যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সূর্য কিরণের প্রভাবে এই সুবিশাল ও সুপ্রশস্ত জলাধার থেকে ক্রমাগত বাষ্প ওপরে ওঠতে থাকে। অতপর এই বাষ্প আবার ফিরে আসে এবং বৃষ্টির আকারে বর্ষিত হয়। এই বৃষ্টি থেকে সকল আকৃতির পানির উৎসগুলোতে মিষ্টি পানি সংরক্ষিত হয়ে থাকে। মিষ্টি পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে নদনদী । মহাসাগরের ব্যাপকতা ও বিস্তৃতি, সূর্যের তাপ, মহাশূন্যের উচ্চতর স্তরসমূহের শীতলতা ও মহাশূন্যের অন্যান্য উপকরণের সমন্বয়ে বৃষ্টি তৈরী হয়, আর সেই বৃষ্টি থেকে সৃষ্টি হয় মিষ্টি পানির ভান্ডার । আর এই মিষ্টি পানির কল্যাণেই টিকে থাকে উদ্ভিদ, মানুষ ও প্রাণীকুলের জীবন । প্রায় সকল নদনদীই সমুদ্রে পতিত হয়। এই নদনদী পৃথিবীর সকল লবণাক্ততা সমুদ্রে নিক্ষেপ করা সত্তেও তা সমুদ্রের প্রকৃতি পাল্টে দেয় না এবং নিজের সীমা অতিক্রম করে সমুদ্রের কাজে হস্তক্ষেপ করে না । পক্ষান্তরে নদনদীতে পানির স্তর সাধারণত সমুদ্রের পানির স্তরের উর্ধ্বে থাকায় সমুদ্ব তার মধ্যে পতিত হওয়া নদনদীর ওপর আগ্রাসন চালাতে এবং নিজের লোনা পানি দিয়ে নদীগুলোকে ডুবিয়ে দিতে সক্ষম হয় না। ফলে সমুদ্র নদনদীর কাজে বাধা দেয়া ও তার স্বভাব প্রকৃতি পাল্টে দিতে সমর্থ হয় না। নদনদী ও সাগর মহাসাগরের মধ্যে এভাবেই আল্লাহ এক অলংঘনীয় প্রাচীর দাড় করিয়ে রেখেছেন। ফলে একটি অপরটির কাজে বাধা দেয় না, বা আগ্রাসন চালায় না । সুতরাং আল্লাহর নেয়ামতসমূহের বিবরণ দান প্রসংগে মিষ্টি পানি ও লোনা পানির উৎস দুটি এবং তাদের মাঝখানের অনস্তরালকে উল্লেখ করাটা মোটেই অপ্রাসংগিক বা বিশ্বয়োদ্দীপক হয়নি । এ জন্যেই আল্লাহ তায়ালা এখানে পুনরায় বলেছেন, ‘তাহলে তোমরা জ্বিন ও মানুষেরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতকে অস্বীকার করবে?’ সুক্তা ও প্রবান্ল সৃষ্টির তত্ত্ব এরপর উল্লেখ করা হচ্ছে মনুষ্য জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিশিষ্ট সেসব নেয়ামতের কথা, যা উভয় প্রকারের দরিয়ায় পাওয়া যায়। ‘সে দুই দরিয়া থেকে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল ৷’ মুক্তা আসলে এক ধরনের প্রাণী । ‘আল্লাহ তায়ালা ও আধুনিক বিজ্ঞান’ নামক খ্স্থের ১০৫ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘সম্ভবত মুক্তা সমুদ্রের সবচেয়ে বিস্ময়কর জিনিস, সমুদ্রের সর্বনিনমনন্তরে নেমে যায় সে একটা ঝিনুকের পেটে আশ্রয় নিয়ে, যাতে ঝিনুক তাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তাবত প্রাণীজগত থেকে এই প্রাণীটি আলাদা । তার দৈহিক গঠন প্রণালী ও জীবন যাপন পদ্ধতি ভিন্ন । মাছ ধরা জেলের জালের মতো তার অদ্ভুত সূক্ষ্ম জাল রয়েছে। এই জাল ফিল্টারের কাজ করে। ঝিনুকের পেটের ভেতরে পানি, বাতাস ও খাদ্য প্রবেশ করতে পারে, কিন্তু পাথরের টুকরো ও বালু ইত্যাদি ঢুকতে পারে না। জালের নীচে থাকে প্রাণীটির চার ঠোট বিশিষ্ট অনেকগুলো মুখ ৷ যখনই কোনো বালুকণা, পাথরের টুকরো অথবা ক্ষতিকর প্রাণী ঝিনুকের ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে, অমনি প্রাণীটি নিজের ভেতর থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের করে তা ঢেকে দেয়৷ তারপর জমাট বেধে তাকে মুক্তায় পরিণত করে। মুক্তার আকৃতি ভেতরে প্রবিষ্ট কণাটির আকৃতি অনুপাতে ছোট বা বড় হয়ে থাকে’ আর প্রবালও আল্লাহর এক আজব সৃষ্টি । এটি সমুদ্রের পাচ মিটার থেকে তিনশ মিটার পর্যন্ত গভীরে বাস করে। দেহের নিম্নাংশ দ্বারা পাথর বা ঘাসের সাথে নিজেকে জড়িয়ে রাখে দেহের উর্ধ্বাংশে অবস্থিত তার মুখগহ্বর বহুসংখ্যক উপাংগ দ্বারা সজ্জিত, যাকে সে খাদ্য সংগ্রহের কাজে ব্যবহার করে। এই সকল উপাংগ যে শিকার ধরে, তা সাধারণত ক্ষুদ্র চিংড়ি মাছ বা অনুরূপ ক্ষুদ্র | ৫৫ সূরা আক্ম রহমান (২৭১) ___________ পার্থা ২৭ অনখিল ৭ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।