আয়াত ৮-৯২ আল্লাহ তায়ালা বলেন, ‘বহু জনপদ তাদের প্রতিপালকের ও রসূলের আদেশ অমান্য করেছে। ফলে, আমি তাদের কাছ থেকে কঠিন হিসাব নিয়েছি এবং ভয়ংকর শাস্তি দিয়েছি ..... ৷' এ আয়াত কটিতে একাধারে সতর্কবাণী উচ্চারণ, ঈমান আনার তাওফীক দিয়ে আল্লাহ তায়ালা যে অনুগ্রহ করেছেন, তা স্মরণ করিয়ে দেয়া এবং আখেরাতে তার জন্যে প্রতিদান দেয়ার ওয়াদা করা হয়েছে। আখেরাতের এই প্রতিদান যে সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক জীবিকা, সে কথাও উল্লেখ করা হয়েছে। প্রথম আয়াতটিতে বলা হয়েছে যে, আল্লাহর অবাধ্য ও রসূলের আদেশ অমান্যকারীকে পাকড়াও করা ও শাস্তি দেয়া আল্লাহর চিরন্তন রীতি ৷ দ্বিতীয় আয়াতে আল্লাহর পাকড়াও, তার শাস্তি ও তার নাফরমান বান্দাদের শোচনীয় পরিণতির বিশদ বিবরণ দেয়া হয়েছে। অতপর তৃতীয় আয়াতে এই ভয়াবহ পরিণামকে কিছুটা বিলম্বিত করার কথা উল্লেখ করা হয়েছে। এ সবের উদ্দেশ্য হলো বিষয়টি পাঠকের মনে দৃঢ়ভাবে বদ্ধমূল করা, এটা কোরআনের একটা স্থায়ী রীতি । ক্সূলদের আহব্বান ভউপেশক্ষাক্কারী জাতির পরিণতি এই সতর্কবাণী পাঠ করে ক্ষণেকের জন্যে আমরা যদি দাড়াই, তাহলে দেখতে পাবো যে, যখনই কোনো জনপদ আল্লাহ তায়ালা ও রসূলের না-ফরমানী করেছে, আল্লাহ তায়ালা তাকে একে একে শাস্তি দিয়েছেন। আমরা দেখতে পাই যে, এই সতর্কবাণীকে এখানে তালাক ও তদসংশ্লিষ্ট বিধিসমূহের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। এর ফলে তালাক ও তার বিধি আল্লাহর এই | শাশ্বত রীতির সাথে সংযুক্ত হয়েছে। আর এই সংযুক্তি দ্বারা বুঝানো হয়েছে যে, তালাকের ব্যাপারটা শুধু পরিবার ও দম্পতির সমস্যা নয়, বরং এটা গোটা মুসলিম উন্মাহর সমস্যা । গোটা মুসলিম জাতি এ সমস্যার জন্যে দায়ী । এটি শরীয়তসম্মতভাবে সমাধান করা গোটা মুসলিম উন্মার কর্তব্য । শরীয়তবিরোধী পন্থায় এই সমস্যা অথবা অনুরূপ অন্য কোনো সমস্যার সমাধান করা আল্লাহর বিধানের বিরোধিতারই নামান্তর । এ কাজ যে ব্যক্তিরা করবে আল্লাহর কাছে শুধু তারাই অপরাধী হবে না, বরং যে জনপদ বা যে জাতির লোকেরা এ কাজ করবে, সেই জনপদ ও সেই জাতি সামগ্রিকভাবে আল্লাহর কাছে দায়ী হবে। এটা হবে গোটা জাতির সামগ্রিকভাবে আল্লাহর বিধান ও আল্লাহর নির্দেশ লংঘন করার নামান্তর । কেননা, ইসলাম এসেছে এ জন্যে যে, তা পুরোপুরিভাবে বাস্তবায়িত করা হবে এবং গোটা মানব জীবনের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। যে ব্যক্তি ইসলামের কোনো বিধি লংঘন করবে, চাই তা তার ব্যক্তিগত জীবনেই হোক না কেন, সে তার গোটা জাতি বা গোটা জনপদকে আল্লাহর সেই শাস্তির দিকে ঠেলে দেবে, যে শাস্তি আবহমানকাল ধরে আল্লাহদ্রোহী জাতিগুলো ভোগ করে এসেছে । সেই আল্লাহদ্রোহী জাতিগুলো বা জনপদগুলো নিজেদের অপকর্মের শাস্তি ভোগ করেছে এবং- তাদের পরিণতি হয়েছে ক্ষয়ক্ষতি ও ধ্বংস ৷ এ ক্ষয়ক্ষতি ও শাস্তি তাদের শেষ বিচারের আগে এই পৃথিবীতেই ভোগ করতে হয়েছে। আল্লাহর বিধান লংঘন করার এ শাস্তি আমরা আমাদের পূর্ববর্তী জাতিগুলোকেও ভোগ করতে দেখেছি । অরাজকতা; ধ্বংস, দারিদ্র্য, দুর্ভিক্ষ, বিজাতির যুলুম শোষণ, নিরাপত্তাহীনতা ও অশান্তি, স্থিতিহীনতা ও অনিশ্চয়তা ইত্যাদির আকারে তারা আল্লাহর এ ভযাব ভোগ করেছে। আমরা শুধু অতীতে নয়, বর্তমানেও প্রতিনিয়ত বিভিন্ন জাতিকে এরূপ আযাব ভোগ করতে দেখছি । আর এ আযাবই শেষ নয়, এ ছাড়া আখেরাতের আযাবও নির্ধারিত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।