রেখেছেন ।' ইতিপূর্বে সূরা সাফ্ফে আমি বলেছি যে, ইসলাম একটা সামগ্রিক ও সামাজিক বিধান । একটি বিশেষ সামাজিক ব্যবস্থা সহকারে মুসলমানদের সমাজকে গড়ে তোলাই তার লক্ষ্য । তাই গোটা মুসলিম সমাজের ওপরই ইসলামের বিধিবিধান পালন করার দায়িত্ব অর্পিত । সে যদি তা লংঘন করে, তবে লংঘনের যে পরিণতি অন্যান্য জাতি ভোগ করেছে, তা তাকেও ভোগ করতে হবে । আর এই ভয়াবহ পরিণতি থেকে সাবধান করতে আল্লাহ তায়ালা মুসলমানদের উদ্দেশ্যে স্মরণিকা নাযিল করেছেন’ আল্লাহ্ তায়ালা এই স্মরণিকাকে রসূলের সত্বার মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তাই পরবর্তী আয়াতে তীর কথা এমনভাবে উল্লেখ করা হয়েছে যেন তিনি নিজেই এই সুস্পষ্টভাবে পড়ে শোনান ৷’ এখানে একটি তাৎপর্যময় অকাট্য সত্য কথা বলা হয়েছে৷ সে কথাটা এই যে, প্রথমত আল্লাহর কাছ থেকে আগত এই স্মরণিকা মুসলিম জনতার কাছে এসেছে পরম সত্যবাদী রসূলের মাধ্যমে । আল্লাহর রসূল এর বিন্দুবিসর্গও গোপন করেননি । দ্বিতীয়ত, রসূলের ব্যক্তিত্ব নিজেই একটি স্মরণিকায় পরিণত হয়েছে । তিনি এ স্বরণিকার তথা কোরআনের বাস্তব চিত্র । কোরআন দ্বারা গঠিত তার এই সত্বা স্বয়ং বাস্তব কোরআনের রূপ ধারণ করেছে। তিনি কোরআনের জীবন্ত চিত্র । রসূল (স.) বাস্তবিকপক্ষেই তদরূপ ছিলেন। হযরত আয়েশাও একথাই বলেছেন, ‘তার চরিত্র ছিলো হুবহু কোরআন ৷’ তার অন্তরে কোরআন সার্বক্ষণিকভাবে বিদ্যমান থেকে প্রতিমুহূর্তে কিভাবে জীবন যাপন করতে হবে, তা শিক্ষা দিতো, আর তিনি নিজে বাস্তব কোরআন হয়ে তদরূপ জীবন যাপন করতেন। আল্লাহ তায়ালা মুসলমানদের ইসলামের পথে চালিত করে যে নেয়ামত দান করেছেন, তাদের জান্নাত প্রদানের ওয়াদা করে সেই নেয়ামত ও অনুগ্রহ আরো বর্ধিত করেছেন। আর স্মরণ করিয়ে দিয়েছেন যে, এই জান্নাত হচ্ছে মোমেনের জন্যে সর্বোত্তম জীবিকা তার সাথে পার্থিব জীবিকার কোনো তুলনা হয় না। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তায়ালা তার জন্যে চমৎকার জীবিকার ব্যবস্থা করেছেন ।'’ বস্তুত দুনিয়া ও আখেরাতের উভয় জায়গায় তিনিই একমাত্র জীবিকাদাতা । তবে তার দেয়া এক জীবিকার চেয়ে আর এক জীবিকা উত্তম । তিনি কাকে কোন্ জীবিকা দেবেন সেটা তিনিই নির্ধারণ করেন। এভাবে তিনি দুনিয়ার জীবিকার চেয়ে জার্াতের তাতে বর্ণিত বিধিবিধান ও নির্দেশাবলীকে আল্লাহর জ্ঞান, শক্তিমত্তা ও পরিকল্পনার সাথে সং: করা হয়েছে, যা তার বিশাল সৃষ্টিজগতে প্রতিফলিত ৷ সর্বশেষ আয়াতটিতে আল্লাহ তায়ালা বলেন, ‘তিনিই সেই আল্লাহ তায়ালা যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং অনুরূপ সংখ্যক পৃথিবীও সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যেই তার বিধান নাযিল হয়, যাতে তোমরা নিশ্চিতভাবে জানো যে, আল্লাহ সকল জিনিসের ওপর ক্ষমতাবান এবং তার জ্ঞান সকল জিনিসের ওপর পরিব্যাপ্ত ।' সাত আকাশ যে কী জিনিস, কেমন জিনিস, কেমন তার আকৃতি ও আয়তন, তা আমরা জানি না। অনুরূপভাবে সাত পৃথিবী সৰ্ম্পকেও আমরা অজ্ঞ আমরা যে পৃথিবীকে জানি, সেটা এ সাতটি | ৬৫ সূৰ্া আত্ তালাক ৫২৭৩১) __________পান্থা ২৮ অনখিশল ৭ | PEE SENT EA www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।