যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

অপেক্ষা করার দরকার নেই । আর যেহেতু তালাকপ্রাপ্তা স্ত্রী তার তালাকদাতা স্বামী থেকে সন্তান প্রসবের সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যায়, তাই এরপর আর অপেক্ষা করার কোনো সার্থকতাও নেই । কারণ, এরপর বিয়ে দোহরানো ছাড়া আর সাবেক অবস্থায় ফিরে যাওয়ার কোনো উপায় নেই । আল্লাহ তায়ালা যখন প্রতিটি জিনিসের মাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তখন কোনো সার্থকতা ছাড়া কোনো সিদ্ধান্ত বা নির্দেশ হতে পারে না। এতো গেলো সিদ্ধান্ত ও নির্দেশ । এরপরই আসছে বিবেক ও হৃদয়স্পশী ভাষায় মন্তব্য ও উপদেশ । আল্লাহ্‌ তায়ালা বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ভয়ে সংযত আচরণ করে, আল্লাহ তায়ালা তার জন্যে তার কাজ সহজ করে দেন ।' মানুষের দায়িত্ব পালন সহজ হয়ে যাক এটাই মানুষের সর্বে্চ্চ প্রত্যাশা । আল্লাহ তায়ালা যদি তার কোনো বান্দার কাজকর্ম সহজ করে দেন, তবে এটা তার জন্যে সবচেয়ে বড় নেয়ামত । এতে তার সকল কষ্ট দূর হয়ে যায়। আর আজীবন এমন কষ্টহীন জীবন যাপনের উল্লেখ দ্বারা তাকে তালাকের ব্যাপারেও সহজ সরল পথ অবলম্বনে উদ্বুদ্ধ করা হয়েছে। এরপর এরশাদ হচ্ছে, ‘এ হচ্ছে আল্লাহর বিধান, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন ।' এখানে এই বিধানের উৎস সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বলা হচ্ছে যে, এটা স্বয়ং আল্লাহ তায়ালা নাযিল করেছেন এবং যারা এর প্রতি ঈমান এনেছে তাদের কাছে নাযিল করেছেন। তারা যদি এ বিধান মেনে চলে তবেই তাদের ঈমানের যথার্থতা প্রমাণিত হবে এবং তাদের সাথে আল্লাহর সম্পর্ক সুদৃঢ় হবে। এরপর পুনরায় তাকওয়া ও খোদাভীরুতার ওপর জোর দেয়া হয়েছে। বিষয়টি আলোচনার শুরু থেকেই ক্রমাগত তাকওয়ার ওপর জোর দেয়া হচ্ছে, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ্‌ তায়ালা তার গুনাহ মাফ করবেন এবং তাকে বিরাট পুরস্কার দেবেন ।' প্রথমে কাজ সহজ করার ওয়াদা প্রদান করা হয়েছে, তারপর গুনাহ মাফ এবং সর্বশেষে বিরাট পুরস্কারের প্রতিশ্রচতি দেয়া হয়েছে। এ অত্যন্ত উৎসাহব্যঞ্জক ওয়াদাই বটে । এটা একটা সর্বাত্মক সিদ্ধান্ত এবং সর্বব্যাপী প্রতিশ্রুতি । তবে তালাকের বিষয়টির ওপরও এর প্রভাব পড়ে এবং এটা আল্লাহ তায়ালা ও তার অনুগ্রহ সম্পর্কে মনকে সচেতন করে তোলে আল্লাহ তায়ালা যখন বান্দার কাজ সহজ করে দেন, তাকে ক্ষমা ও বিরাট পুরস্কারের আশ্বাস দেন, তখন তার কাজে কোনো জটিলতার সৃষ্টি কিভাবে হতে পারে? তান্লাকপরব্তী সমস্যা ও তাক্স সমাধান পরবর্তী আয়াতে বলা হচ্ছে, ‘তোমরা যেখানে বাস করো সেখানেই তাদের (ইদ্দতকালে) বাস করতে দাও ..... ।' ইদ্দতকালে স্ত্রীকে গৃহে অবস্থান করতে দেয়া ও খোরপোষ দেয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনার উপসংহার টানা হয়েছে এই দুটি আয়াতে ৷ আল্লাহর আদেশ এই যে, তাদের স্বামীর অনুরূপ বাসস্থানে বসবাস করার সুযোগ দিতে হবে। তার চেয়ে নিম্ন পর্যায়ে রাখা চলবে না । তাদের আর্থিক সামর্থের অতিরিক্তও কিছু ব্যয় করা লাগবে না । সংকীর্ণ স্থানে বাস করতে দেয়া বা বাস করাকালীন দুর্ব্যবহার দ্বারা স্ত্রীর ক্ষতি সাধন করা যাবে না গর্ভবতীদের ব্যাপারে বিশেষভাবে [তক সুনা আত তালাক চট লান্ম হত সলাযিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।