যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

রসূল (স.)-এর দৃষ্টিতে তা হবে ধিকৃত কাজ । এ বিধি মোমেনের বিবেককে নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্যধারণ ও আত্মসংবরণে উদুদ্ধ করার জন্যে যথেষ্ট ৷ নির্দিষ্ট সময় এলে আল্লাহ যা চান তাই হবে। ‘আর ইদ্দত গণনা করো ।' কেননা, ইদ্দত গণনা না করলে তালাকপ্রাপ্তা স্ত্রীর অপেক্ষার মেয়াদ প্রলন্বিত এবং ইদ্দতের পরেও তার বিয়ে ঠেকিয়ে তার ক্ষতি সাধন করা হতে পারে। আবার ইদ্দতের মেয়াদ কমে গিয়ে গর্ভাবস্থা সন্দেহযুক্ত হয়ে যেতে পারে এবং তাতে গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় নিয়ে সংশয় দেখা দিতে পারে। গণনার মাধ্যমে সঠিক সময় নির্ণয়ের নির্দেশ থেকে বুঝা যায় যে, বিষয়টি কত গুরুত্বপূর্ণ এবং স্বয়ং আল্লাহ তায়ালা এটি পর্যবেক্ষণ করে থাকেন ও সঠিক হিসাব দাবী করেন। ‘আর তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের প্রতিপালক । স্ত্রীরা সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত না হলে তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না, আর তাদেরও বেরিয়ে যাওয়া উচিত নয় ৷' প্রথমোক্ত সন্বোধনের পর এটা প্রথম হুশিয়ারী ৷ স্ত্রীদের গৃহ থেকে বের করার নিষেধাজ্ঞা জারির আগে এটাই প্রথম সর্তকবাণী এবং আল্লাহকে ভয় করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপমূলক নির্দেশ ৷ গৃহ যদিও স্বামীর, কিন্তু 'স্ররীদের গৃহ’ বলার উদ্দেশ্য হলো ইদ্দতকালে তাদের বসবাসের অধিকার নিশ্চিত করা । বর্ণিত আছে, যে অশ্লীলতায় লিপ্ত হলে গৃহ থেকে বহিষ্কার করা যাবে তা ব্যভিচারও হতে পারে। এরূপ ক্ষেত্রে ব্যভিচারের শরীয়ত বিহিত শাস্তি কার্যকর করার জন্যে তাকে বের করতে হবে। আবার তা স্বামীর লোকদের কষ্ট দেয়া বা তালাকপ্রাপ্তা হয়েও স্বামীর বিরুদ্ধে উদ্ধত আচরণ ও কষ্টদায়ক আচরণও হতে পারে। কারণ, তালাকদত্তাকে স্বামীর বাড়ীতে থাকতে দেয়ার নির্দেশের পেছনে এই সদুদ্দেশ্য সক্রিয় ছিলো যে, হয়তো বা তালাক প্রত্যাহারের সুযোগ সৃষ্টি হবে। হয়তো বা পুরনো প্রেম ভালোবাসা পুনরুজ্জীবিত হবে অথবা অতীতের সুখময় স্মৃতি আবার জেগে ওঠবে। তালাকের কারণে স্বামী দূরে থাকলেও উভয়ে উভয়ের দৃষ্টিপথে থাকবে, ফলে তা স্বাভাবিক দাম্পত্য জীবন যাপনের সময় যেমন আবেগের সঞ্চার করতো, তেমনি আবেগের সঞ্চার করে বসতে পারে, কিন্তু যদি স্বামী গৃহে বাস করা কালেও সে ব্যভিচারে লিপ্ত হয়, কিংবা তার লোকজনকে জ্বালাতন করে, অথবা তার সাথে খারাপ আচরণ করে, তাহলে আর সম্পর্ক উন্নয়ন, উত্তম ভাবাবেগ জাগ্রত হওয়া ও প্রেম-ভালোবাসার পুনরুজ্জীবনের কোনো অবকাশ থাকতে পারে না। এরূপ ক্ষেত্রে ইদ্দতকালে তাকে স্বামীর বাড়ীতে থাকতে দেয়ার কোনো সার্থকতা নেই । কেননা, তার স্বামীর সান্নিধ্যে অবস্থান তাদের সম্পর্ক আরো ছিন্ন করবে । পুনরুজ্জীবিত করবে না। ‘এ হচ্ছে আল্লাহর সীমানা । আল্লাহর সীমানা যে লংঘন করে সে নিজের ওপরই যুলুম করে ৷’ এ হচ্ছে দ্বিতীয় হুশিয়ারী ৷ বস্তুত আল্লাহর এ আদেশ তদারকদারী আল্লাহ তায়ালা নিজেই । আল্লাহ তায়ালা নিজেই যে বিধির তদারক করছেন, তা লংঘন করার ধৃষ্টতা কোন্‌ মোমেন দেখাবে? এ রকম ধৃষ্টতার পরিণতি ধ্বংস ও বিনাশ ছাড়া আর কিছু নয় । আল্লাহ্‌ তায়ালার আদেশ ংঘন করে সে আল্লাহর আযাব ভোগ করার যোগ্যতা অর্জন করে। এটাই তার নিজের ওপরে যুলুম করার তাৎপর্য । সে তার স্ত্রীকে যুলুম করে নিজের আযাব ডেকে আনে। এটাই তার নিজের ওপর যুলুম ৷ কেননা, তার স্ত্রী ও সে একই আদমের সন্তান। কাজেই যে কাজে স্ত্রীর ওপর যুলুম হয়, সে কাজে স্বয়ং স্বামীর ওপরও যুলুম হয় । ‘তুমি জানো না হয়তো আল্লাহ তায়ালা এরপর নতুন কিছুর উদ্ভব ঘটাবেন ৷' এটি একটি তাৎপর্যপূণ আভাস ৷ বস্তুত আল্লাহর ইদ্দত পালনের আদেশদান এবং স্ত্রীদের স্বগৃহে বাস করতে দেয়ার আদেশদানের পেছনে আল্লাহর কী পরিকল্পনা ও কোন্‌ প্রচ্ছন্ন উদ্দেশ্য | ৬৫ সূরা আত্‌ তালাক (২৬৪) পান্না ২৮ মনখিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।