ও সহৃদয়তা প্রদর্শনে অন্তরায় সৃষ্টি করে থাকে, তাও এ আলোচনার মাধ্যমে দূর করা হয়েছে। তালাকপ্রাপ্ত স্ত্রী সন্তানকে দুধ পান করাক বা না করাক, তার প্রতি সহৃদয়তা ও উদারতা প্রদর্শন এবং তাকে ইদ্দতকালে আবাসিক সুবিধা ও খোরপোষ দিতে উৎসাহিত করা হয়েছে। আর এ সব সুবিধা দিলে অভাব অনটন, আর্থিক সংকট ও অর্থ বিনাশ ঘটতে পারে এরূপ আশংকা যেমন স্বামীর মন থেকে দূরীভূত করা হয়েছে, তেমনি স্ত্রীর মন থেকেও দরিদ্র সাবেক স্বামীর কাছ থেকে খোরপোষ কম বা নিম্নমানের পাওয়াজনিত ক্ষোভ এবং সচ্ছল সাবেক স্বামীর কাছ থেকে অধিকতর অর্থপ্রাপ্তির লোভ দূর করা হয়েছে। নিশ্চিত আশ্বাস দেয়া হয়েছে যে, আল্লাহভীরু মানুষের অভাব ও কষ্টের পর সচ্ছলতা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে অকল্পনীয় উপায়ে, অভাবনীয় উৎস থেকে রেযেক আসবে এবং দুনিয়ার রেযেকের পর আখেরাতের বিরাট পুরস্কার ও গুনাহ থেকে অব্যাহতি লাভ করবে। অনুরূপভাবে যে তীব্র কলহ কোন্দল, মনোমালিন্য, রাগ ও ক্ষোভ হৃদয়ে সঞ্চিত হয়ে দম্পতিকে তালাকের পর্যায়ে নিয়ে গিয়েছিলো, সেই ক্ষোভ ও দুঃখও দূর করা হয়েছে। আল্লাহর রহমতের আশা জাগিয়ে তুলে, তার সন্তোষ লাভের কামনা বাসনা উজ্জীবিত করে এবং তাকওয়া ও আল্লাহভীতির চেতনা সৃষ্টি করে তার মনকে নতুন উদ্দীপনায় উদ্দাপিত করা হয়েছে। তালাক উপঢ্রুত দম্পতির মনের এই সার্বিক চিকিৎসা ও এই পুন পুন উচ্চারিত আশ্বাসবাণী দ্বারা সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা আল্লাহর বিধান বাস্তবায়নের একমাত্র গ্যারান্টি । বস্তুত বিবেকের সচেতনতা ও হৃদয়ের অভ্যন্তরে প্রচ্ছন্ন আল্লাহভীতি ছাড়া আর কোনো জিনিস এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম নয়। নচেত শুধু আইনের বাধাই যদি একমাত্র বাধা হতো, তাহলে দম্পতির মধ্যে যতক্ষণ তিক্ততা অব্যাহত থাকতো, ততোক্ষণ পরস্পরের বিরুদ্ধে চত্রান্ত করা থেকে তাদের কেউ ঠেকাতে পারতো না। এ আলোচনায় এমন কিছু নির্দেশিকাও রয়েছে, যাতে অত্যন্ত সুদূরপ্রসারী উদার মনোভাব সৃষ্টি হয়। যেমন ক্ষতি না করার নির্দেশ । বলা হয়েছে, স্ত্রীদের ক্ষতি সাধন করো না ।' এই একটি মাত্র নিষেধাজ্ঞার মাধ্যমে এমন বনু প্রকারের কষ্টদায়ক আচরণ রোধ করা হয়েছে, যা নিছক একটি আইন দ্বারা রোধ করা যেতো না, তা সে যতো ব্যাপক ভিত্তিক আইনই হোক না কেন এ নির্দেশের ভিত্তি হলো আবেগ অনুভূতি জাগ্রত করা, সকল গোপনীয় বিষয়ে পরিজ্ঞাত আল্লাহর ভীতি সঞ্চার করা এবং দুনিয়া ও আখেরাতে আনল্লাহভীরু লোকদের জন্যে আল্লাহ তায়ালা যে প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা স্মরণ করিয়ে দেয়া । বিশেষত জীবিকার ব্যাপারে এ নির্দেশ দেয়া হয়েছে, যার উল্লেখ বিভিন্ন ভংগিতে বার বার করা হয়েছে। কেননা, জীবিকার বিষয়টিই তালাকজনিত মানসিক জটিলতা নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান । কখনো কখনো এমনও হয়ে থাকে যে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, অথচ তাদের মধ্যে পরস্পরের প্রতি প্রেম ও ভালোবাসা সুপ্ত থাকে। সামান্য একটু উজ্জীবনী শক্তির পরশ পেলেই তা আবার জেগে ওঠে । এই উজ্জীবনী শক্তি হচ্ছে উঁচু মানের সহৃদয় ব্যবহার, যা ইসলাম মুসলিম জাতিকে শিক্ষা দিতে চায় । আলোচনার এ পর্বটি শেষ হওয়ার পর আল্লাহ তায়ালা সেসব লোকের বিষয়ে আলোচনা শুরু করেছেন, যারা আল্লাহ তায়ালা ও রসূলের আদেশ অমান্য করেছে এবং অত্যন্ত শোচনীয় পরিণতি ভোগ করেছে, আর যেসব মোমেন বান্দা আল্লাহ তায়ালা ও রসূলের আদেশের অনুগত, তাদের পুরস্কৃত করার ওয়াদাও ঘোষণা করেছেন। লন আভল হবতত লন ত মলবিল ন www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।