যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এই সূরার সামগ্রিক বক্তব্য- যার অন্তর্ভুক্ত রয়েছে উদ্বুদ্ধকরণ, সতকীকরণ, খুঁটিনাটি বিধি ও মন্তব্য ইত্যাদি । এ সবের চতুর্থ তাৎপর্য এই যে, এগুলো মুসলমানদের সমাজে উদ্ভূত সেসব পরিস্থিতির মোকাবেলা করে, যা ছিলো জাহেলিয়াতের গ্রানিময় উত্তরাধিকার । নারীরা যে দুর্দশা ও বিকৃতির শিকার ছিলো, তার প্রতিকারের জন্যে এতো সব খুঁটিনাটি ও বিস্তারিত বিধি দেয়া হয়েছিলো, যার ফলে নারীদের নিয়ে ছিনিমিনি খেলার, দাম্পত্য জীবনে কোনো অরাজকতা, স্বেচ্ছাচারিতা ও নরনারীর সম্পর্কের ব্যাপারে আর কোনো পশ্চাদমুখী ধ্যানধারণার অবকাশ থাকেনি ৷ (তাফসীর ফী যিলালিল কোরআন, ৪র্থ ও ২১শ পার দ্রষ্টব্য) । এ পরিস্থিতি শুধু আরব উপদ্বীপেই বিরাজ করতো না। তৎকালীন গোটা বিশ্বেরই অবস্থা ছিলো এরূপ ৷ পৃথিবীর সকল অঞ্চছে তখন নারীর অবস্থা ছিলো ক্রীতদাসীর মতো বা তার চেয়েও খারাপ । উপরস্তু নরনারীর যৌন সম্পর্ককে একটা নোংরামি হিসাবে দেখা হতো এবং নারীকে দেখা হতো এই নোংরামির প্ররোচনাদানকারী শয়তানরূপে । বিশ্বব্যাপী এই শোচনীয় মানবেতর অবস্থা থেকে নারীকে ও দাম্পত্য সম্পর্ককে মুক্ত করে ইসলাম সেই অত্যুচ্চ মানে উন্নীত করেছিলো, যার বর্ণনা ইতিপূর্বে দেয়া হয়েছে। নারীকে সে এমন সম্মান মর্যাদা, নিরাপত্তা ও অধিকার দান করেছিলো, যা তার কপালে ইতিপূর্বে আর কখনো জোটেনি । এখন নারী শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কেউ মাটিতে জ্যান্ত পুঁতে ফেলে না, কেউ তার দিক থেকে অবজ্ঞায় মুখ ফিরিযে নেয় না। এখন তাকে কেউ তার বিনা অনুমতিতে বিয়ে করতে চায় না, চাই সে কুমারী কিংবা অকুমারী যা-ই হোক না কেন। এখন গৃহবধূ হলে সে আইনসংগত অধিকারের চেয়েও অনেক বেশী অধিকার ও মর্যাদাসম্পন্ন । আর তালাকপ্রাপ্তা হলেও তার অনেক অধিকার, যার বিবরণ এই সূরায়, সূরা বাকারায় এবং অন্যান্য সূরায় রয়েছে। ইসলাম নারীর অধিকার নিশ্চিত করার জন্যে এতো সব আইন রচনা এজন্যে করেনি যে, আরব দেশে ও পৃথিবীর অন্যান্য দেশে নারীরা তাদের মানবেতর অবস্থা উপলব্ধি করে বিক্ষুব্ধ ছিলো অথবা নারীদের এই পরিস্থিতি দেখে পুরুষরা অসন্তুষ্ট ছিলো, কিংবা নারী অধিকার সংরক্ষণের জন্যে কোনো আন্তআরব বা আন্তর্জাতিক নারী সংস্থা সক্রিয় হয়ে ওঠেছিলো। কিংবা নারীরা কোনো পার্লামেন্টের সদস্য হয়েছিলো, বা নারীদের পরিস্থিতি উন্নয়নে কোনো আন্দোলন শুরু হয়েছিলো । এটা ছিলো পৃথিবীবাসীর জন্যে আল্লাহর দেয়া অযাচিত বিধান ও স্বেচ্ছাপ্রণোদিত ন্যায়বিচার । এটা ছিলো আল্লাহর এই ইচ্ছার প্রতিফলন যে, মানুষের জীবন বিরাজমান মানবেতর অবস্থা থেকে উন্নীত হোক, দাম্পত্য সম্পর্ক জাহেলী যুগের নোংরামি থেকে পবিত্র হোক, একই মানবসত্ববা থেকে উদ্ভূত দম্পতি মানবসুলভ মর্যাদা ও অধিকার অর্জন করুক । কারণ এ হচ্ছে আল্লাহর মহান ও মহিমান্বিত দ্বীন । এ দ্বীনকে কেবল সে ব্যক্তিই অগ্রাহ্য করতে পারে, যার বিবেক বিকৃত ও বিনষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান পরিত্যাগ করে মানব রচিত বিধান কেবল সে ব্যক্তিই গহণ করতে পারে, যে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় এবং আপন কৃ-প্রবৃত্তির গোলামী করে। এই প্রাসংগিক আলোচনা যা এই পারার সামগ্রিক প্রেক্ষাপট থেকে এবং ইসলামী সমাজ গঠনের বিষয় থেকে অনেক বেশী দূরে অবস্থান করে না- এখানেই শেষ হচ্ছে। অতপর সূরায় আলোচিত বিধিসমূহ নিয়ে আমরা একে একে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। সূরায় আলোচিত বিধিসমূহ আমাদের আলোচিত সংক্ষিপ্তসার থেকে ভিন্ন । এগুলো জীবন্ত, চলন্ত, উদ্দীপনাময় ও প্রেরণাময় বিষয় । এ সব বিধান ফেকাহর গ্রন্থাবলীতে অধ্যয়ন করা ও কোরআনে অধ্যয়ন করার মূল পার্থক্য এখানেই নিহিত । | ৬৫ সুক্সা আত্‌ তালাক (২৬২১) ________পাস্না ২৮ মনখিল ৭ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।