যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, তার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট । নিশ্চয় আল্লাহ তায়ালা নিজের সিদ্ধান্ত বাস্তবায়িত করেই ছাড়েন ৷' দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছলচাতুরী ও চক্রান্তের সুযোগ খুবই প্রশস্ত এবং তার উপায়ও অনেক রয়েছে। এমনকি এ ক্ষেত্রে ছলচাতুরী থেকে বাঁচার চেষ্টা করলেও কখনো কখনো আরেক ধরনের ছলচাতুরীর শিকার হতে হয়। তাই এখানে এই মর্মে ইংগিত করা হচ্ছে যে, সম্ভাব্য ছলচাতুরী থেকে বাচার চেষ্টা ছেড়ে দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল তথা নির্ভর করা উচিত । কেননা, আল্লাহর ওপর যে তাওয়াক্কুল করে তার জন্যে আল্লাহ্‌ তায়ালাই যথেষ্ট । আর আল্লাহ তায়ালা যে সিদ্ধান্ত নেন তা করেই ছাড়েন তিনি যা স্থির করেন তা বাস্তবায়িত না হয়ে যায় না। তিনি যা চান তা কার্যকর হওয়া অবধারিত । আল্লাহর ওপর তাওয়াক্কুলের অর্থই হচ্ছে এমন মহাশক্তিধর সত্ত্বার ওপর তাওয়াক্কুল করা, যিনি নিজের ইচ্ছা অবশ্যই কার্যকর করেন। কথাটা তালাক প্রসংগে বলা হলেও সকল ব্যাপারেই তা প্রযোজ্য । এ কথা বলার উদ্দেশ্য হলো মানুষের মনে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত সম্পর্কে বিশুদ্ধ ধারণা এবং বিশ্বাস সৃষ্টি করা । তবে তালাক প্রসংগে এ কথাটা বলা বিশেষ তাৎপর্যবহ। ‘আল্লাহ তায়ালা প্রত্যেকটি জিনিসের জন্যে একটা মাত্রা নির্ধারণ করেছেন।' অর্থাৎ সব কিছুরই নির্দিষ্ট পরিমাণ, সময়, স্থান, পরিবেশ, পরিস্থিতি, সমস্যা, ফলাফল ও কারণ রয়েছে। কোনো কিছুই কাকতালীয় বা আকস্মিক নয়- চাই তা মহাবিশ্বের কোনো জিনিস হোক, অথবা মানুষের সত্ত্বার অভ্যন্তরের কিছু হোক! এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার ওপর ইসলামী চিন্তাধারার একটা বিরাট অংশের ভিত্তি প্রতিষ্ঠিত (সূরা ফোরকানে ‘তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তার একটা পরিকল্পনা ও মাত্রা নির্ধারণ করেছেন আর সূরা কামারে আমি প্রতিটি জিনিসকে একটি মাত্রা অনুসারে সৃষ্টি করেছি'- এই দুটি বাক্যের পর্যালোচনা প্রসংগে এ বিষয়টি সবিস্তার ব্যাখ্যা করেছি) । তবে এই মৌলিক ও চিরন্তন সত্য এখানে উল্লেখ 'করা দ্বারা একে আল্লাহর নির্ধারিত তালাক ও তার সময়, ইদ্দত ও তার মেয়াদ, সাক্ষ্য ও সাক্ষ্য প্রদানের সাথে যুক্ত করেছে। আর এই বিধিগুলো যে সৃষ্টিজগতে কার্যকর আল্লাহর প্রাকৃতিক বিধানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, সেটাই এই উক্তির মর্মার্থ । ‘আর তোমাদের মধ্য হতে যে সকল মহিলা এই মর্মে নিশ্চিত হয়েছে যে, তাদের আর রজসত্রাব হবে না, তাদের ব্যাপারে তোমরা সন্দিহান হয়ে থাকলে তাদের ইদ্দত হবে তিন মাস...’ এ আয়াতে সেসব মহিলার ইদ্দতের মেয়াদ বর্ণনা করা হয়েছে, যারা অ-খতুবতী, যারা গর্ভবতী, যাদের (বয়োবৃদ্ধা হওয়ার কারণে) রজস্রাব বন্ধ হয়ে গেছে এবং যারা অপ্রাপ্ত বয়স্কা অথবা কোনো রোগে আক্রান্ত থাকার কারণে এখনো খতুবতী হয়নি । সূরা বাকারায় যে মেয়াদ বর্ণনা করা হয়েছে তা শুধু খ'তুবতীদের ক্ষেত্রে প্রযোজ্য । সেটি হলো তিনটি রজস্রাবকাল অথবা তিনটি রজস্বাবমুক্ত কাল । এ ব্যাপারে ফেকাহবিদদের মতভেদ রয়েছে। পক্ষান্তরে যে মহিলার রজস্রাব বন্ধ হয়ে গেছে অথবা এখনো রজস্রাব হয়নি, তার ইদ্দতের হিসাব কিভাবে হবে সে ব্যাপারে অস্পষ্টতা থেকে গিয়েছিলো। তাই এ আয়াত এসে সেই অস্পষ্টতা দূর করে দেয় এবং উভয় শ্রেণীর মহিলার ইদ্দত তিন মাস স্থির করে। কারণ যে ঝতু দিয়ে ঝতুবতীদের ইদ্দত হিসাব করা হয়, তা থেকে এই দুজনই মুক্ত । আর গর্ভবতীদের ইদ্দত স্থির করা হয়েছে সন্তান প্রসব করা পর্যন্ত, চাই তালাকের পর সেই সময়টা দীর্ঘস্থায়ী হোক বা ক্ষণস্থায়ী হোক । যদিও প্রসবোত্তর স্রাবের ৪০টি রাতও পবিত্রতা অর্জনের মেয়াদ হিসাবে গণ্য হয়ে থাকে, কিন্তু সেটা ইদ্দতের অন্তর্ভুক্ত নয় কেননা, সম্ভান প্রসবের পর জরায়ুর পবিত্র হওয়া সুনিশ্চিত । তাই আর কোনো কিছুর জন্যে | ৬৫ সুস্বা আত্‌ তালাক ২৬৭১) পান্না ২৮ মসযিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।