যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ভাফসীকর ফী যিল্লান্সি্স কোরআন খোরপোষের উল্লেখ করা হয়েছে- যদিও প্রত্যেক ইদ্দত পালনকারিণীর ভরণ পোষণই বাধ্যতামূলক ৷ গর্ভবতীদের খোরপোষের উল্লেখ করে এ কথাই বুঝানো হয়েছে যে, গর্ভের মেয়াদ দ্বারাই খোরপোষের মেয়াদ কম বা বেশী নির্ধারিত হবে। সন্তান প্রসব পর্যন্তই খোরপোষ দিতে হবে। কেননা, ওটাই তার ইদ্দতের শেষ সীমা । এরপর সন্তানকে দুধ খাওয়ানোর বিষয়টি আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা ম:কে বিনা পারিশ্রমিকে এ কাজ করতে বাধ্য করেনি। শিশুটি তো স্বামী-স্ত্রীর যৌথ সন্তান । সুতরাং সে যতোদিন তাকে দুধ খাওয়াবে, ততোদিন পারিশ্রমিক পাওয়ার অধিকার তার রয়েছে। ইসলামী বিধানে এটা মায়ের প্রতি প্রদত্ত সর্বোচ্চ সুবিধা । এই সাথে সে পিতামাতা উভয়কে এই শিশু সম্পর্কে হিতাকাংখী থাকতে ও তার কল্যাণ নিশ্চিত হয় এমনভাবে তার সাথে আচরণ করতে এবং পরস্পর পরামর্শ করতে আদেশ দিয়েছে। কেননা, সে তাদের উভয়ের কাছে আমানত ৷ তাদের দাম্পত্য জীবনের ব্যর্থতার খেসারত যেন শিশুকে দিতে না হয়। কেননা, এই ব্যর্থতার দায় দায়িতৃ্‌ তো তার ওপর পড়ে না। এ হচ্ছে আল্লাহর সেই সহজ সরল ব্যবস্থা, যার দিকে তিনি স্বামী-স্ত্রী উভয়কে আহ্বান জানান, কিন্তু তারা উভয়ে যদি অনমনীয় হয় এবং দুধ খাওয়ানো ও তার পারিশ্রমিক দানের ব্যাপারে একমত না হয়, তা হলেও কিছু আসে যায় না । শিশুর অধিকার সর্বাবস্থায় নিশ্চিত ও সংরক্ষিত থাকবে । আল্লাহ তায়ালা বলেন, ‘তাকে অন্য কেউ দুধ খাওয়াবে ৷’ অর্থাৎ তারা যখন অমনীয় থেকেছে এবং শিশুর প্রতিপালনে ব্যর্থ হয়েছে, তখন অন্য কেউ যদি এ কাজে এগিয়ে আসে, তবে মায়ের তাতে বাধা দেয়ার কোনো অধিকার থাকবে না। এরপর খোরপোষের পরিমাণ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। যে পরিমাণ সহজসাধ্য হবে এবং সহযোগিতা ও ন্যায়বিচার নিশ্চিত করবে, সেটাই হবে খোরপোশের ন্যায়সংগত মাত্ৰা । স্বামীরও যুলুম করা চাই না, স্ত্রীরও বাড়াবাড়ি করা চাই না । আল্লাহ তায়ালা যাকে সচ্ছলতা দিয়েছেন, তার উচিত উদারভাবে ব্যয় করা- চাই তা স্ত্রীর দৈনন্দিন খোরপোষের ব্যাপারেই হোক, বসবাসের সুযোগের ব্যাপারেই হোক কিংবা দুধ খাওয়ানোর পারিশ্রমিকের ব্যাপারেই হোক । আর যে ব্যক্তি সচ্ছল নয়; বরং অভাবপীড়িত, তার ওপর কোনো চাপ নেই । তার সাধ্যের বাইরে খোরপোষ দিতে আল্লাহ তায়ালা বলেননি । আল্লাহই হচ্ছেন দাতা ৷ তিনি না দিলে কেউ সম্পদ লাভ করতে পারে না । আল্লাহ তায়ালা ছাড়া বিত্ত বৈভব লাভের আর কোনো উৎস নেই । তার কোষাগার ছাড়া আর কোনো কোষাগার নেই ৷ ‘আল্লাহ তায়ালা কোনো প্রাণীকে তার দেয়া জিনিসের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না!” অতপর উভয়কে আশ্বাসবাণী শুনাচ্ছেন, ‘আল্লাহ তায়ালা অচিরেই জটিলতার পরে স্বাচ্ছন্দ্য সৃষ্টি করবেন ।' এ থেকে বুঝা গেলো যে, সংকীর্ণতার পর প্রশস্ততা এবং জটিলতার পর স্বাচ্ছন্দ্য সৃষ্টির বিষয়টি আল্মাহর ইচ্ছার ওপরই নির্ভরশীল ৷ তাই স্বামী-স্ত্রী উভয়েরই উচিত সব কিছুতে আল্লাহর ওপরই নির্ভর করা এবং তাকেই ভয় করা । কেননা, দেয়া বা না দেয়ার নিরংকুশ ও একচ্ছত্র ক্ষমতা তারই ৷ তার হাতেই রয়েছে স্বাচ্ছন্দ্য ও জটিলতা, দারিদ্্য ও সচ্ছলতা এবং সুখ ও দুঃখ । এ পর্যন্ত এসে তালাক ও তার ফলশ্রুতিজনিত সকল অবস্থা সংক্রান্ত বিধিবিধান সমাপ্ত হয়েছে। এর ফলে একটা সুস্পষ্ট সমাধান পাওয়া গেছে। তালাকবিধ্বস্ত গৃহের আর কোনো সমস্যা অবশিষ্ট নেই ৷ মানুষের মনে যেসব কুপ্ররোচণা সচরাচর এসে থাকে এবং মানুষের ভদ্রতা, সৌজন্য | ৬৫ সূন্সা আত্‌ তালাক ২৬৯১) ____________পাৱ্া ২৮ মনখিল ৭ | www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।