কাকফ্সীর আয়াত ১৯-৭ আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী, তোমরা যখন স্ত্রীদের তালাক দেবে, তখন তাদের ইদ্দত পর্যন্ত তালাক দিয়ো ........ (আয়াত-১) তাল্লাক্ সৎংক্রাজ্ত কিছু বিধান এ হচ্ছে প্রাথমিক স্তর । এ হচ্ছে রসূল (স.)-কে সম্বোধন করে প্রদত্ত প্রথম বিধি । প্রথমে ‘হে নবী’ বলার পরক্ষণেই স্পষ্ট করে দেয়া হয়েছে যে, বিধিটা ব্যক্তিগতভাবে শুধু রসূলের সাথে সংশ্লিষ্ট নয় । তাই বলা হয়েছে, ‘তোমরা যখন স্ত্রীদের তালাক দেবে ....' এ দ্বারা প্রকারান্তরে এই বিধির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে বিধিটা গুরুত্বপূর্ণ বিধায় ব্যক্তিগতভাবে নবীর কাছে প্রেরণ করা হয়েছে যেন তিনি অন্যদেরকে তা অবহিত করেন। ‘যখন তোমরা স্ত্রীদের তালাক দেবে, তখন তাদের ইদ্দত পর্যন্ত তালাক দিয়ো ।'- এই উক্তির ব্যাখ্যা প্রসংগে সহীহ বোখারী শরীফে নিম্নোক্ত হাদীস বর্ণিত হয়েছে, ‘হযরত ওমরের পুত্র আবদুল্লাহ হযরত ওমরকে জানালেন যে, তিনি স্বীয় স্ত্রীকে ঝতুবতী অবস্থায় তালাক দিয়েছেন হযরত ওমর ব্যাপারটা রসূল (স.)-কে জানালে তিনি রাগান্বিত হয়ে বললেন, তার উচিত তালাক প্রত্যাহার করা এবং স্ত্রীকে বহাল রাখা, যতোক্ষণ না সে পবিত্র হয়, অতপর পুনরায় ঝতুবতী হয় ও তারপর পুনরায় পবিত্র হয়। এরপর যদি তার তালাক দিতেই ইচ্ছা হয়, তাহলে তাকে স্পর্শ না করেই তালাক দেবে। এই হচ্ছে সেই ইদ্দত, যা পালন করার জন্যে আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন ৷’ মুসলিম শরীফেও এই হাদীস এসেছে । তার ভাষা এরূপ, ‘এই হচ্ছে সেই ইদ্দত, যার ব্যাপারে আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন যে, তোমরা ইদ্দত পর্যন্ত তালাক দাও ৷’ এ থেকে অকাট্যভাবে প্রমাণিত হয়, তালাক দেয়ার জন্যে সময় নির্দিষ্ট রয়েছে। স্ত্রী ঝতু থেকে পবিত্র হওয়ার পর বিনা সহবাসেই তালাক দিতে হবে । অন্যান্য হাদীস থেকে জানা যায় যে, তালাক দেয়ার আরো একটা বৈধ অবস্থা আছে। সেটি হলো, সুস্পষ্ট গর্ভ ধারণকালীন অবস্থা । একটা নির্দিষ্ট মেয়াদে এ কাজটি সীমিত করার পেছনে যে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে তা এই যে, প্রথমত মনে তালাকের খেয়াল উদিত হওয়ার মুহূর্তে যে উত্তেজনা বিরাজ করছিলো, তালাকের ঘোষণা বিলম্বিত হলে সেই উত্তেজনা প্রশমিত হবার আশা করা যায় । তা ছাড়া তালাকের পূর্বে স্ত্রী গর্ভবতী কিনা সে ব্যাপারে নিশ্চিত হবার সুযোগ পাওয়া যায়৷ স্বামী যদি জানতে পারে যে, তার স্ত্রী গর্ভবতী, তা হলে তালাক দেয়া থেকে বিরতও থাকতে পারে, কিন্তু গর্ভাবস্থা জানার পরেও যদি সে তালাকের ব্যাপারে এগিয়ে যায়, তবে বুঝতে হবে, গর্ভবতী হলেও স্ত্রীকে তালাক দিতে সে বদ্ধপরিকর ৷ তাই সহবাসবিহীন পবিত্রাবস্থার শর্তারোপের উদ্দেশ্য হলো গর্ভাবস্থা না থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া । আর গর্ভাবস্থা স্পষ্ট হওয়ার শর্তারোপের উদ্দেশ্য হলো গর্ভ থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া । পরিবার নামক ভবনের দৃশ্যমান ভগ্নু্দশা মেরামত করা ও তার ওপর আরো কুড়াল চালনা ঠেকানোর জন্যে এটি হলো প্রাথমিক চেষ্টা । এর অর্থ এটা নয় যে, এই সময়ে তালাক দিলে তা কার্যকর হবে না । তালাক যখনই দেয়া হোক তা কার্যকর হবে (এটা অধিকাংশ ফেকাহবিদদের অভিমত ৷ কারো কারো মতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যতীত তালাক কার্যকরই হবে না) । তবে আল্লাহর দৃষ্টিতে তা হবে ঘৃণিত কাজ । ৬৫ সূরা আত্ তালা (২৬৩১) পারা ২৮ মনখিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।