উভয় অবস্থায়ই ইসলামের বিধান সঠিকভাবে প্রতিপালিত হওয়ার প্রধান গ্যারান্টি হলো এই আন্তাহভীতি । অনুরূপভাবে তাকে গালিগালাজ, তিরষঙ্কার, ধিক্কার, কটুবাক্য বর্ষণ ও ক্রোধ ইত্যাদির মাধ্যমে নির্যাতন করতেও নিষেধ করা হয়েছে। হৃদয়ের ভালোবাসা বজায় রাখার উদ্দেশ্যে এই সম্পর্কটা টিকিয়েও রাখতে হবে সহৃদয়তার সাথে । আর অবসান ঘটাতে হলে তাও ঘটাতে হবে সৌজন্যের মধ্য দিয়ে। কেননা, স্ত্রী এক সময় স্বামীর কাছে ফিরেও আসতে পারে। সুতরাং এমন কোনো তিক্ত স্মৃতি রেখে দেয়া উচিত নয়, যা তার প্রত্যাবর্তনের পর সম্পর্ক কলুষিত করে তুলবে ৷ তা ছাড়া ইসলাম মানুষের মুখ ও মনকে যে ভদ্রতা শিক্ষা দেয়, তার দাবীও এই যে, যাই করা হোক ভ্দ্রজনোচিতভাবে ও সৌহার্দপূর্ণ পরিবেশে করতে হবে। বিচ্ছেদ অথবা তালাক প্রত্যাহার যেটাই ঘটুক তাতে দুজন সৎলোকের সাক্ষ্য গ্রহণ করতেই হবে, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কেননা, লোকেরা হয়তো তালাকের খবর ছড়িয়ে পড়বে এবং নানা রকম গুজব রটবে। ইসলাম চায় মানুষের মনে ও মুখে দাম্পত্য সম্পর্কের প্রশ্নে পূর্ণ স্বচ্ছতা ও পবিত্রতা বিরাজ করুক । কিছু কিছু ফেকাহ শাস্ত্রকারের মতে তালাক প্রত্যাহার বা বিচ্ছেদ সাক্ষী ছাড়াও কার্যকরি হয়ে যায়। অন্যদের মতে হয় না। তবে বিচ্ছেদ অথবা প্রত্যাহার উভয়টির পরে বা সাথে সাথে সাক্ষ্য নেয়া যে জরুরী, সে ব্যাপারে দ্বিমত নেই । আদেশ দেয়ার পর এর সাথে সংশ্লিষ্ট সূক্মাতিসূক্্ম বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। বলা হয়েছে, ‘আল্লাহর জন্যে সাক্ষী সংগ্রহ করো ।' বস্তুত তালাকের পুরো ঘটনাটা তো আল্লাহর সাথে সংশ্লিষ্ট । আর এতে সাক্ষী সাবুদ আল্লাহরই জন্যে । তিনিই এর আদেশ দিচ্ছেন । সাক্ষ্য কেমন টেকসই তাও তিনিই পর্যবেক্ষণ করছেন এবং এর প্রতিফলও তিনিই দেবেন। এই সাক্ষ্য দেয়ার ব্যাপারে যা কিছু তৎপরতা সংঘটিত হবে, তা আল্লাহর সাথেই হবে, স্বামী, স্ত্রী বা জনগণের সাথে নয়৷ ‘এ উপদেশ দেয়া হচ্ছে সেই ব্যক্তিকে, যে আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসী ।’ তালাক ংক্রান্ত এই সকল নির্দেশ আখেরাতে ও আল্লাহতে যারা বিশ্বাসী, তাদের ওপরই জারি করা হচ্ছে । আল্লাহ তায়ালা বলছেন, তিনি তাদের এমন নির্দেশ দিচ্ছেন যা তাদের জন্যেই উপযোগী ৷ আল্লাহর ওপর ও আখেরাতের ওপর তাদের ঈমান যদি সত্যিকার ঈমান হয়ে থাকে, তাহলে এ উপদেশ দ্বারা তারা উপকৃত হবে ও শিক্ষা গহণ করবে। এটা তাদের ঈমানের ও ঈমানের দাবীর সত্যতা যাচাইয়ের কষ্টিপাথর ৷ ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তায়ালা তার জন্যে একটা মুক্তির পথ বের করেন এবং সে কল্পনাও করতে পারে না এমন উপায়ে তাকে রেযেক দান করেন ।' “মুক্তির পথ’ দ্বারা বুঝানো হয়েছে দুনিয়া ও আখেরাতের সংকীৰ্ণতা অশান্তি থেকে মুক্তির পথ। আর কল্পনাও করতে পারে না এমন উপায়ে রেযেক দেয়া দ্বারা বুঝানো হয়েছে, যে রেযেকের আশা করা যায় না এবং যে রেযেক উপার্জন করার পরিকল্পনা ও ব্যবস্থা নেয়া হয় না। এটা একটা সাধারণ ব্যাপার ও চিরন্তন সত্য । কিন্তু এটিকে তালাকের বিধানের সাথে যুক্ত করে বুঝানো হয়েছে যে, এই ক্ষেত্রে বিশেষভাবে যখন আল্লাহভীরু লোকেরা আল্লাহকে ভয় করে চলে, তখন এ সত্য অত্যন্ত নিখুঁতভাবে বাস্তবায়িত হয়। এটি এমন এক ক্ষেত্র, যেখানে বিবেক ও চেতনা যেমন নির্ভুল নিয়ন্ত্রণকারীর ভূমিকা পালন করে, তেমন আর কোনো শক্তি করে না। এ ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার সুযোগ অত্যন্ত ব্যাপক । আল্লাহর ভয় ও বিবেকের সচেতনতা ছাড়া এই স্বেচ্ছাচারিতা রোধ করার আর কোনো উপায় নেই । [৬ সন আভল হৈ লাক এ মলব্ষিল ন www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।