যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

নিহিত রয়েছে কে জানে? স্পষ্টতই মনে হয়, এর পেছনে কোনো আশার হাতছানি রয়েছে। হতে পারে পুরো ব্যাপারটাই কল্যাণময় ৷ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে এবং অসন্তোষ ও রাগ সন্তোষে পরিণত হতে পারে। আল্লাহর অদৃশ্য পরিকল্পনা সব সময় চলমান, পরিবর্তনশীল ও ঘটনাবহুল । আল্লাহর আদেশ ও পরিকল্পনার কাছে আত্মসমর্পণই সর্বোত্তম কাজ । তার ভয়ে ভীত থাকাতেই সঠিক কল্যাণ নিহিত । মানুষের মন প্রায়ই বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকে, বর্তমানের সমস্যা ও পরিস্থিতিতেই সে নিমজ্জিত থাকে । ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে সাধারণত তার কোনো ধারণা থাকে না । বর্তমানের কারাগারেই সে আবদ্ধ থাকে৷ সে ভাবে যে, বর্তমানই চিরস্থায়ী এবং এটাই সব সময় তার সংগে লেগে থাকবে এটা একটা মনস্তাত্বিক কারাগার, যা প্রায়ই চেতনাকে নিশ্চল ও বিকল করে দেয় । অথচ এ ধারণা সত্য নয়। আল্লাহর নির্ধারিত ভাগ্য সব সময় সক্রিয় । সব সময় পরিবর্তনশীল এবং সব সময় মানুষ যা কল্পনাও করতে পারে না তাই সংঘটিত হয়ে থাকে। সংকীর্ণতার পর আনে প্রশস্ততা এবং সংকটের পর আনে সমাধান । আল্লাহ তায়ালা প্রতিদিনই ভিন্ন ধরনের কাজে নিয়োজিত থাকেন। সে কাজ প্রথমে অদৃশ্য থাকে। অতপর তা তিনি জনসমক্ষে প্রকাশ করেন। আল্লাহ্‌ তায়ালা চান এই সত্য মানুষের অন্তরে বদ্ধমূল থাকুক, যাতে তারা সর্বদা সেই জিনিসের সন্ধানে ব্যাপৃত থাকে, যা তিনি প্রতিনিয়ত সংঘটিত করে চলেছেন, যাতে পরিস্থিতি পরিবর্তনের আশার দ্বার সর্বদা উন্ক্ত থাকে, যাতে তাদের মন সব সময় আশান্বিত থাকে এবং শুধুমাত্র বর্তমানের কারাগারে বন্দী না থাকে প্রতিটি নবাগত মুহূর্তে মানুষ যা ভাবতেও পারেনা তাই সংঘটিত হতে পারে। এ কথাই বলা হয়েছে আয়াতের শেষাংশে, ‘তুমি জান না হয়তো বা আল্লাহ তায়ালা তারপর নতুন কিছু সংঘটিত করতে পারেন ।' সূরার দ্বিতীয় ও তৃতীয় আয়াত লক্ষণীয় । আল্লাহ তায়ালা বলেন, অতপর স্ত্রীরা যখন তাদের ইদ্দত পূরণ করবে, তখন হয় তাদের ভালোভাবে রেখে দাও, নচেত ভালোভাবে বিচ্ছিন্ন করে দাও এ হচ্ছে দ্বিতীয় পর্যায় এবং এই দ্বিতীয় পর্যায়ের করণীয় কী তাও এখানে বলে দেয়া হয়েছে। ইদ্দত পূরণ করা বলতে বুঝায় ইদ্দতের মেয়াদ শেষ করা । তালাকপ্রাপ্তা স্ত্রীর যে কয়েক প্রকারের ইদ্দতের কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে সেই ইদ্দতের মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে স্বামীর তালাক প্রত্যাহারের অধিকার রয়েছে। আর তালাক প্রত্যাহারই হচ্ছে স্ত্রীকে বহাল রাখা । স্বামীর এ অধিকারও আছে যে, ইদ্দত অতিবাহিত হয়ে যাওয়া পর্যন্ত তালাকের সিদ্ধান্তে অটল থাকা । এটা করলে স্ত্রী চূড়ান্তভাবে তার বিয়ে বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নতুন স্ত্রী হিসাবে তাকে নতুনভাবে বিয়ে না করা পর্যন্ত সে স্বামীর জন্যে হালাল হবে না । আর স্ত্রীকে বহাল রাখুক বা বিচ্ছিন্ন করে দিক- উভয় অবস্থায় তার সাথে সৌজন্যমূলক আচরণ করার জন্যে স্বামীকে আদেশ দেয়া হয়েছে। তালাক প্রত্যাহার করে স্ত্রীর ক্ষতি করতে নিষেধ করা হয়েছে। যেমন ইদ্দত শেষ হওয়ার অব্যবহিত পূর্বে তালাক প্রত্যাহার করলো, অতপর পুনরায় দ্বিতীয় তালাক দিলো, পুনরায় অথবা তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়ার জন্যে তালাক প্রত্যাহার করলো এবং স্ত্রী যাতে মুক্তিপণ দিয়ে তার কাছ থেকে অব্যাহতি পেতে সচেষ্ট হয়, সে জন্যে চক্রান্ত করলো । এই সূরা নাযিল অভাব দেখা দেয়, তখনই উক্ত দুই রকমের যুলুম চলে । দাম্পত্য জীবনের স্থায়িত্ব কিংবা বিচ্ছেদ- | ৬৫ সূরা আত তালাক ৫২৬৫১) পারা ২৮ অনখিল ৭ wWwWw.bolkitab.blocspot.com যিল্শান্ণ ২০তম ৩৪ SSP

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।