতে পারে না। এ বিধান আকাশ ও পৃথিবীর মাঝে নাযিল হয়ে মোমেনের হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল করে যে, আল্লাহ তায়ালা সর্বশক্তিমান ৷ সুতরাং তাকে তার ঈপ্সিত কাজ থেকে কোনো কিছু ফিরিয়ে রাখতে বা বাধা দিতে পারে না । তিনি সর্ববিষয়ে জ্ঞান রাখেন। সুতরাং তার বিশাল রাজ্যের কোনো জিনিস এবং এই বিশাল রাজ্যের অধিবাসীদের অন্তরের অস্তস্তলে লুকানো কোনো জিনিস তীর জ্ঞানের আওতাবহির্ভূত নয়। এই বক্তব্যটির দুটো সূক্ষ্ম তাৎপর্য রয়েছে। প্রথমত, যে আল্লাহ সর্ববিষয়ে অবগত, তিনিই এই বিধানগুলো পালনের আদেশ দিয়েছেন। মানুষের সকল অবস্থা, সমস্যা, স্বার্থ, সুবিধা অসুবিধা ও যোগ্যতা অযোগ্যতা তীর জানা । এ সব তার জানা বলেই তিনি এ বিধান নাযিল করেছেন। সুতরাং এগুলো অনুসরণ করার ব্যাপারে কারো বিন্দুমাত্রও আপত্তি থাকা উচিত নয়। কেননা, তা সর্বজ্ঞ আল্লাহর রচিত বিধান। দ্বিতীয়ত, এই বিধানগুলো মানা মানুষের বিবেক ও চেতনার ওপর নির্ভরশীল । কেননা, আল্লাহ তায়ালা সব কিছু জানেন, এই সত্যই বিবেকের সচেতনতা সৃষ্টির জন্যে যথেষ্ট । যে আল্লাহ তায়ালা মানুষের মনের কোণে লুকানো বিষয়ও জানেন, তার ভয় ছাড়া আর কোনো জিনিস দ্বারা যেখানে কোনো লাভ হয় না, সেখানে আল্লাহর সর্ববিষয়ে জ্ঞাত হওয়া ও সর্বশক্তিমান হওয়ার বিষয়টি জানাই মানুষের সততার শ্রেষ্ঠ গ্যারান্টি । ক সুনা আভ্‌বসলাক হৈল লাক ৮ মলমিল ন] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।