তার কুফল প্রতিরোধ করা এবং ভালোবাসা ও অনুরাগ পুনরুজ্জীবিত করার জন্যে এর চেয়ে অলংকার সমুদ্ধ ভাষা আর হতে পারে না। যা হোক, পরিস্থিতির যদি এতোদূর অবনতি ঘটে যে, পছন্দ অপছন্দের স্তর পেরিয়ে বিদ্রোহ ও ঘৃণার পর্যায়ে উপনীত হয়, তাহলেও ইসলাম প্রথম চোটেই তালাকের দিকে ধাবিত হয় না। সে বরঞ্চ তৃতীয় পক্ষের শুভাকাংখীদের জন্যে চেষ্টা তদবীর ও আপোষ মীমাংসার একটা সুযোগ রাখা অপরিহার্য মনে করে। সুরা নেসায় বলা হয়েছে, ‘তাদের মধ্যে তোমরা যদি অ-বনিবনার আশংকা করো, তাহলে স্বামীর পক্ষ থেকে একজন সালিস এবং স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস পাঠাও । তারা দুজনে যদি সংশোধন কামনা করে, তাহলে আল্লাহ তায়ালা তাদের মধ্যে বনিবনা সৃষ্টি করে দেবেন । আল্লাহ তায়ালা তো সর্ববিষয়ে জ্ঞানী ও আর কোনো স্ত্রীলোক যদি নিজের স্বামীর পক্ষ থেকে উপেক্ষা ও দাম্তিকতার আশংকা করে, তা হলে তারা নিজেদের মধ্যে আপোষ-মীমাংসা করিয়ে নিলেও মন্দ হয় না। আপোষই সর্বোত্তম ৷ কিন্তু এই মধ্যস্থতার সুযোগ যদি না পাওয়া যায়, তাহলে ব্যাপারটি গুরুতর হতে বাধ্য । সে ক্ষেত্রে দাম্পত্য জীবন টিকিয়ে রাখা সম্ভব হবে না । এমতাবস্থায় দাম্পত্য সম্পর্ক বহাল রাখার চেষ্টাও ব্যর্থ হবে। জোর-জবরদস্তিতে ব্যর্থতা আরো প্রকট আকার ধারণ করবে। এ ক্ষেত্রে ইসলামের কাছে অপছন্দনীয় হওয়া সত্তেও বাস্তবতাকে মেনে নিয়ে দাম্পত্য জীবনের অবসান ঘটানো বিজ্ঞতার পরিচায়ক ৷ মনে রাখতে হবে যে, তালাক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল বস্তু । অতপর যদি স্বামী তালাক দেয়ার সিদ্ধান্তই নেয়, তাহলেও যখন ইচ্ছা তখন তালাক দেয়া যায় না। ইসলামী রীতি এই যে, তালাক দিতে হবে এমন অবস্থায়, যখন স্ত্রী ঝতুস্রাব থেকে পবিত্রতা অর্জন করেছে, কিন্তু পবিত্রতার এই মেয়াদে এখনো স্বামীর সাথে সহবাস সংঘটিত হয়নি । এই মেয়াদটিতে এমন অবস্থার সৃষ্টি হওয়াও বিচিত্র নয় যে, ক্রোধ ও উত্তেজনা প্রশমিত হয়ে বিচ্ছেদের প্রক্রিয়া বিলম্বিত হয়ে যাবে। এমনকি উভয়ের মন পাল্টেও যেতে পারে এবং আল্লাহ তায়ালা উভয় বিবাদীাকে আপোষ রফায় উদ্বুদ্ধ করে দিতেও পারেন। ফলে, তালাক হয়তো আর সংঘটিতই হবেনা । আর যদি তালাক সংঘটিত হয়েও যায়, তবে এর পরই আসে ইদ্দতের মেয়াদ ৷ ইদ্দত হচ্ছে ঝতুবতী ও সম্ভান ধারণে সক্ষম মহিলার জন্যে তিনটি পবিত্রাবস্থা, আর এখনো রজস্রাব হয়নি এমন অপ্রাপ্তবয়স্কা মেয়ের জন্যে এবং আর কখনো সন্তান হবে না এমন মহিলার জন্যে তিন মাস । আর গর্ভবতীদের জন্যে সম্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত । এই ইদ্দকালে যদি ভালোবাসার আবেগ পুনরুথিত হয়, তবে তালাকের সিদ্ধান্ত প্রত্যাহার করারও অবকাশ সৃষ্টি হতে পারে এবং দাম্পত্য সম্পর্ক পুনর্বহালের ইচ্ছা জাগ্রত হতে পারে। কিন্তু এতো সব ব্যবস্থা সত্তেও বিচ্ছেদ সংঘটিত হওয়া অসম্ভব নয়। এমন পরিস্থিতির উদ্ভব হওয়া অনিবার্য হয়ে দেখা দিতে পারে, যার মোকাবেলায় ইসলামকে বাস্তবানুগ কর্মপন্থা অবলম্বন করা জরুরী হয়ে পড়তে পারে এবং সে জন্যে তাকে উপযুক্ত আইন প্রণয়ন ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। এ ধরনের পরিস্থিতির জন্যেই তালাকের বিস্তারিত বিধান দেয়া হয়েছে, যা এ কথাই প্রমাণ করে যে, ইসলাম জীবন সমস্যার সমাধানে অত্যন্ত বাস্তবানুগ । সেই সাথে সে মানুষকে ক্রমাগত সামনে এগিয়ে যেতে উচ্চতর নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষলাভে উদ্বুদ্ধ করতে থাকে । | ৬৫ সূক্া আত্ তালাক (২৬১) পাৱ্া ২৮ মলখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।